By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন বঙ্গবন্ধু একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে চেয়েছিলেন —প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন বঙ্গবন্ধু একটি সুখী সমৃদ্ধ দেশ গড়তে চেয়েছিলেন —প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ

Last updated: August 16, 2022 3:20 pm
4 years ago
2 Min Read
SHARE

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন ও কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুখী-সমৃদ্ধ দেশ গড়তে চেয়েছিলেন। তাঁর সমগ্র জীবনের সংগ্রাম ছিল দেশের মানুষের জন্য। দেশের কল্যাণের জন্যই তিনি জেল-জুলুম এবং নির্যাতন সহ্য করেছেন। অপরিসীম দেশপ্রেমের কারণেই তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করেই আমাদেরকে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে।
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিকের সভাপতিত্বে গতকাল সোমবার (১৫ আগস্ট, ২০২২ খ্রি.) নগরীর কুমারপাড়াস্থ বিদ্যালয়ের হলরুমে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক খয়রুন্নেসা নাজ চৌধুরী ও কমলেশ মিস্ত্রির যৌথ সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সালমা বাসিত, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জয়নাল আবেদীন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নবম শ্রেণির ক শাখার শিক্ষার্থী মেহেরুন নেসা ইসরা এবং গীতা থেকে পাঠ করেন সপ্তম শ্রেণির ক শাখার শিক্ষার্থী তৃপ্তি দাস। সভার শেষে মোনাজাত করেন ঝরনারপার জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা শরীফ উদ্দিন। সভার একেবারে শেষে ১৫ আগস্ট উপলক্ষে আয়োজিত কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন, কুইজ এবং উপস্থিত বক্তব্য প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সভার প্রধান অতিথি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন ও কাজী জালাল উদ্দিন বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ। এছাড়া অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিক বিদ্যালয়ের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফিরাতের উদ্দেশ্যে শিক্ষার্থীদের মধ্যে শিরনি বিতরণ করেন।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাসের একজন অনন্য দিকপাল। তিনি বাংলাদেশের ইতিহাসকে বদলে দিয়েছিলেন। একটি সুখী-সমৃদ্ধ দেশ গঠনে তাঁর আত্মত্যাগ যুগের পর যুগ মানুষকে অনুপ্রাণিত করবে। তাঁর শূন্যতা বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি। আমাদেরকে বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত হতে হবে।

You Might Also Like

আব্দুল গফুর স্কুল এন্ড কলেজে বিজয় দিবস উদযাপন বঙ্গবন্ধুর মত রোহিঙ্গাদের কোনো নেতা না থাকায় তারা দেশে ফেরার সাহস পাচ্ছে না —-এটিএমএ হাসান জেবুল
জনবিচ্ছিন্ন করতেই আরিফের বিরুদ্ধে পরোয়ানা :মির্জা ফখরুল
প্রধান গেট দিয়েই কারাগারে লতিফ সিদ্দিকী
সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগের লড়াই এখনো চলমান
বিআরটি’র বিদায়ী সহকারি পরিচালক শহীদুল্লাহকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাকে সম্মাননা প্রদান করে মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি দৃষ্টান্ত সৃষ্টি করেছে —কয়েস লোদী
Previous Article ইতিহাসের কালিমালিপ্ত বেদনাবিধুর দিন ১৫ আগষ্ট আজ
Next Article বিশ্বনাথ ফ্লাড আপিল ২০২২ এর উদ্যোগে রামপুরে অর্থ বিতরণ

You Might Also Like

বুধ ও বৃহস্পতিবার জামায়াতের হরতাল

12 years ago

কিবরিয়া হত্যা মামলা : পিছিয়েছে চার্জ গঠন ,আরিফকে হাজিরের নির্দেশ

11 years ago

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত

11 years ago

দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

9 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?