By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেট জেলা পরিষদের প্রশাসক হচ্ছেন এডঃ লুৎফুর রহমান
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

সিলেট জেলা পরিষদের প্রশাসক হচ্ছেন এডঃ লুৎফুর রহমান

Last updated: July 19, 2016 11:00 am
10 years ago
2 Min Read
SHARE

a-1সিলেট জেলা পরিষদের প্রশাসকের শূন্য চেয়ারে বসতে যাচ্ছেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক গণপরিষদের সদস্য এডভোকেট লুৎফুর রহমান। নতুন প্রশাসক হিসেবে তাকে দায়িত্ব প্রদানের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে।

সর্বশেষ এ পদের দায়িত্বে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। ২০১৫ সালের ০৯ সেপ্টেম্বর তার মৃত্যুতে পদটি শূন্য হয়ে যায়।

সূত্র জানিয়েছে, এরই মধ্যে নতুন প্রশাসক নিয়োগের ফাইলটি অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নিয়োগের সারসংক্ষেপ পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পেলেই নিয়োগ চূড়ান্ত হবে বলে এলজিআরডি মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সিলেট জেলা পরিষদে প্রশাসক হতে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান। সিলেট ছাড়াও আরো তিনটি জেলা পরিষদে প্রশাসক নিয়োগের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে। সবকটিতেই সরকারদলীয় বয়োজ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব দেয়া হচ্ছে।

সাবেক গণপরিষদ সদস্য এডভোকেট লুৎফুর রহমান দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। সিলেটের ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সত্তরোর্ধ্ব রাজনৈতিক এই ব্যক্তি বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ সিলেট জেলা পরিষদের প্রশাসক ছিলেন আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান। গত বছরের ৯ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন। এরপর থেকে পদটিতে কে বসতে যাচ্ছেন সে নিয়ে নানা জল্পনা-কল্পনা চলে আসছে। এ পদে দায়িত্ব লাভে আওয়ামী লীগ ছাড়াও ১৪ দলের কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে।

You Might Also Like

ইরাকে মার্কিন হামলা জোরদার
সিলেটে বিএনপির ৪৩ নেতা ‘আজীবন বহিস্কার’
জাতীয় শোক দিবস আজ বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী
এডভোকেট মোল্লা আবু কাওছার এর রোগ মুক্তি কামনায় সিলেট জেলা ও মহানগর সেচ্ছাসেবক লীগের মিলাদ ও দোয়া মাহফিল
ছয় গ্রেডে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ল
Previous Article ইলিয়াস আলীর সন্ধান কামনায় দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
Next Article সুনামগঞ্জে প্রবাসীর বাড়ীতে সকলকে অজ্ঞান করে অর্থসহ র্স্বনাংলকার লুট
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে ঈদ-উল-আজহা উদযাপিত,শাহী ঈদগাহে লাখো মানুষের নামাজ আদায়

12 years ago

৮ ও ১০ মার্চের এসএসসি পরীক্ষা স্থগিত

12 years ago

`সাঈদীর রায়ের রিভিউ ২/১ দিনের মধ্যে’

11 years ago

রোগীকে যৌন নির্যাতন: ইউনাইটেড হাসপাতালের সেই কর্মী গ্রেপ্তার

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?