By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ইন্দোনেশিয়ান মেয়েদের ফাঁদে বাংলাদেশি ছেলেরা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্র

ইন্দোনেশিয়ান মেয়েদের ফাঁদে বাংলাদেশি ছেলেরা

Last updated: August 9, 2014 11:57 am
12 years ago
4 Min Read
SHARE

9-05 প্রেমের ফাঁদ পেতে সর্বস্ব কেড়ে নিয়ে সরে পড়ে ইন্দোকন্যারা। তারপর? তারপর আবারও স্বপ্ন গড়ার গল্প দেখে বাংলাদেশি ছেলেরা, হয়তো সেটা কখনো হয় দুঃস্বপ্ন! স্বপ্নের মালয়েশিয়ার বাস্তব চিত্র এমনি নিষ্ঠুর।

মালয়েশিয়ার রাস্তায় স্বপ্ন ওড়ানো বাংলাদেশিদের জীবনের ডায়েরির পাতা উল্টিয়ে দেখা যাচ্ছে, যে ছেলেটি দেশে কখনো কোনো ধরনের কাজ করেনি, এখন সে মালয়েশিয়ার রাস্তায় ঝাড়ুদারের কাজ করে। নিয়তির খেলাকে ভাগ্য মনে করে কাজ করে চলে সে। কারণ, স্বপ্নের দেশে পাড়ি জমাতে এক গাদা সুদের টাকা জমিয়ে এসেছে সে, সঙ্গে ‘বন্ধক’ দিয়ে এসেছে মা-বাবার সুখ-শান্তিও। যে কোনো উপায়ে মা-বাবার মুখের হাসি ফেরাতে হবে, সুদের টাকা শোধ করে নত করে দিতে হবে মহাজনের রক্তচক্ষু। কেউ হয়তো এই সংগ্রামী জীবনে টিকে থাকে, আবার কেউ থেমে যায় মাঝপথেই। স্বপ্নের দেশে এসে স্বপ্নের পুঁজি জীবনটাকেই শেষ করে দেন কেউ কেউ।

অনেকে মালয়েশিয়ায় থেকে গেছেন বছরের পর বছর। এমনও নজির আছে, ২০ বছর মালয়েশিয়ায় অবস্থান করছেন, কিন্তু একবারের জন্যও দেশে ফেরেন নি। দেখতে যান নি প্রিয় মা-বাবার মুখ। এরা মালয়েশিয়ায় বিয়ে করে ব্যবসা-বাণিজ্য করছেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। এদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরছে। আরেক ধরনের বাংলাদেশি আছেন যারা স্বপ্ন বুনতে এসে অন্যের স্বপ্ন বোনার ‘বলি’ হয়ে যান। খোলাসা করে বললে, ইন্দোকন্যাদের বলি হন।

মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ান, ভিয়েতনাম বারমিজ, ফিলিপিনো, ইন্ডিয়ান, থাইসহ অনেক দেশের মেয়েদের বসবাস। ছেলেদের মতো ব্যবসা-বাণিজ্যেও এখানে চাইনিজ মেয়েরা অনেকটা এগিয়ে। ব্যবসা বাণিজ্যের মতো পোশাক-পরিচ্ছদেও খানিকটা এগিয়ে চাইনিজ মেয়েরা। অবশ্য এরা সংক্ষিপ্ত জামা পরলেও প্রতারণা-ধোঁকাবাজি বোঝে না। আর চাইনিজ মেয়েরা সাধারণত চাইনিজ ছেলেদের সঙ্গেই প্রেম করে। আর ইন্ডিয়ানদের মতো এখানকার ফিলিপিনো মেয়েরাও খানিকটা সংগ্রামী। তবে, এদের পছেন্দের তালিকার শীর্ষে বাংলাদেশি ছেলেরা। কী কারণে?

ফিলিপিনো ক্যাটলিক মরিয়াম বলেন, বাংলাদেশি ছেলেরা অনেক স্মার্ট ও কঠোর পরিশ্রমী। তারা স্ত্রীদের দেখাশোনা করে। মরিয়ামের মতে, তাদের ধর্মের সঙ্গে মুসলিম ধর্মের অনেক মিল আছে বলে বাংলাদেশিদের সঙ্গে সম্পর্ক স্থাপনে তেমন একটা বাধা থাকে না।  বাংলাদেশিরা অনেক কঠোর পরিশ্রম করে। স্ত্রীদের কোথাও কাজ করতে দেয় না।

