By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আবীর ইসলাম এর গুচ্ছ কবিতা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
Uncategorized

আবীর ইসলাম এর গুচ্ছ কবিতা

Last updated: July 28, 2016 2:56 am
10 years ago
2 Min Read
SHARE

অবিবাহিত সুখabir

ঘুমুতে দেয় না অবিবাহিত সুখ
দক্ষিণের জানালা খোলা রাখি
বিবিধ মায়ারা দরজা খুলতে চায়
আকাশ দেখি, আকাশে তাকাই।

রাতের নিরবতা এতো জ্বালা দেয়!
প্রকাশিত হতে চায় বুকের মুখোশ
ফেরারী যাতনারা কলিংবেল টিপে
ভয়ের কাঁথা আরো জড়িয়ে ধরি।

পরকীয়া উস্কানি হৃদয়ের পাড়ায়
সয়ে যাই নিরবে কার মুখ চেয়ে?
বিশ্বাসের নৌকা বেধে রেখেছি ঘাটে
এলোমেলো নদীতে ভাসিয়ে দেইনি।

প্রেরণা

ব্যথা স্বপ্ন যখন পরস্পর
দাড়াও এসে সপ্নের পাশাপাশি
মানচিএটা মেলে জীবনের
আঁকাবাঁকা শেখাও অলিগলি।

তুমি হলে কবিতার এক বই
মন খারাপে নিপুণ আবৃত্তি
অস্তিরবেলার ইতিবাচক ভাবনা,
প্রেরণাতে স্বচছল দৃশ্যায়ন।

জ্যোৎস্নায় পুড়ি যখন মধ্য রাতে
শেখাও তুমি ভালোবাসার গান।

বাকি রয়ে গেছে

- Advertisement -
Ad image

কোথাও বাকি রয়ে গেছে কোথাও
নামহীন মমতার মোড়
সভ্যতার মোড়কে লেপ্টে থাকা
সভ্যতা থেকে বহুদূর।

আচ্ছন্ন অন্ধকার বুকের ভেতর
কিভাবে ডাকি আলোর ডাক
নষ্টের সড়ক বাক নেয় যেদিকে
নিচ্ছি সেদিকে আমিও বাক।

কোথাও বাকি রয়ে গেছে কোথাও
পথহীন মানুষের মোড়
মানুষ মোড়কে লেপ্টে থাকা
মানুষের থেকে বহুদূর।

- Advertisement -
Ad image

তবু বেঁচে রই

মনে হয় কেনো এতো মরে যাই
তবু বেঁচে রই আহা বেঁচে রই,
হতাশার শীতে ভুগতে ভুগতে
সারাদিন –
দীর্ঘনিঃশ্বাসের কাঁথা জরিয়ে পড়ে রই।

এই চোখ আহা মায়াবী চোখ
দেখেও দেখি না
হৃদয়ের ক্যনভাসে আঁকা হয়ে যায়,
মুছে ফেলি, আঁকি না।

বোধের মমি গলে গলে পড়ে যায়
যাতনার পাশাপাশি হেটে
স্বপ্নের বুকে ব্যথা শুধু বাড়ে
ভুলের পাঠগুলো ঘেটে।

মনে হয় কেনো এতো মরে যাই
পাতকের ভালোবাসা সয় না
আবীর নিরুদ্দেশ হেটেই চলে
চেনা পথে আর রয় না ….

You Might Also Like

মাসিক বাসিয়া।। মে, ২০২০।। চতুর্থ পাতা
ফের সিলেটের মেয়র হলেন বিএনপির আরিফুল
November 2, 2014
June 24, 2015
তৃতীয় পৃষ্ঠা জুলাই ২০১৪
Previous Article শাবি ভিসি প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া প্রধান অতিথি ‘পরশমণি’ গীতিকাব্যের প্রকাশনা অনুষ্ঠান ৩১ জুলাই
Next Article তথ্য সচিব মরতুজা আহমদ- সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

মার্চ 2022 পৃষ্ঠা 03

4 years ago

বাসিয়া এপ্রিল ২০২১ \ ৪র্থ পৃষ্ঠা

5 years ago

July 14, 2015

11 years ago

February 14, 2021

6 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?