By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: তারকারা এখন বিএনপির নেতা-নেত্রী!
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

তারকারা এখন বিএনপির নেতা-নেত্রী!

Last updated: August 7, 2016 9:29 am
10 years ago
4 Min Read
SHARE

a-1বিএনপির সদ্য ঘোষিত জাতীয় নির্বাহী কমিটিতে জায়গা পেয়েছেন একঝাঁক তারকা। এর মধ্যে রয়েছেন দেশের প্রখ্যাত শিল্পী, অভিনেতা-অভিনেত্রী ও ক্রীড়াঙ্গনের প্রতিনিধিরা। নতুন কমিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। তিনি বাংলাদেশের জনপ্রিয় সুরকার-গীতিকারদের একজন। এর আগে তিনি বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক হয়েছিলেন।

এ ছাড়া নতুন কমিটিতে জায়গা করে নিয়েছেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, নায়ক হেলাল খান, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, অভিনেতা বাবুল আহমেদ, সাংস্কৃতিক সংগঠক সালাউদ্দিন ভূইয়া শিশির ও ওবায়দুর রহমান চন্দন। এর মধ্যে কণ্ঠশিল্পী বেবী নাজনীনকে করা হয়েছে সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক। নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে করা হয়েছে বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক। কণ্ঠশিল্পী মনির খানকে করা হয়েছে সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক। আর বাকি সবাই নির্বাহী কমিটির সদস্য। তারকা ফুটবলার আমিনুল হকও রয়েছেন বিএনপির নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক পদে।

স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ার একাধারে একজন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক লাভ করেন। গাজী মাজহারুল আনোয়ারকে বিএনপির বিষয়ভিত্তিক সাংস্কৃতিকবিষয়ক উপকমিটির প্রধানও করা হতে পারে বলে জানা গেছে। নতুন কমিটিতে পদ পাওয়া প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে তিনি জানান, বিএনপি চেয়ারপারসন আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা আমি যথাযথভাবে পালনের চেষ্টা করব। দেশে এখনো সুস্থ সাংস্কৃতিক বিকাশে কাজ করার সুযোগ আছে। সেটাই আমি করতে চাই। সাংস্কৃতিক অঙ্গনে জাতীয়তাবাদী শক্তিকে এক করে দেশে একটি সুস্থ ধারার সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চাই। এ জন্য দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চাই। একই আহ্বান জানান কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। এই দুই তারকা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের কাছে আমরা কৃতজ্ঞ। নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে যেন আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।

কণ্ঠশিল্পী মনির খান জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর সাধারণ সম্পাদক ছিলেন। এখন তিনি জাসাসের সাধারণ সম্পাদকের পাশাপাশি বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন। এ নিয়ে সন্তোষ প্রকাশ করে মনির খান জানান, আমি খুবই খুশি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের কাছে আমি কৃতজ্ঞ। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।

আমি একজন শিল্পী। আর আমার এই শিল্পিত সত্তা দিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপিকে সাংস্কৃতিক অঙ্গনে বলিষ্ঠভাবে তুলে ধরতে চাই। প্রয়োজন এখন দলের নেতা-কর্মীদের সহযোগিতা ও দেশবাসীর দোয়া। বাবুল আহমেদ জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাকে কমিটিতে ঠাঁই দিয়েছেন। এ জন্য দলের শীর্ষ এই দুই নেতাসহ সর্বস্তরের নেতা-কর্মীকে ধন্যবাদ। আমি সাংস্কৃতিক অঙ্গনের লোক। সুস্থ ধারার সংস্কৃতি উপহার দিতে চাই।

ফুটবলার আমিনুল হক বলেন, বিএনপির শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ, আমাকে মূল্যায়ন করার জন্য। আমি ক্রীড়াঙ্গনের লোক। ক্রীড়াঙ্গনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ছড়িয়ে দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চাই।

সালাউদ্দিন ভূইয়া শিশির জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের ধন্যবাদ। আমাকে নির্বাহী কমিটির সদস্য করায় আমি কৃতজ্ঞ। দেশবাসীর দোয়া চাই। নায়ক হেলাল খানও বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালনের চেষ্টা করব। সুত্র-বাংলাদেশ প্রতিদিন

You Might Also Like

একান্ত সাাৎকারে প্রবাসী মুক্তিযুদ্ধা মো. কাচা মিয়া সাাৎকার গ্রহণ: মোহাম্মদ নওয়াব আলী
শিশু রাজন হত্যা : আরও একজন আসামি গ্রেপ্তার
মেয়ের বিয়েতে গণমাধ্যমকর্মীদের ‘সহযোগিতা’ চাইলেন সমাজকল্যাণমন্ত্রী
হিজড়া বানিয়ে ব্যবসা করে কোটিপতি
মনুষত্ববোধ সম্পন্ন তরুণরাই পারে সুন্দর আগামী গড়ে তুলতে’- আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবী মো: মইনুল ইসলাম
Previous Article মোহাম্মদ গোলাম কিবরিয়া’র একগুচ্ছ কবিতা
Next Article কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সিলেট বিএনপির ১৬ নেতা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

৪১৯ যাত্রী নিয়ে ছাড়লো প্রথম হজ ফ্লাইট

11 years ago

দণি সুরমায় মার্কেটে আগুন: পরিদর্শনে উপ-পুলিশ কমিশনার, মানববন্ধন, মামলা

11 years ago

বাসিয়া প্রকাশনীর আড্ডায় বক্তারা আড্ডা থেকে একটি ভালো লেখার নির্যাস আহরণ করা যায়

8 years ago

সিলেটে হত্যার দায়ে দুই জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?