By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ঝলকে গ্রুপ সেরা বেলজিয়াম
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলা

দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ঝলকে গ্রুপ সেরা বেলজিয়াম

Last updated: June 23, 2021 11:39 am
5 years ago
2 Min Read
SHARE

অধিকাংশ সময়ে খেলা হলো ফিনল্যান্ডের সীমানায়। সেই অনুযায়ী বেলজিয়ামের হেসে-খেলে ম্যাচ জেতার কথা। কিন্তু ফিনিশরা তা সহজে হতে দেয়নি। রক্ষণাত্মক মেজাজে খেলে ৭৩ মিনিট পর্যন্ত বেলজিয়ানদের আটকে রেখে ড্রয়ের ইঙ্গিত দিয়েছিল। তবে লুকাকু-হেজার্ডরা ঠিকই একপর্যায়ে গোল পেলো। দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ঝলকে ফিনিশরা এলোমেলো!

ইউরো চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে সোমবার (২১ জুন) রাতে নিজেদের শেষ ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।

একই সময়ে হওয়া অন্য ম্যাচে ডেনমার্ক ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রাশিয়াকে। গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষে বেলজিয়াম ৯ ও ডেনমার্ক, রাশিয়া এবং ফিনল্যান্ড তিন পয়েন্ট করে পেয়েছে। তবে গোল পার্থক্যে (+১) ডেনমার্ক গ্রুপ রানার্সআপ হয়েছে।

সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে বেলজিয়াম শুরু থেকে বল দখলে এগিয়ে। আক্রমণও কম হয়নি। কিন্তু প্রথমার্ধে কিছুতেই লক্ষ্যভেদ করা যায়নি। কোনও সময় ফরোয়ার্ডদের ব্যর্থতায়। আবার কোনও সময় ফিনিশদের জমাট রক্ষণের কারণে। এ ছাড়া গোলকিপার রাদেখিও খেলেছেন দুর্দান্ত।

২২ মিনিটে ব্রুইনার ক্রসে লুকাকু শট নেওয়ার আগেই ক্লিয়ার করেন এক ডিফেন্ডার। ৩৩ মিনিটে ত্রোসার্ডের শট ক্রসবারের ওপর দিয়ে যায়। চার মিনিটে লুকাকুর হেড গোলকিপার তালুবন্দি করেন।

৪২ মিনিটে তুখোড় শট গোলকিপার বা দিকে ঝাঁপিয়ে দলকে ম্যাচে রাখেন।

বিরতির পরও বেলজিয়ামের আক্রমণ অব্যাহত থাকে। ৬২ মিনিটে হেজার্ডের শট গোলকিপার ঝাঁপিয়ে রক্ষা করেন। তিন মিনিট পর ডি ব্রুইনার দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বাড়ানো পাসে লুকাকু গোলকিপারকে হারিয়ে দেন। ভিএআর দেখে অফসাইডের কারণে গোলের বাঁশি বাজেনি। তবে বেলজিয়ানদের অপেক্ষার প্রহর কেটেছে। ৬ মিনিটের ব্যবধানে দুটি গোল পেয়েছে।

৭৪ মিনিটে বেলজিয়াম ১-০ গোলে এগিয়ে যায়। সতীর্থের কর্নার থেকে ভারমেলনের হেড পোস্টে লেগে গোলকিপারের রাদেখির হাত ছুঁয়ে গোললাইন অতিক্রম করে।

৮১ মিনিটে বেলজিয়ামের স্কোরলাইন ২-০ হয়। রোমেরো লুকাকু ডান পায়ের জোরালো শটে জাল কাঁপান। এতেই ছিটকে যায় প্রথমবারের মতো ইউরোতে খেলতে আসা ফিনিশরা।

সূত্র : বাংলা ট্রিবিউন
এম এউ, ২২ জুন

- Advertisement -
Ad image

You Might Also Like

আমিরাতের জালে বাংলাদেশের মেয়েদের গোল উৎসব
‘স্টেইনের ধার আরও বাড়বে’
টি২০তেও পাকিস্তানকে হারালো বাংলাদেশ
পর্তুগালকে উড়িয়ে দিলো জার্মানি
মেসির ইতালি যাওয়ার গুজব উড়িয়ে দিলেন কন্তে
Previous Article সুইজারল্যান্ডে এমপি হলেন প্রথম বাংলাদেশি নারী সুলতানা
Next Article ইসিতে বৈধ হাবিব

You Might Also Like

৩১ বছর পর অসি বধ

12 years ago

সব চিন্তাই ব্যাটিং নিয়ে

12 years ago

জিম্বাবুয়েকে হারিয়ে ফের বিদেশের মাটিতে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখাল টাইগাররা

5 years ago

বিশ্বকাপের ১৫ জনের প্রোফাইল এক নজরে

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?