Homeশীর্ষ সংবাদআরিফুল হক চৌধূরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড বসিয়ে ১৩ সেপ্টেম্বরের মধ্যে...

আরিফুল হক চৌধূরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড বসিয়ে ১৩ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ আদালতের

001টানা নবমবারের মতো পিছিয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের তারিখ। তবে এবার আরিফুল হক চৌধূরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড বসিয়ে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১৩ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। ওই দিন আরিফুল হক চৌধূরীর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট প্রদানেরও নির্দেশ দেয়া হয়।

সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধূরী আদালতে হাজির না হওয়ায় রোববার এই মামলার চার্জ গঠন হয়নি। ফলে আবারো পেছালো আলোচিত এই হত্যা মামলার চার্জ গঠনের তারিখ।

সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে রোববার বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর,হবিগঞ্জের (সাময়িক বরখাস্থকৃত) পৌর মেয়র জিকে গৌছ, হুজি নেতা মুফতি হান্নান, মিজানুর রহমান মিন্টু, হাফেজ মো. নাঈম, বদরুল আলম মিজান ও রিপন সহ সকল আসামীদের আদালতে হাজির করা হলেও অসুস্থতার কারনে সাময়িক বরখাস্থকৃত সিসিক মেয়র আরিফুল হক চৌধূরীকে আদালতে হাজির করা হয়নি। যার কারনে রোববার চার্জ গঠন না করে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments