By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ইসলাম ও আধুনিক বিশ্বব্যবস্থা ।। কানিজ আমেনা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বই পত্রসর্বশেষ

ইসলাম ও আধুনিক বিশ্বব্যবস্থা ।। কানিজ আমেনা

Last updated: July 29, 2021 11:35 pm
5 years ago
4 Min Read
SHARE

আবদুল মুকিত মুখতার। যুক্তরাজ্য প্রবাসী লেখক সাংবাদিক। প্রবাসের কর্মব্যস্ত জীবনে সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে নিরলস চর্চা চালিয়ে যাচ্ছেন তিনি। এ পর্যন্ত তার ১০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘ইসলাম ও আধুনিক বিশ্বব্যবস্থা’ তার একাদশ বই। বর্তমান সময়ে ইসলাম ও এ সম্পর্কিত কোনো বিষয়ের উপর কলম ধরা চাট্টিখানি কথা নয়। হৃদয়ে ক্ষণিকের আবেগ চলে এলো আর লিখে ফেললাম দু লাইন- ইসলাম বিষয়টি এমন নয়। কবিতার ক্ষেত্রে হয়তো কেউ কেউ মনে করতে পারেন এ কথাটি প্রযোজ্য নয়। কারণ কবিতা তো আবেগ দিয়ে লেখা হয়। কিন্তু ইসলাম বিষয়ক কোনো কবিতা লিখতে গেলেও উপরোক্ত কথাটি প্রযোজ্য। আবেগের বশে এমন কিছু কবিতার ছত্রে লেখা যাবে না যা শিরকের পর্যায়ভুক্ত হয়ে যায়। আর গবেষণাধর্মী কোনো প্রবন্ধের ক্ষেত্রে তো আবেগ বলতে গেলে পুরোপুরি বর্জনীয়। যে বিষয় নিয়ে লেখা হবে, সেই বিষয়ের উপর প্রচুর পড়াশোনা, অধ্যয়ন ও গবেষণা করে তবেই কলম ধরতে হয়। আর সেই দুঃসাহসিক, কষ্টসাধ্য ও পরিশ্রমসাপেক্ষ কাজটিই করে দেখিয়েছেন লেখক আবদুল মুকিত মুখতার।
বইটি পড়তে যাওয়ার আগেই বইয়ের আয়তনের দিকে এক পলক নজর বুলালেই যেকোনো যেকোনো পাঠক এটি সহজে অনুমান করতে পারবেন।
লেখক বইটিকে তিনটি অধ্যায় বিভক্ত করেছেন। প্রথম অধ্যায়ে যেসব বিষয়ের উপর আলোচনা করেছেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য শব্দ হচ্ছে- মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ, সামাজ্যবাদ, বিশ্বব্যাংক, সন্ত্রাসবাদ, আরব লীগ ও আইসি, ওরিয়েন্টালিজম, ক্রুসেড ও মিডিয়ার ভূমিকা ইত্যাদি। এছাড়াও প্রসঙ্গক্রমে একজন সাহাবীর কথাও এসেছে। তিনি সর্বাধিক হাদীস বর্ণনাকারী প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা (রা.)-এর মর্যাদার উপরও আলোকপাত করেছেন।
দ্বিতীয় অধ্যায় আরও বিস্তৃতভাবে এসেছে। এই অধ্যায়ে যেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার কিছু উদাহরণ হলো- খিলাফতে উমাইয়া, খারিজী বিদ্রোহ, উটের যুদ্ধ, সিফফিন যুদ্ধ, তাহরীফ এবং তাবীল, খিলাফতে আব্বাসীয়া, ইউরোপের সমাজ ব্যবস্থা, ইয়াহুদীবাদ, গেøাবালাইজেশন, ফরাসী বিপ্লব, তুরস্কের উসমানীয়া খিলাফত ইত্যাদি। এ ছাড়াও যেসব ঐতিহাসিক ব্যক্তিতের আলোচনা এসেছে তারা হলেন তৃতীয় খলিফা হযরত উসমান (রা.), ইমাম হাসান (রা.), ইমাম হুসাইন (রা.), মুআবীয়া (রা.), ইয়াযীদ, হাজ্জাজ বিন ইউসুফ, উমর ইবনে আবদুল আযীয (রা.), সাদ্দাম হোসেন।
তৃতীয় ও সর্বশেষ অধ্যায়ের অর্ধেক অংশে এসেছে উপমহাদেশের ইতিহাস। যেমন- মোঘল সম্রাট, সম্রাট আকবর, সম্রাট জাহাঙ্গীর, জমিয়তে উলামায়ে হিন্দ, ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, আওয়ামী লীগ, বাংলাদেশের জন্ম, ভারত ও বাংলা অঞ্চলে আইনী জটিলতা ইত্যাদি। বাকি অর্ধেক অংশে এসেছে আফগানিস্তান ও রাশিয়ার ইতিহাস। যেমন- আফগানিস্তানে খিলাফত ও তালিবানী চমক, রুশ ভল্লুকের আফগান দখল, আশির দশকের আফগান জিহাদ, বর্তমান আফগানিস্তান, তালিবান বিপ্লব, মোল্লা ওমর, বহির্বিশ্বের শত্রুতা ও তালিবান শাসনের সম্পর্ক ইত্যাদি। এছাড়াও উপসংহারে ইসলামের চারজন খলিফার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। সর্বশেষে কুতুবে আলম মাদানী (রহ.)-এর চল্লিশটি বাণী সন্নিবেশিত হয়েছে।
যদি ও বইটি আকারে বিশাল তবু পড়তে বসলে জ্ঞানপিপাসু পাঠক তা সম্পূর্ণ শেষ না করে উঠতে পারবে না বলে আমার বিশ্বাস।
ইসলাম ও আধুনিক বিশ্বব্যবস্থার মতো বিশাল আকারের এই বইটি প্রকাশনার দায়িত্ব নেয়ার মতো সাহস দেখিয়েছেন সিলেটের অগ্রসরমান প্রকাশনীগুলোর অন্যতম বাসিয়া প্রকাশনী। প্রথম প্রকাশ অমর একুশে গ্রন্থমেলা ২০২০, দ্বিতীয় মুদ্রণ ডিসেম্বর ২০২০। পৃষ্ঠা ৬৩২। বইটির মূল্য রাখা হয়েছে ৮০০ টাকা, প্রচ্ছদ এঁকেছেন দেলোয়ার রিপন।
লেখক আবদুল মুকিত মুখতার প্রচুর সময়, ধৈর্য ও শ্রম বিনিয়োগ করে এমন একটি মূল্যবান তথ্যসমৃদ্ধ বই পাঠক সমাজকে উপহার দিয়েছেন। মহান আল্লাহ তাঁকে এই কাজের সর্বোত্তম প্রতিদানে ভূষিত করুন এই কামনা।

