By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আসমা মতিন : কবিতা চর্চায় নিবেদিত প্রাণ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
লেখালেখিসর্বশেষ

আসমা মতিন : কবিতা চর্চায় নিবেদিত প্রাণ

Last updated: May 29, 2017 9:18 am
9 years ago
2 Min Read
SHARE

„yআসমা মতিন প্রবাসে সাহিত্য চর্চায় একজন নিবেদিত প্রাণ। কবিতার সাথে সখ্যতা ছোটবেলা থেকেই। তাই কবিতা ছাড়া জীবনের হিসাব নিকাশ মিলাতে পারেন না। কবিতা নিয়ে বসবাস করতে ভালোবাসেন। প্রবাসের শত ব্যস্ততার মাঝে কবি আসমা মতিন ঘর সংসারের কাজ শেষে আরাম আয়েশের সময়টুকু শব্দ বুননে কাটিয়ে দেন।  তেরো বছর বয়স থেকে কিশোরী কবি লিখে যেতেন ছোট্ট জীবন থেকে নেয়া গল্প-কবিতা। মাঝখানে হল দীর্ঘতম ছাড়াছাড়ি; হারিয়ে যাওয়া আপনারে আবার ফিরে পেয়েছেন আপন ভুবনে। তিনি দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাহিত্য সংগঠনের সাথে জড়িত।  শৈশবের স্বর্ণযুগ তিনি অতিবাহিত করেন শ্যামলা বনের ধারে একটি পাতা দুটি কুঁড়ির দেশে। সেখানে বাস করতো বহুজাতি ও বহু ভাষাভাষী লোকজন। জীবনের বৈচিত্র্য দেখে দেখে বড় হতে থাকেন তিনি। কচিমনে মানবপ্রেমের অনুভূতি সবটুকু জায়গা তখন থেকেই জুড়ে নিয়েছিল। অসংখ্য প্রশ্নের ভিড় জমা হতো তাঁর বিবেকের কাছে। নীরবে অবলোকন করে যেতেন ভাঙাগড়ার খেলা। শ্রেণিভেদ দাগ কাটত ছোট মনে। পাখির গান ফুলে ফসলে ভরা ছিল পুরোটা এলাকা। মনোহর প্রাকৃতিক বৈশিষ্ট্যের লীলাময় দিনগুলোতে বেড়ে উঠা ভাবুক মেয়ে এক দুরূহ পথ পেরিয়ে আজকের কবি আসমা মতিন। তাঁর কবিতায় স্বদেশ, মাটি ও মানুষের কথা, বাংলার রূপ সৌন্দর্যের কথা নিখুঁতভাবে তুলে আনেন। নির্যাতিত নিপিড়িত মানুষের কথা, অধিকার বঞ্চিত নারীদের কথা, তাঁর কবিতায় সহজ সরলভাবে ফুটে ওঠে। দুবোধ্য কবিতা নয়, সহজ সরল ভাষায় কবিতা চর্চা করতে আসমা মতিন ভালোবাসেন। কবিতার পাশাপাশি তিনি গল্প ও উপন্যাস লিখছেন।  আসমা মতিনের পৈত্রিক নিবাস মৌলভীবাজার জেলার উলুআইল গ্রামের মাস্টারবাড়ি। পিতা বকসী আবদুল মান্নান। আসমা মতিন বর্তমানে স্থায়ীভাবে ইংল্যান্ডে বসবাস করছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্বামী আবদুল মতিন। দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জননী।  গান শোনা, কবিতা লেখা ও গান গাওয়া তাঁর নেশা। তাঁর প্রকাশিত গ্রন্থ- কবিতা হাতে নির্জনে দাঁড়িয়ে, রৌদ্রছায়ার করতলে, মনোরতœ, অমরাবতী। যৌথ কাব্যগ্রন্থ- পঙ্ক্তি স্বজন, প্রবাসী কবিদের নির্বাচিত প্রেমের কবিতা। প্রাপ্ত পুরস্কার- ‘উপকূল সাহিত্য ও সংস্কৃতি সংস্থা’ থেকে স্বাধীনতা দিবস পুরস্কার লাভ।

You Might Also Like

চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক সিলেটে আগমন
কানাডিয়ানদের ১০ বছরের ভিসা দিবে ভারত
‘জাস্টিস ফর রাজন মার্ডার’ : লন্ডনে ২১ হাজার পাউন্ড সংগ্রহ করে আত্মসাৎ
সিলেট বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ‘শিগগিরই’
সিলেটে টিসিবি’র পণ্য কিনতে ভিড়
Previous Article ‘বিয়ের আগে সন্তান নিতে আপত্তি নেই’
Next Article তিনি ১১২টি দেশের জাতীয় সংগীত গাইতে পারেন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

গর্দভবচন-৯০ [লেখক : হেলাল আহমদ চৌধুরী।]

5 years ago

মুনিয়ার আত্মহত্যা: বসুন্ধরা এমডি’র সংশ্লিষ্টতা পায়নি পুলিশ, নুসরাতের অভিযোগ অসত্য প্রমাণিত

5 years ago

মিছবাহ ফাউন্ডেশন ও স্পেকট্রাম বাংলা রেডিও লন্ডনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল

8 years ago

এম. সাইফুর রহমান শুধু একটি নামই নয়, একটি ইতিহাস —আবুল কাহের শামীম

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?