By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আমি প্রধানমন্ত্রীকে ‘সাতকড়া’ রান্না করে খাওয়াবো, কাঁদলেন শেখ হাসিনা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

আমি প্রধানমন্ত্রীকে ‘সাতকড়া’ রান্না করে খাওয়াবো, কাঁদলেন শেখ হাসিনা

Last updated: June 20, 2021 6:22 pm
5 years ago
2 Min Read
SHARE

খোলা আকাশের নিচে যার দিন কাটত সেই বৃদ্ধা শিলা গুহ প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেয়ে আনন্দে কাঁদলেন। আনন্দে উচ্ছ্বসিত হয়ে প্রধানমন্ত্রীকে সাতকড়া রান্না করে খাওয়াতে চাইলেন তিনি। বৃদ্ধা শিলা গুহের আনন্দের কান্না দেখে আবেগ আপ্লুত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

রবিবার (২০ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ভূমিহীন ও গৃহহীন ৫৩ হাজার পরিবারকে ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব পরিবারকে ঘর হস্তান্তরের পর সুবিধাভোগীদের সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শিলা বলেন, ঘর পেয়ে আমি অনেক খুশি। আমি আগে রাস্তার ভিখারি ছিলাম, এখন আমি লাখপতি। শুধু বঙ্গবন্ধু কন্যার জন্য এ পর্যায়ে আসতে পেরেছি আমি। প্রধানমন্ত্রীকে দীর্ঘজীবী করুক ভগবান। এই কামনা করি আমি। আর বঙ্গবন্ধুর আত্মা, আমার মা শেখ ফজিলাতুন্নেসা- এরা যেন শান্তি পায়।

- Advertisement -
Ad image

বীরাঙ্গনা শীলা কান্নাজড়িত কণ্ঠে বলেন, তারা যেন স্বর্গ থেকে দেখতে পায় আমরা সুখী হয়েছি। আমি এখনও মা আপনার জন্য দু’টাকা করে বাতি জ্বালাই। এখনও প্রতিদিন আমি বাতি জ্বালাই, আমার বোন যেন সুখী থাকে। আমার বোনকে যেন করোনাভাইরাস আক্রান্ত করতে না পারে। আমার বোন যেন হাজার বছর বাঁচে, সেই কামনা করি।

এদিকে শিলা দেবীর কান্নায় আবেগ আপ্লুত হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিলা দেবীর কথাগুলো বলা শেষ হওয়া মাত্রই চশমা খুলে চোখ মুছতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

শেখ হাসিনা বলেন, আপনি খুব ভালো বক্তব্য রাখছিলেন, আমার আন্তরিক শুভেচ্ছা নেবেন। আমি যদি সুযোগ পাই নিশ্চয়ই আসার চেষ্টা করব। আপনাদের যে অবদান, আপনাদের যে আত্মত্যাগ- এই আত্মত্যাগের মধ্য দিয়েই তো আমাদের স্বাধীনতা অর্জন। আত্মত্যাগ কিন্তু বৃথা যায় না। আপনারা যারা ঘর পেয়েছেন সবাই ভালো থাকেন এই কামনা করি।

এর আগে প্রথম দফায় ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন পরিবারকে বিনামূল্যে জমিসহ ঘর উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

You Might Also Like

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত
নারীর পেটে ১৫২টি পেরেক!
আফলাতুন নেছা পীর বকস পাঠাগারে আলোচনা সভাও দোয়া মাহফিল
চাকরির জন্য সিলেটে এসে গড়াগড়ি!
নির্বাচন বর্জন করছে জাতীয় পার্টি সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা
Previous Article বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
Next Article পর্তুগালকে উড়িয়ে দিলো জার্মানি

You Might Also Like

সালমানের মামলা এবার সুপ্রিম কোর্টে

11 years ago

১০ লাখ টাকায় মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো

1 year ago

দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

9 years ago

রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা এখনো সিদ্ধান্ত নেননি কামারুজ্জামান

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?