এছাড়া, স্থানীয় ছেলেদের আলস্যের কারণে বাংলাদেশিদের প্রতি তাদের দুর্বলতা আরও বাড়তে থাকে। তবে মালায়সিয়াতে , কিছু বাংলাদেশি মালয় মেয়েদের বিয়ে করে সন্তান জন্ম দিয়ে দেশে চলে যায় বলে ওই স্বামীহারা মেয়েদের অবস্থা বিবেচনা করে ২০০৭ সালের পর থেকে বাংলাদেশিদের বিয়ের উপর কড়াকড়ি  আরোপ করে। কিছু ব্যক্তির প্রতারণার কারণে বাংলাদেশিদের ওপর থেকে মালেশিয়ান মেয়েদের শ্রদ্ধা, ভক্তি ও বিশ্বাস উঠে যায়।

বাংলাদেশি ছেলেদের প্রতি রহস্যজনকভাবে এখনও আগ্রহ রয়েছে ইন্দোনেশিয়ান মেয়েদের। মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ানদের আগমনের পথ অনেক বেশি সহজ প্রতিবেশী হওয়ার কারণে। ইন্দো মেয়েরা অনেক বেশি কর্মঠ। তাদের চাতুর্য এর চেয়েও বেশি। মালায়সিয়াতে বেশিরভাগ বাংলাদেশি ছেলের বান্ধবী ইন্দোনেশিয়ান।  পেনাং, জোহর বারু, কেদাহ প্রদেশের শিল্প কারখানাগুলোতে হাজারো বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান কাজ করে।

আমিন মোস্তফা জানান, তিনি দীর্ঘদিন ধরে এক ইন্দোনেশিয়ান মেয়ের সঙ্গে প্রেম করছেন। ইন্দোনেশিয়ান ওই মেয়ের ভরণ-পোষণে অর্থও ঢালছেন। ওই মেয়ের প্রেমের ফাঁদে পড়ে টাকা উড়াচ্ছেন- এমনটি স্পষ্ট না বললেও পুরোপুরি অস্বীকার করেন নি আমিন।

সূত্র বলছে, আমিনের মতো ইন্দো মেয়ের প্রেমের ফাঁদে পড়ে হাজারো বাংলাদেশি ছেলে ফতুর হয়ে গেছে। জামাল  জানান, ইন্দো মেয়েরা সাধারণত থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিলে যে কোনো বাংলাদেশি ছেলের সঙ্গে একত্রে বসবাস করবে। কিন্তু ভরণ-পোষণের অর্থ ফুরিয়ে গেলে অন্য কারও সঙ্গে চলে যেতে একটুও দ্বিধা করবে না।

- Advertisement -
Ad image

সূত্র জানায়, অর্থের বিনিময়ে নিজের সতীত্ব বিক্রি করতেও দ্বিধা করে না অভাবতাড়িত ইন্দো মেয়েরা। সম্ভ্রমের বিনিময়ে নিজের বাবা-মা ও  ছেলে-সন্তানের জন্য নিয়মিত টাকা উপার্জন করে ইন্দো নারীরা। অনেক বাংলাদেশী ইন্দোনেশিয়ান মেয়ের প্রেমের ফাঁদে পড়ে  সব হারিয়েছেন, বাবা-মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন। সব কিছু হারিয়ে এখন তিনি পথের ফকির।

এক বাংলাদেশীজানান, দীর্ঘদিন ধরে ইন্দোনেশিয়ান মেয়ের সঙ্গে প্রেম করে তিনি কখনো জানেন নি যে ওই মেয়ের স্বামী ও তিন সন্তান আছে। প্রেমের ফাঁদ পেতে তার কাছ থেকে অর্থ হাতিয়েছেন ওই নারী। আরও স্বীকার করেন, এমন প্রেমের ফাঁদ পেতে বাংলাদেশি ছেলেদের অর্জিত অর্থ নিজ দেশে পাঠায় ইন্দোকন্যারা। আর শেষ অবধি পথে বসতে হয় বাংলাদেশি ছেলেদের।

You Might Also Like

বছরে ৫১৭ কোটি টাকা বেতন মাইক্রোসফট সিইওর
অগ্নিপরীক্ষার মুখোমুখি ডা. শাহরিয়ার
ছোট বোনকে পুরুষের কাছে বিক্রি করতে চান যে দেশের নারীরা
কার্ডিফ মেয়রের সাথে বাসিয়া পরিবারের সাাৎ
বিশ্বের ক্ষুদ্রতম বই, দাম ১২ লাখ!
Previous Article চীনা শহরে দাড়ি-বোরকায় নিষেধাজ্ঞা
Next Article বাহুবলে সড়ক দুর্ঘটনায় মোগলাবাজারে একই গ্রামের ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া, আজ জানাজা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

থার্টি ফার্স্ট: সন্ধ্যার পর উৎসব না করার ‘পরামর্শ’ প্রধানমন্ত্রীর

11 years ago

ফিনল্যান্ডের নুয়রগাম গ্রামে আড়াই মাস সূর্য ডুবে না

11 years ago

নিষিদ্ধ প্রেম নিয়ে সিমলা

12 years ago

সিলেট বিভাগে ১৬ পৌরসভায় ভোটযুদ্ধ শুরু

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?