You Might Also Like

মানবতাবিরোধী অপরাধের বিচারের রায়ে আমৃত্যু কারাদণ্ড সাঈদীর
পৃথিবীর সব থেকে সুন্দর ১০টি রাস্তা
বিমান সন্ধানে ৩০ লাখ মানুষ
নতুন প্রকাশনা সংগ্রহে জাতীয় গ্রন্থাগারের প্রতিনিধিদল মৌলভীবাজারে
হাবিবকে সন্তানের মত স্নেহ করেন প্রধানমন্ত্রী: জালালপুরে নানক
Previous Article হেলেনা জাহাঙ্গীরের বাসায় র‌্যাবের অভিযান
Next Article হেলেনা জাহাঙ্গীর গ্রেফতার ক্যাসিনো সামগ্রী, বিদেশি মদ, মুদ্রা, ধারালো অস্ত্র, হরিনের চামড়া উদ্ধার

You Might Also Like

নতুন নামে আত্মপ্রকাশ করছে জামায়াত!

11 years ago

দুঃশ্চিন্তাই যখন আপনার ব্যাধি, কী করবেন আপনি?

11 years ago

তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সদর দণি উপজেলা যুবদলের মিছিল প্রতিবাদ সভা

12 years ago

সুনামগঞ্জে সুরমা নদীর পানি ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত : আমন ধানের ব্যাপক ক্ষতি

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?