By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: রাজনের বাবা-মাকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

রাজনের বাবা-মাকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Last updated: July 23, 2015 8:09 am
11 years ago
3 Min Read
SHARE

edf2209701d8e3eff3c07d377ff42374পৈশাচিক নির্যাতনে নিহত শিশু সামিউল আলম রাজনের বাবা-মাকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে ন্যায় বিচারের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। বুধবার বেলা পৌণে ৩টায় তিনি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালি গ্রামে রাজনের বাড়িতে যান এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এসময় রাজনের বাড়িতে আয়োজিত এক সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনের শাসনে বিশ্বাসী। শিশু রাজনের কোন খুনির রক্ষা হবে না। রাজনের খুনি কামরুলকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড এলার্ট জারি করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

রাজনের খুনিদের সাথে কোন পুলিশ সদস্যের সম্পর্ক খুঁজে পাওয়া গেলে তাদেরকেও কোন প্রকার ছাড় দেয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে তাদের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কোন পুলিশ সদস্য দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী বলেন- রাজন হত্যা মামলার বিচার বিলম্বিত হবে না। দ্রুত বিচার আইনে মামলাটি নিষ্পত্তি করা হবে। এই হত্যাকান্ডের বিচারের ব্যাপারে প্রধানমন্ত্রী নিজে খোঁজ খবর রাখছেন।

- Advertisement -
Ad image

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- হত্যাকান্ডের পর কামরুল কিভাবে দেশ থেকে পালিয়ে বিদেশে গেল তাও খতিয়ে দেখা হবে। রাজন হত্যাকান্ড মর্মান্তিক ও পৈশাচিক উল্লেখ করে মন্ত্রী বলেন- খুনিরা কি এতোই পাষন্ড যে একটি শিশু মৃত্যুর আগে তাদের কাছে পানি চাইল, কিন্তু তারা এক ফোটা পানিও দিল না।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজনের পরিবারকে এক লাখ টাকা অনুদান প্রদানেরও প্রতিশ্রুতি দেন মন্ত্রী আসাদুজ্জামান কামাল।

এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আসাদুজ্জামান কামাল বলেন- রাজন খুনের ঘটনায় এলাকার লোকজন ক্ষুব্ধ ছিলেন। তার নিজ উদ্যোগে খুনিদের ধরে পুলিশে দিয়েছেন। কিন্তু তারা আইন নিজের হাতে তুলে নেননি। এতে বোঝা যায় এ এলাকার লোকজন আইনের প্রতি শ্রদ্ধাশীল ও শান্তিপ্রিয়।

কত দিনের মধ্যে কামরুলকে দেশে ফিরিয়ে আনা সম্ভব সমাবেশ শেষে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন- সৌদি আরবের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কামরুলকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও শুরু হয়েছে। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যেই তাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

টাকার বিনিময়ে রাজনের খুনিদের রক্ষার চেষ্টার অভিযোগে জালালাবাদ থানার এসআই আমিনুল ইসলামকে ক্লোজড করা হয়েছে, কিন্তু অভিযুক্ত ওসি (তদন্ত) আলমগীর হোসেনের বিরুদ্ধে এখনো কোন ব্যবস্থা নেয়া হয়নি কেন- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন- পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ ওঠেছে তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। দোষী যে হোক তাকে শাস্তি পেতে হবে।

- Advertisement -
Ad image

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, কৃষকলীগ নেতা অধ্যক্ষ শামসুল ইসলাম প্রমুখ।

You Might Also Like

সিলেটে বিএনপির ৪৩ নেতা ‘আজীবন বহিস্কার’
‘নয়া দামান’ গানের শিল্পী সিলেটের তসিবা এবার ইত্যাদির মঞ্চ মাতাবেন
ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাথে ডিআইজি প্রিজনের সাক্ষাত
বিশ্বনাথে জাতীয় শোক দিবস পালিত
“সবুজ বাংলাদেশ গড়তে” সিটি মডেল বিদ্যালয়ের প্রত্যয়- শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
Previous Article বাংলাদেশি রেজওয়ানের ‘ভাসমান স্কুল’ এখন বিশ্বের বিভিন্ন দেশে
Next Article চীনের সেরা ধনী সম্পর্কে জেনে নিন ১৫টি দারুণ তথ্য
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

মীর কাসেম অালীর ফাঁসির আদেশ

12 years ago

এক ধর্ষিতার বুকফাটা কান্না

11 years ago

খায়রুন সুন্দরী খ্যাত চিত্রনায়িকা মৌসুমীকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে তুলকালাম

11 years ago

অবশেষে শত কোটি আয় ‘দিলওয়ালে’র

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?