By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ইতিহাসের কালিমালিপ্ত বেদনাবিধুর দিন ১৫ আগষ্ট আজ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

ইতিহাসের কালিমালিপ্ত বেদনাবিধুর দিন ১৫ আগষ্ট আজ

Last updated: August 15, 2022 10:53 am
4 years ago
2 Min Read
SHARE

১৫ আগস্ট বিশ্ব মানবতার ইতিহাসে নিষ্ঠুর, ঘৃণিত, বর্বর ও নৃশংসতম হত্যাকাণ্ডের একটি দিন। এদিন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এটা শুধু বঙ্গবন্ধুর নিচ্ছক হত্যাকাণ্ডের ঘটনা ছিল না। একটি সদ্য স্বাধীন রাষ্ট্র ও জাতির অগ্রযাত্রাকে চিরতরে নিস্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ নৃশংস হত্যাকাণ্ড।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও পরাজিত দেশি-বিদেশি শক্তি এবং ঘাতক চক্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের এদিনে সপরিবারে হত্যা করে। এদিনটি বাঙালির জাতির শোকের দিন।

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতি শোকাতুর হৃদয়ে শ্রদ্ধাভরে তার জনককে স্মরণ করছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, সরকারি, বেসরকারি সংস্থা বঙ্গবন্ধুকে স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করছে। শোকাবহ ও গভীর শ্রদ্ধাভরে বাঙালি জাতি বঙ্গবন্ধুকে স্মরণ করছে।

ঔপনিবেশিক শাসনসহ হাজার বছরের নির্যাতিত নিপীড়িত পরাধীন বাঙালি জাতি ১৯৭১ সালে ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা লাভ করে। পর্বতসম সাহস আর সাগরের মতো হৃদয়ের অধিকারী শেখ মুজিব জীবনের ঝুঁকি নিয়ে বাঙালিকে পাকিস্তানের ঔপনিবেশিক শাসন-নির্যাতনের শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন। জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করে বাঙালির অধিকার আদায়ের আন্দোলন তথা স্বাধীনতা সংগ্রাম এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। সেসঙ্গে তিনি বিশ্বের নির্যাতিত মানুষের মুক্তি সংগ্রামের প্রেরণার উৎস হয়ে উঠেন। স্বাধীনতার পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যা করলেও জাতির পথপ্রদর্শক হিসেবেই আজ বঙ্গবন্ধু তাদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ এ দেশের মুক্তিকামী মানুষ মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এদিন তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিলে বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এর পর নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের বিজয় অর্জিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি অধিষ্ঠিত করে তাদের জাতির পিতার আসনে।

You Might Also Like

আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত আব্দুল আলীম মারা গেছেন
গীতিকবি সুরকার ও কণ্ঠশিল্পীদের নিয়ে গঠিত হলো সংগীত ঐক্য বাংলাদেশ
রংপুরে রাষ্ট্রীয় মর্যাদায় এরশাদের দাফন সম্পন্ন
২০ আগস্ট পবিত্র আশুরা
জাতীয় গ্রন্থাগারে নতুন প্রকাশনা জমা গ্রহন ও আইএসবিএন প্রদান টিম এখন সিলেটে
Previous Article বঙ্গবন্ধু হত্যার সবচেয়ে বড় সুবিধাভোগী জিয়া ও তার পরিবার: তথ্যমন্ত্রী
Next Article কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন বঙ্গবন্ধু একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে চেয়েছিলেন —প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ

You Might Also Like

থাই-মালয়েশিয়া সীমান্তে ১৩৯ গণকবর

11 years ago

৪০ বছরের তথ্যভান্ডার উধাও কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েবসাইট থেকে

3 years ago

নিখোঁজ পলিটেনিকের শিক্ষক হায়দার আলীর গলিত লাশ উদ্ধার

10 years ago

অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশকসহ তিন জনকে কুপিয়ে জখম

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?