By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আফগানিস্তান যুব দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
খেলাধুলা

আফগানিস্তান যুব দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ

Editor
Last updated: September 28, 2017 5:47 pm
Editor
9 years ago
Share
SHARE

nm3আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে ১৪৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল।প্রায় দেড় বছরের বেশী সময়ের পর আন্তর্জাতিক ম্যাচে প্রত্যাবর্তন করে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।ভেন্যুটির প্রত্যাবর্তন বলতে হবে শুভ হয়েছে।
সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায় আফগানিস্তানের কাপ্তান নাবিদ উল হক। টস হেরে ব্যাট করা বাংলাদেশ প্রথম ইনিংসে ৯ উইকেটের বিনিময়ে ২২২ রান করে। এর জবাবে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা।
বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করেন টাইগার অধিনায়ক সাইফ হাসান ও পিনাক ঘোষ। তাদের দুজনের হাত ধরে বাংলাদেশ পায় উড়ন্ত সূচনা। ৭ অভারে দলীয় সংগ্রহ ৩৫রানের মাত্রায় ১৬ বলে ২০ রানের ইনিংস খেলে ইউসুফের বলে নাবিদের হাতে ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক সাইফ হাসান। দলীয় ৬৯ রানে পিনাক (২৩) ও আফিফকে (১৯) হারালে চাপে পড়ে বাংলাদেশ। রাকিব ব্যাক্তিগত ৫ রান করে মুজিবের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলে ব্যাটিং বিপর্যয়ের শংকায় পড়ে দল। তবে তৌহিদ রূদয় ও মাহিদুলের ব্যাটে আশার আলো দেখে বাংলাদেশ।এই দুজন দলকে ১৫৯ রান পর্যন্ত নিয়ে যান।নাবিদের বলে উইকেট রক্ষক হাতে ক্যাচ দেওয়ার আগে ম্যাচের একমাত্র ফিফটি আসে তৌহিদ রূদয় ব্যাট থেকে। ৮৫ বলে ৫২ রানের ইনিংসে চার ছিলো চারটি। মাহিদুল ৩৫ রানে আউট হলে ৭ উইকেটে ১৬৫ রানে পরিণত হয় বাংলাদেশ।তখন ২০০ পার করতে পারবে কি না আশঙ্কা জাগে।তবে শেষের দিকে অনিকের ২৭ এবং রবিউলের ১৮ রানের কল্যানে ৫০ অভার শেষে ২২২ রান সংগ্রহ করে।
আফগানিস্তান যুবাদের হয়ে মুজিবুর ইসলাম ১০ ওভারে ১ মেডেনে ২২ রানে ৪টি উইকেট শিকার করেন। দুটি উইকেট নেন তারেক স্ট্রানিকজাই।
২২৩ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকে আফগানিস্তানের ব্যাটসম্যানেরা তেমন সুবিধা করে খেলতে পারেনি বাংলাদেশের বোলারদেরকে। শুরু থেকে ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে আফগানিস্তান।কাজী অনিক ও নাঈমের হাসানের বোলিংয়ে অসহায় ভাবে আত্মসমর্পন করে আফগান এক একজন ব্যাটসম্যান। নাবিদ ও তারেকের উদ্বোধনী জুটি দলীয় ১৬ রান পর্যন্ত স্থায়ী হয়।কাজী অনিকের বলে রাকিবের বলে তালুবন্দি হওয়ার আগে ১৮ বলে ৬ রান করেন নাবিদ।এরপর দলীয় ৩৪ রানে প্যাভিলিয়নে একে একে ফিরে যান পারভেজ ,আব্দুল রসূল ও তারেক।শেষের দিকের ব্যাটম্যানেরা বলার মতো রান করতে না পারলে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
বাংলাদেশ দলের পক্ষে কাজী অনিক ৪টি, নাইম হাসান ৩টি এবং রবিউল ও মনিরুল ১টি করে উইকেট লাভ করেন।

You Might Also Like

সেঞ্চুরি যাদের উৎসর্গ করলেন মাহমুদউল্লাহ
কেন্ডালে মজেছেন রোনালদো-নেইমার
পাকিস্তানকে হটিয়ে ওয়ানডের ৮ নম্বরে বাংলাদেশ
বিশ্বরেকর্ড গড়ল চট্টগ্রাম টেস্ট!
কাভানি ইস্যুতে মুখ খুললেন নেইমার
Share This Article
Facebook Email Print
Previous Article প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় সিলেট আওয়ামী লীগের মিলাদ-দোয়া
Next Article আমার প্রথম বেতন ছিলো ৭৫ রুপি: সালমান
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?