By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বিশ্বনাথে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ টিম
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

বিশ্বনাথে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ টিম

Last updated: July 11, 2021 8:53 am
5 years ago
2 Min Read
SHARE

সিলেটের বিশ্বনাথ উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর ত্রুটি-বিচ্যুতি দেখে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ টিম। গতকাল সকাল সাড়ে ১০টায় উপজেলার দণ্ডপানিপুরে আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ জাহেদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পরিদর্শন করেন। সেখানকার ১৬টি ঘর পরিদর্শন ও উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তারা। এ সময় প্রধানমন্ত্রীর স্বপ্নের এ প্রকল্পে কোনো অবহেলা, অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন টিমের সদস্যরা। পরিদর্শন শেষে মোহাম্মদ জাহেদুর রহমান সাংবাদিকদের বলেন, গণমাধ্যমের মাধ্যমেই আমরা জানতে পেরেছি প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোতে ত্রুটি বিচ্যুতি রয়েছে। সেগুলো দেখার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৫টি টিম গঠন করা হয়েছে। ঘরগুলোর নির্মাণশৈলী, গুণগত মান, অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী ব্যয় হয়েছে কিনা সেসব যাচাই করে প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানান তিনি। মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, নতুন মাটিতে অল্প সময়ে ঘর নির্মাণের কারণে সামান্য ত্রুটি দেখা দিয়েছে।

বিশ্বনাথের দণ্ডপানিপুরে কিছু ত্রুটি ছিল সেগুলো সঙ্গে সঙ্গে সংস্কার করা হয়েছে। এছাড়া কাজের মান সন্তোষজনক মনে হচ্ছে। তবে, এখানে একটি গার্ডওয়াল প্রয়োজন মনে হলো, তাই চারপাশে গার্ড ওয়াল নির্মাণের নির্দেশ দেয়া হয়েছে।  সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের কোথাও এই প্রকল্পে কোনো অনিয়ম-দুর্নীতি ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ সময় প্রতিনিধি দলের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার সুমন চন্দ্র দাস, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ প্রমুখ।

You Might Also Like

জাফলংয়ে খেয়া নৌকা ডুবে পরিবহন শ্রমিক নিখোঁজ
২০ আগস্ট পবিত্র আশুরা
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত
স্ত্রী নির্যাতনে দক্ষিন এশিয়ায় বাংলাদেশ শীর্ষে
পবিত্র ঈদুল আজহা কাল
Previous Article জৈন্তাপুরে ব্যক্তি উদ্যোগে গ্রামের রাস্তা সংস্কার
Next Article গর্দভবচন-৯০ [লেখক : হেলাল আহমদ চৌধুরী।]

You Might Also Like

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

6 years ago

আজ ঢাকায় আসছেন নিশা দেশাই

10 years ago

একাদশে ভর্তির আবেদন শুরু ১০ আগস্ট, চলবে ২০ আগস্ট পর্যন্ত

3 years ago

রাজনের বাবা-মাকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?