By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আসুন শিশু জিহানের হাসি ফিরিয়ে দিই
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
সর্বশেষ

আসুন শিশু জিহানের হাসি ফিরিয়ে দিই

Editor
Last updated: March 19, 2015 10:28 am
Editor
11 years ago
Share
SHARE

New Image0011বয়সটা মাত্র দেড় বছর পেরিয়েছে। সম বয়সীরা যেখানে হাটছে আর দৌড়াচ্ছে সেখানে অসুস্থতা আটকে দিয়েছে তাকে। মাত্র ২০ মাস বয়সেই ডাক্তারের ছুরি-কাচির হাতছানি! মাত্র কয়েকদিনের মধ্যেই হার্টের অপারেশন না করালে জীবন নিয়ে সংশয়ও রয়েছে। শিশুটির নাম হোসেইন আহমদ জিহান। সে নগরীর খারপাড়ার মিতালী ২৫/৩ নং বাসার সংবাদপত্র হকার আবদুল হাকিমের একমাত্র সন্তান।
জন্মগত ত্রুটি ও ছিদ্র সংক্রান্ত রোগ পিডিএ-তে আক্রান্ত শিশুটিকে দৌড়ানোর শক্তিও অনেকটা হারিয়েছে। যে বয়সে উদ্যম আর উচ্ছাস তাকে ঘিরে খেলার করার কথা সেখানে কান্নাই তার সঙ্গী। হার্টের এ রোগ সারাতে সংবাদপত্র হকার পিতা আবদুল হাকিম তার সম্বল সপে দিয়েছেন। প্রতিমাসে ৫/৭ হাজার টাকা ঔষধ লাগছে জিহানের। ডাক্তারও বলে দিয়েছেন অপারেশন ছাড়া শিশু জিহানের সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। যতোদ্রুত সম্ভব অপারেশর করাতে হবে। আর এতে ৩ লক্ষাধিক টাকা খরচ পড়বে। এতো টাকার যোগান নেই হাকিমের। স্ত্রীর যৎসামান্য স্বর্ণ বিক্রিসহ সর্বস্ব বিক্রি ও ধারদেনা করে ৬০ হাজার টাকার যোগান হয়েছে। বাকী টাকা সংস্থানের জন্য চোখে আধার দেখছেন। এক মাত্র সন্তান জিহানের চিকিৎসার জন্য সমাজের বিত্তশালীদের দ্বারস্থ হচ্ছেন তিনি। হৃদয়বান যদি ফুটফুটে জিহানের চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন তবেই সুস্থ হয়ে পিতা-মাতার কোলে হাসিতে লুটিয়ে পড়তে পারবে সে।
জিহানের পিতা আবদুল হাকিম সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সদস্য। প্রতিদিন কাকডাকা ভোরে সংবাদপত্র সবার আগে পৌছে দিতে সাইকেলে চাপেন। আর প্যাডেলের পর প্যাডেল দিয়ে দ্রুত গ্রাহকের বাসায় পৌছে ছেলের কাছে ফেরার তাগাদা। কারণ জিহান ঘুম থেকে উঠেই বাবার খোঁজ করে। ঘরে থাকা লাইনবিহীন টেলিফোন সেট নিয়ে বাবাকে বাসায় ফেরার তাগাদা দেয়। জিহানের মা শামীমা জান্নাত বলেন, পিতার জন্য ছেলেটা অন্তপ্রান। বাবাও দ্রুত পত্রিকা বিলি করে বাসায় ফেরেন। আগামী শুক্রবারের মধ্যে জিহানের অপারেশন করতে হবে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. বদরুল ইসলামের তত্ত্বাবধানে চলছে জিহানের চিকিৎসা। তিনি সময় বেধে দিয়েছেন। ঢাকায় নিয়ে এ অপারেশন করাতে হবে।
জিহানের পিতা আবদুল হাকিম জানান, ছেলেটা দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে। কিন্তু এতো টাকা জোগাড়ের সামর্থ্য যে আমার নাই। তাই সমাজের হৃদয়বানদের সহায়তা কামনা করছি।
সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি মো. শাহ আলম বলেন, শিশু জিহানের চিকিৎসাসেবায় বিত্তশালীরা এগিয়ে আসলে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তাকে সহায়তার জন্য আবদুল হাকিম, একাউন্ট নং ০৩১০০০৬৯০৮, জনতা ব্যাংক শাহজালাল উপশহর শাখা কিংবা বিকাশ একাউন্ট নং ০১৭৮০৪৮২৭৯১ নাম্বারে সহযোগিতা করা যাবে।

You Might Also Like

ফকির আলমগীর আর নেই
পুলিশপ্রধান শহীদুল, র‌্যাবের বেনজীর
পরশমণি’এর প্রকাশনা অনুষ্ঠান ৩১ জুলাই
বাংলাদেশ-ভারত ম্যাচের প্রমাণ মুছে ফেলছে আইসিসি!
প্রতি রাতে মেসির হোটেলে থাকার খরচই ২০ লাখ টাকা!
Share This Article
Facebook Email Print
Previous Article সালাহ উদ্দীন ও ইলিয়াস আালীকে ফিরিয়ে না দিলে পরিণতি হবে ভয়াবহ —- এডভোকেট সামসুজ্জামান জামান
Next Article বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হত না -ডা. এম কে এম হাফিজ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?