Homeশীর্ষ সংবাদইসিতে বৈধ হাবিব

ইসিতে বৈধ হাবিব

সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৩ জুন) প্রধান নির্বাচন কার্যায়ে অনুষ্ঠিত শুনানি শেষে তাঁর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সূত্র তথ্যটি নিশ্চিত করেছে। তবে ইসির এ রায়ের বিপরীতে হাইকোর্টে যাচ্ছেন সিলেট-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক।

এর আগে হাবিবের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি সামনে নিয়ে এসে তার প্রার্থীতা চ্যালেঞ্জ করে বসেন আতিক। এ মর্মে প্রধান নির্বাচন কমিশনার বরবারে গত ২০ জুন একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের শুনানি ছিলো গতকাল মঙ্গলবার (২২ জুন)। কিন্তু মঙ্গলবার শুনানি শেষ না হওয়ায় বুধবার (২৩ জুন) ১১টা পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করে নির্বাচন কমিশন।

অবশেষে বুধবার বেলা ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা শুনানি শেষে হাবিবকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments