By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ইয়েমেনে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪২
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

ইয়েমেনে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৪২

Last updated: March 21, 2015 7:11 am
11 years ago
2 Min Read
SHARE

0000111সময় যত যাচ্ছে ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। সংবাদ মাধ্যমগুলো প্রথমে খবর দেয় নিহত হয়েছে ৩০ জন, এরপর ৪৫, ৭০। এখন ১৪২-এ গিয়ে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে।

সংবাদদাতারা বলছেন, সানার নিয়ন্ত্রণ এখন যাদের হাতে – সেই শিয়া হুতি বিদ্রোহীদের সমর্থকরা ‘বদর’ এবং আল-হাশুশ নামের ওই মসজিদগুলোয় যেতো।

বিবিসির এ্যালান জনস্টন জানাচ্ছেন, শুক্রবারের নামাজের সময় ঠিক যে সময়টায় মসজিদগুলোয় সবচেয়ে বেশি লোকসমাগম হয় – তখনই এই আত্মঘাতী হামলা চালানো হয়। প্রথম বিস্ফোরণটি ঘটে লোকের ভিড়ের মধ্যে, আর দ্বিতীয়টি ঘটে ভীতসন্ত্রস্ত লোকেরা পালানোর সময়।

একজন প্রত্যক্ষদর্শী জানান, মসজিদ দু’টিতে রক্তের বন্যা বইছে। মসজিদের ভেতরে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অসংখ্য মুসুল্লি ছিটকে পড়েন। বদর মসজিদে এই হামলার মাত্রা ছিল সবচেয়ে বেশি। নিহতদের মাথা, পা, হাত গোটা মসজিদে ছড়িয়ে পড়ে।

তিনি বললেন, যারা মারা যায়নি তারা এমনই গুরুতর আহত হয়েছেন, তারা বাঁচবেন কি-না সন্দেহ। মসজিদের কাঁচ ভেঙে তারা গুরুতর আহত হয়েছেন। বিদ্রোহীদের পরিচালিত মাসিরা টিভি চ্যানেলে দেখা যায় কম্বলে করে একের পর এক লাশ মসজিদ থেকে বের করা হচ্ছে। নগরের হাসপাতালগুলোতে রক্তদানের জন্য আবেদন জানানো হচ্ছে।

গত বছর শিয়া বিদ্রোহীরা সানার নিয়ন্ত্রণ দখল করার পর থেকেই তাদের সাথে ইয়েমেনের অন্য ক্ষমতাধর গোষ্ঠীগুলোর তীব্র উত্তেজনা তৈরি হয়। তাদের মধ্যে আছে আল-কায়েদা অনুগত জঙ্গিরা – যাদের ঘাঁটিগুলো মূলত ইয়েমেমের দক্ষিণে ও পূর্বে।

আজকের এই বোমা হামলাগুলোর ঠিক একদিন আগেই দক্ষিণাঞ্চলীয় এডেন শহরে হুতিদের অনুগত বাহিনীর সাথে দেশটির প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হাদীর সমর্থক বাহিনীর লড়াই হয়।

You Might Also Like

বিশ্বনাথের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ওলিউর রাহমানের ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন
সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই’
নবীগঞ্জে পল্লী বিদ্যুতের পরিচালক পদে বিজয়ী হলেন ফারুক
ঢাবির ভর্তি পরীক্ষা ত্রুটিপূর্ণ: শিক্ষামন্ত্রী
নগরীর সুরমা বোডিং থেকে নারীসহ ১২জন আটক
Previous Article সিলেটে আইসিসি ও আম্পায়ারদের বিরুদ্ধে মিছিল, কুশপুত্তলিকা দাহ
Next Article বিশ্বের সবচেয়ে দামি সাত ঘড়ি চিনে নিন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত

5 years ago

অত্যন্ত সফল ব্যক্তিদের ১০টি ব্যতিক্রমী বিশ্বাস

11 years ago

বিশ্বের সেরা ২০টি বিশ্ববিদ্যালয় চিনে নিন

11 years ago

টুঙ্গিপাড়ার খোকা থেকে ইতিহাসের মহানায়ক

9 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?