Homeশীর্ষ সংবাদমনুষত্ববোধ সম্পন্ন তরুণরাই পারে সুন্দর আগামী গড়ে তুলতে’- আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট...

মনুষত্ববোধ সম্পন্ন তরুণরাই পারে সুন্দর আগামী গড়ে তুলতে’- আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবী মো: মইনুল ইসলাম

19206321_1757304870965675_109572527_nমিজান মোহাম্মদ : তরুণ প্রজন্মই দিবে আগামীর নেতৃত্ব। আর তাদের মাঝে যদি মানুষের প্রতি মমত্ববোধ থাকে তাহলে দেশের কোন মানুষ অনাহারে থাকবেনা, বিপদে থাকবেনা, দেশ এগিয়ে যাবে ভ্রাতৃত্বের বন্ধনে। মনুষত্ববোধ সম্পন্ন তরুণরাই পারে সুন্দর আগামী গড়ে তুলতে। গতকাল ১৪ জুন বুধবার শহরতলীর নালিয়াস্থ জামিয়া ইমদাদিয়া তাহফিজুল ক্বোরআন সিলেটে এতিম অসহায় শিশুদের নিয়ে ইফতার মাহফিল শেষে আলোচনায় উপরোক্ত কথাগুলো বলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সমাজসেবী মো: মইনুল ইসলাম।

আয়োজিত ইফতার মাহফিল অত্র মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা মুহিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক সাদুল্লাহ, সমাজ সেবক গুলজার আহমদ, মাসিক গোপলা সম্পাদক মিজান মোহাম্মদ, সাপ্তাহিক অনিয়ম’র বার্তা সম্পাদক সবুজ আহমদ প্রমুখ। এছাড়া ইফতার মাহফিলে এতিম গরিব শিক্ষার্থীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ইফতার শেষে বক্তব্যে মাদ্রাসার প্রিন্সিপাল বলেন, নানান সমস্যায় জর্জরিত এ শিক্ষা প্রতিষ্ঠান ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসার সাহায্যে সর্ব মহলের সহযোগিতা কামনা করে তিনি বলেন- বিত্তবানদের সহযোগিতাই পারে এসব অসহায় শিশুদের আলোর পথে যাত্রি হিসেবে গড়ে তুলতে ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments