By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ১১ বছরেও বিচার হয়নি আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

১১ বছরেও বিচার হয়নি আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার

Last updated: January 27, 2016 6:43 pm
11 years ago
3 Min Read
SHARE

আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী বুধবার। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভায় জঙ্গিদের গ্রেনেড হামলায় গুরুতর আহত তিনি। তাকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। ওই হামলায় আরো নিহত হন তার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আবদুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

ঘটনার পর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। এ দুটি মামলার বিচার কাজ ১১ বছরেও শেষ হয়নি। আলোচিত এ মামলায় ৩২ আসামির মধ্যে ১৪ জন কারাগারে, ৮ জন জামিনে এবং ১০ জন পলাতক রয়েছেন।

নানা নাটকীয়তার মধ্য দিয়ে তৃতীয় দফা সম্পূরক চাজশিট দেওয়ার পর মামলাটি হবিগঞ্জ থেকে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। কিন্তু আসামি ও স্বাক্ষীদের অনুপস্থিতির কারণে মামলাটির ১৩৫ কার্যদিবস অতিবাহিত হওয়ায় সিলেটে মামলার কার্যক্রম স্থগিতের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। গত ৬ জানুয়ারি আদালতে রাষ্ট্রপক্ষ জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি ১৩৫ কার্যদিবস অতিবাহিত হওয়ায় আইন মন্ত্রনালয়ে সময় বর্ধিত করার আবেদন করা হয়েছে।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নানা কারণে মামলাটির ১৩৫ কার্যদিবস অতিবাহিত হয়েছে। ফলে আইনী জটিলতা দেখা দিয়েছে। তাই মামলার সময় বাড়ানোর জন্য আইন মন্ত্রনালয়ে সময় বর্ধিত করার আবেদন করেছি আমরা। বিষয়টি আদালতকে অবগত করা হয়েছে। আইন মন্ত্রনালয় থেকে সময় বাড়ানো হলে মামলাটি আবারো ট্রাইব্যুনালে কার্যক্রম শুরু হবে। অন্যথায় হবিগঞ্জ আদালতে মামলা ফেরত যাবে। মামলার অপর অংশ হবিগঞ্জ আদালতে বিচারাধীন।

আলোচিত কিবরিয়া হত্যা মামলায় চার্জশিটভূক্ত আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ, হরকাতুল জিহাদ প্রধান মুফতি আবদুল হান্নান, দেলওয়ার হোসেন রিপন, বদরুল আলম, মিজানুর রহমান, হাফেজ নাঈম, মুহিবুল্লাহ, শরীফ শাহেদুল আলম, মুফতি মঈন উদ্দিন, আবদুল মাজেদ ভাট, শেখ মাওলানা আবদুস সালাম ও শেখ ফরিদ কারাগারে রয়েছেন। এছাড়া এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীসহ ১০ আসামি পলাতক রয়েছেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ চৌধুরী জানান, আলোচিত এ মামলায় মোট ১৭১ জন স্বাক্ষী রয়েছেন। গত বছরের ৩০ সেপ্টেম্বর মামলার বাদীর স্বাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এ মামলার স্বাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরই মধ্যে আসামি ও স্বাক্ষী অনুপস্থিত থাকার কারণে স্বাক্ষ্যগ্রহণ ১৬ বার পিছিয়েছে। এ পর্যন্ত ১৩ জনের স্বাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

এর আগে সাবেক অর্থমন্ত্রী শাহ এমএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জগঠনের তারিখ ২১ জুন, ৬, ১৪ ও ২৩ জুলাই এবং ৩, ১০, ১৮, ২৫ ও ৬ সেপ্টেম্বর মোট নয়বার পেছানো হয়। গত ১৩ সেপ্টেম্বর মামলার সকল আসামির উপস্থিতিতে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান ৩২ জনকে অভিযুক্ত করে চার্জগঠন করেন।–মৃদুভাষণ

You Might Also Like

আন্দোলন ‘অযৌক্তিক’, পে স্কেলে নড়চড় নয়: অর্থমন্ত্রী
ওসমানী বিমানবন্দরে সোয়া কেজি স্বর্ণসহ আটক ১
সুর : শেখ মুজিবুর।। দিলওয়ার
পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
১৭ সেপ্টেম্বর সিটি পয়েন্টে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ
Previous Article শাকিব-ফেরদৌসের সঙ্গে এবার সানি লিওন!
Next Article যেখানে বিয়ের আগেই মা হতে হয়!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

‘গ্রেট ব্রিটিশ বেক অব’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিলেটী মেয়ে নাদিয়া

11 years ago

হিজরি নববর্ষ ও আশুরার তাৎপর্য ।। মুফতি সাদিকুর রহমান খাদিমানী

5 years ago

অচিরেই শিক্ষা ব্যবস্থা আরো উন্নতি লাভ করবে: আশফাক

11 years ago

যৌনপল্লীর সন্তান থেকে শিল্পী

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?