By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: জনবিচ্ছিন্ন করতেই আরিফের বিরুদ্ধে পরোয়ানা :মির্জা ফখরুল
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

জনবিচ্ছিন্ন করতেই আরিফের বিরুদ্ধে পরোয়ানা :মির্জা ফখরুল

Last updated: December 22, 2014 8:18 pm
12 years ago
2 Min Read
SHARE

19690আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী এস এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সিলেট সিটি মেয়র আরিফুল ও বিএনপি নেতা জি কে গউছের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সরকারের উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনবিচ্ছিন্ন করতেই দীর্ঘ ১০ বছর বিএনপির জনপ্রতিনিধিদের এ মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

সিটি মেয়র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক এবং হবিগঞ্জ সদর পৌর মেয়র ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছকে অন্তভুক্ত করে সম্পূরক চার্জশিট গঠন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সোমবার দেয়া বিবৃতিতে এ অভিযোগ করেন ফখরুল।

ফখরুল বলেন, ‘এ ধরনের ন্যক্কারজনক ঘটনা জনবিচ্ছিন্ন আওয়ামী অবৈধ সরকারের ক্ষমতাকে দীর্ঘমেয়াদে কুক্ষিগত রাখার অপকৌশল ছাড়া কিছু নয়। বিরোধী দলীয় জনপ্রতিনিধিদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাদেরকে জনগণ থেকে বিচ্ছ্ন্নি রাখতে এবং হেয় ও পর্যুদস্ত করতে তাদের বিরুদ্ধে হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে কারান্তরীণ রাখার অপকৌশলে লিপ্ত রয়েছে বর্তমান অবৈধ সরকার।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক এবং হবিগঞ্জ সদর পৌর মেয়র জি কে গউছের বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

অন্য এক বিবৃতিতে ফখরুল নোয়াখালী জেলাধীন সেনবাগ উপজেলার ১নং সাতারপাইয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও বিএনপির ইউনিয়ন সভাপতি আবদুর রহমানসহ ৮৪ জনের বিরুদ্ধে ২০১৩ সালের ডিসেম্বর মাসে রাস্তার গাছ কাটার অভিযোগে সেনবাগ উপজেলা বন কর্মকর্তা দায়েরকৃত মামলায় দীর্ঘ এক বছর পর সেনবাগ থানা পুলিশের চার্জশিট গঠন এবং কয়েকদিন আগে একই ইউনিয়নের বিএনপি সভাপতিসহ ৬৯ জনকে আসামি করে মামলায় জামিনপ্রাপ্ত ৬৯ জনের বিরুদ্ধে চার্জ গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

You Might Also Like

ইন্দোনেশিয়ার সাগর থেকে ১৪০০ অভিবাসী উদ্ধার
চট্টগ্রামে ভোট কেন্দ্র ককটেল বিস্ফোরণ
হজ ফ্লাইট শুরু : প্রথম বিমানে ৪০৯ যাত্রীর ঢাকা ত্যাগ
দক্ষিণ সুরমার কামালবাজারের আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের বই বিতরণ
প্যানেল মেয়র কয়েছ লোদীর পিতা বিশিষ্ট ব্যবসায়ী মজির উদ্দিনের ইন্তেকাল
Previous Article ব্যক্তিত্বের যে ত্রুটিগুলো ধ্বংস করে দিচ্ছে আপনার জীবন ও ভবিষ্যৎ!
Next Article তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সদর দণি উপজেলা যুবদলের মিছিল প্রতিবাদ সভা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করলেন মাহমুদউল্লাহ

5 years ago

ডিজিটালের আওতায় আসছে ৫৫ জেলার খতিয়ান

12 years ago

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় সিলেট আওয়ামী লীগের মিলাদ-দোয়া

9 years ago

সিলেট জেলা পুলিশের উদ্যোগে মহান জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন

9 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?