By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Reading: সিলেটে বাড়ি করার স্বপ্ন পূরণ হলো না এরশাদের
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • ইতিহাস ঐতিহ্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • প্রবাস
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • মুক্তিযুদ্ধ
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

সিলেটে বাড়ি করার স্বপ্ন পূরণ হলো না এরশাদের

Editor
Last updated: July 16, 2019 10:17 am
Editor
7 years ago
Share
SHARE

সিলেটকে দ্বিতীয় বাড়ি হিসেবেই বলতেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সুসময়ে-দু:সময়ে তিনি ছুটে আসতেন এই পূণ্যভূমিতে। দোয়া নিয়ে যেতেন হযরত শাহজালালের (রহ.)। সিলেটের মানুষের প্রতি ছিল তার অগাধ সম্মান ও ভালোবাসা।

এরশাদের স্বপ্ন ছিল সিলেটে একটি বাড়ি করার। সিলেটের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলার। তার সেই স্বপ্ন পূরণের জন্য জাতীয় পার্টির এক নেতা বাড়ির জন্য জায়গাও দিয়েছিলেন। কিন্তু দলীয় কোন্দলের কারণে সেখানে আর বাড়ি বানানো হয়নি। পূরণ হয়নি সেই স্বপ্ন। এ নিয়ে সিলেটের নেতাকর্মীদেরও আফসোসের শেষ নেই।

১৯৯১ সালে কারান্তরিণ অবস্থায় যখন নির্বাচন করেন তখন সারাদেশে জাতীয় পার্টি পেয়েছিল ৩৫টি আসন। এর মধ্যে বৃহত্তর রংপুরে পেয়েছিল ২২টি। বাকি ১৩টির মধ্যে ৮টি আসনই ছিল সিলেট বিভাগের। ওই সময় ‘স্বৈরাচার’ তকমা লাগানো কারান্তরীণ এরশাদই ছিলেন সিলেটের মানুষের কাছে অধিক জনপ্রিয়। কারামুক্ত হওয়ার পর সিলেটে যতবার এসেছেন ততবারই সিলেটবাসীর এই ঋণের কথা স্বীকার করেছেন তিনি।

সিলেটবাসীর ঋণ স্বীকার করে এরশাদ বলতেন, ‘ওই সময় সিলেটের মানুষ আমাকে ৮টি আসন উপহার না দিলে আমাকে হয়তো জেলে মরতে হতো। তারা আমাকে শুধু কারামুক্ত হতে সাহায্য করেনি, আমাকে নতুন করে জীবন দিয়েছে।’

শুধু ঋণ স্বীকার নয়, এরশাদ যখনই কোন রাজনৈতিক সংকটে পড়েছেন তখনই ছুটে আসতেন সিলেটে। হযরত শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করে তাদের দোয়া নিতেন। সিলেটের প্রবাসীদের সাথেও ছিল তার গভীর আন্তরিকতা। দশম জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের দুই প্রবাসী নেতাকে তিনি মনোনয়ন দিয়ে সাংসদও করেছিলেন।

রংপুরকে প্রথম ও সিলেটকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে মনে করতেন এরশাদ। সিলেটে যখনই কোন সভা-সমাবেশে বক্তৃতা দিতে গেছেন, তখনই তিনি সিলেটে একটি বাড়ি করার স্বপ্নের কথা জানাতেন তিনি। অবসর সময় যাতে তিনি সিলেটে কাটাতে পারেন সেজন্য সেখানে একটি বাড়ি করতে চেয়েছিলেন। তার সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছিলেন জাতীয় পার্টির সাবেক জেলা সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন। ৫-৬ বছর পূর্বে তিনি খাদিমপাড়ার বাহুবলে নিজের একখন্ড জায়গা এরশাদকে বাড়ি নির্মাণের জন্য দিতে আগ্রহ প্রকাশ করেন। এরশাদ সেই জায়গা দেখেও এসেছিলেন। টিলা আকৃতির ওই জায়গাও পছন্দ হয়েছিল তার। কিন্তু সিলেটে জাতীয় পার্টির অভ্যন্তরিণ দ্বন্দ্বের কারণে বাড়ি বানানো হয়নি এরশাদের।

You Might Also Like

সিলেটে ছাইদুল হত্যায় এক যুবককে যাবজ্জীবন, ৩ জনের দন্ড
আমলার আপত্তি! ‘খাটো’ পোশাক বদলাতে হল মহিলা সঞ্চালককে
শেখ শামসুল ইসলাম ।। হাসি কান্নায় ভরা এইতো জীবন
বিশ্বনাথে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ টিম
এবার ভারতে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিচ্ছে সিলেটর অপু
Share This Article
Facebook Email Print
Previous Article ‘শিক্ষা টিভি’ চালু করার কথা ভাবছে সরকার
Next Article রংপুরে রাষ্ট্রীয় মর্যাদায় এরশাদের দাফন সম্পন্ন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?