By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: যেকোনো কিছু হতে পারে, তাসকিনকে ওয়ালশের বার্তা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলাসর্বশেষ

যেকোনো কিছু হতে পারে, তাসকিনকে ওয়ালশের বার্তা

Last updated: April 23, 2019 12:09 pm
7 years ago
2 Min Read
SHARE

tasking

বিশ্বকাপ দলে জায়গা পাননি তাসকিন আহমেদ। এ নিয়ে নিজের মনের দুঃখ গোপন করেননি এই পেসার। তাসকিনকে অবশ্য ভেঙে না পড়ারই পরামর্শ দিয়েছেন বাংলাদেশের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তিনি বরং তাসকিনকে তৈরি থাকারই কথা বলেছেন, সামনে কেউ যদি চোটে পড়েন, কে জানে তিনি তো ডাকও পেতে পারেন।

আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিল বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রস্তুতির প্রথম দিন ক্রিকেটারদের চেয়ে কোচিং স্টাফদেরই বেশি দেখা গেল! উপস্থিত ছিলেন পাঁচ ক্রিকেটার, বাকিরা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে বিশ্রামে। অনুশীলনের শেষ দিকে মাঠে এলেন তাসকিন আহমেদ।

বিশ্বকাপ কিংবা আয়ারল্যান্ড সফরের দলে থাকতে পারেননি। প্রিমিয়ার লিগের পর সময়টা কাটবে কী করে? ‘জাতীয় দলের নেট বোলার হয়ে যাব’—রসিকতা করে বললেও তাসকিনের আফসোসটা বেশ বোঝা যাচ্ছিল। দলে না থাকলেও পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের দুয়ার নিশ্চয়ই খোলা থাকবে তাঁর জন্য। তাসকিনকে তাই হতাশ না হওয়ার পরামর্শ ওয়ালশের। আজ অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে উইন্ডিজ কিংবদন্তি বললেন, ‘ওর তো নিউজিল্যান্ড সফরেই থাকার কথা ছিল। ওকে ম্যাচের জন্য ফিট করাই হবে আমার কাজ। আসলে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়াটাই গুরুত্বপূর্ণ। খেলতে খেলতেই সে এটা ফিরে পাবে। যত ম্যাচ সে খেলবে, ততই ওর ভালো। আয়ারল্যান্ডে ওকে পেলে তো ভালো হতো, এটিই হচ্ছে তাকে নিয়ে যথার্থ মন্তব্য। কিন্তু দল নির্বাচন হয়ে গেছে। তাকে চেষ্টা করে যেতে হবে, ক্রিকেট খেলতে হবে। বল করে করে ম্যাচ ফিটনেস ফিরে পেতে হবে। যেকোনো কিছুই হতে পারে। এখন সে বিশ্বকাপ দলে নেই, কেউ যদি চোটে পড়ে, তাকে ডাকা হতে পারে সবার আগে। তাকেও আমাদের তৈরি রাখতে হবে।’

সতীর্থ বোলারদের কেউ চোটে পড়বেন, এটি নিশ্চয়ই তাসকিন প্রত্যাশা করেন না। তবে স্কোয়াডে থাকা পাঁচ বোলারের তিনজন শতভাগ ফিট নন। ওয়ালশকে তাই বিকল্প চিন্তাও করে রাখতে হচ্ছে। বাংলাদেশের পেস বোলিং কোচের সে বিকল্প ভাবনায় তাসকিন ভালোভাবেই আছেন, ‘পাঁচ পেসারের মধ্যে তিনজনেরই চোট আছে—ফিজ, রুবেল আর সাইফউদ্দীন। সাইফউদ্দীনের তো টেনিস এলবো চোট। সবাইকে ফিট করতে কাজ চালিয়ে যাচ্ছি। আয়ারল্যান্ডে যেন ভালো বোলিং করতে পারে এবং বিশ্বকাপের জন্য তৈরি হয়, সে চেষ্টাই করা হচ্ছে। আর তাসকিন, খালেদ ও শফিউল তো আছেই (বিকল্প হিসেবে)। যখন প্রয়োজন হবে তাদের অন্তর্ভুক্তি করা যাবে।’

You Might Also Like

আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের প্রতিনিধিদল সিলেটে
১০ম আন্তর্জাতিক আরকাইভস দিবস উদযাপন
ভুল লিখলেই কাঁপবে কলম!
ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার পাচ্ছেন শামীম আজাদ, নাজমুন নেসা পিয়ারি
ফের পিচিয়েছে কিবরিয়া হত্যা মামার চার্জ গঠন
Previous Article ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমেরিকান মনোবিজ্ঞানী লিসা শানকিন
Next Article সৌম্য ব্যাটিং পাল্টাননি, পাল্টাচ্ছেন নিজেকে
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেটে জমজমাট ফুটপাত বাণিজ্য

11 years ago

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারালেন ৪১ জন

6 years ago

এবারো শিরোপার লক্ষ্য মাশরাফির

12 years ago

নয়াপল্টনে পিন্টুর মরদেহে খালেদার শ্রদ্ধা

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?