By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: আধ্যাত্মিক সাধক মরমী কবি সৈয়দ শাহ্ নূর (রঃ) এর বার্ষিক ওরস আজ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

আধ্যাত্মিক সাধক মরমী কবি সৈয়দ শাহ্ নূর (রঃ) এর বার্ষিক ওরস আজ

Last updated: January 19, 2016 12:39 pm
11 years ago
2 Min Read
SHARE

আধ্যাত্মিক সাধক, মরমী কবি ও হযরত শাহজালাল (রঃ)-এর বংশধর সৈয়দ শাহ্ নূর (রঃ)-এর বার্ষিক ওরস মোবারক আজ মঙ্গলবার ৬ মাঘ সকাল থেকে শুরু করে পরদিন বুধবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে ওরশের সমাপ্তি ঘটবে। পীর আউলিয়ার পূণ্যভূমি নবীগঞ্জের দিনারপুর পরগনার জালাল সাফ গ্রামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশেকান ও ভক্তবৃন্দ আসেন মাজার জিয়ারতে।
ইতিহাস ও প্রবীণদের নিকট থেকে জানা যায়, সৈয়দ শাহ নূর (রঃ) যেখানেই গেছেন তার গুণাবলী, তৌহিদী রোশনাই মানুষকে বিমোহিত করেছে। মানুষ দলে দলে তাঁর সংস্পর্শে এসেছে অনুরক্ত হয়েছে এবং থাকার জন্য বাড়ী ঘর তৈরী করে দিয়েছে। কিছুদিন অবস্থান করে হঠাৎ করে উধাও হয়ে যেতেন তিনি। এভাবে বৃহত্তর সিলেট জুরে বিভিন্ন অঞ্চলে তিনির ৫৪টি বাড়ী রয়েছে বলে জানা গেছে। আর এসব বাড়ীগুলি সৈয়দ শাহনূর (রঃ) এর স্মৃতি বহন করে আজও দাঁড়িয়ে আছে। বাড়ীগুলোর মধ্যে উল্লে¬খ যোগ্য হল নবীগঞ্জের জালালসাফ আদর্শ গ্রাম, আমুকোনা, মৌলভীবাজার দক্ষিণবালী, রাজনগরের লামুয়া, বালাগঞ্জের ইছবপুর, করিমগঞ্জের চাপঘাট পরগনার লালার চক গ্রামে ও জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামে সহ আরো অনেক জায়গায়। তিনি যেখানেই যেতেন সঙ্গী সাথীগণও সাথে থাকতেন।
সৈয়দ শাহ নূর (রঃ)-এর বংশধর অত্র মাজার খাদিম সৈয়দ আব্দুল জাকি (কাচা মিয়া)র’কাছ থেকে জানাযায়, নবীগঞ্জে জালালসাফ গ্রামে আগমনের কথা ও চির সমাহিত কথা। সৈয়দ শাহ নূর ১৭৩০ সালে জন্মগ্রহন করেন। ১৮৪২ সালের পরে তিনি জগন্নাথপুরে আসেন এখানে দীর্ঘদিন অবস্থান করেন। বয়স যখন একশত অতিক্রম হওয়ার পরও মন ঘরে থাকতে চাইলোনা। একদিন তিনির স্ত্রী সৈয়দা ছামিনা বানুকে বললেন “চল বেরিয়ে পড়ি আমার আর এখানে থাকতে ইচ্ছে হচ্ছেনা” স্ত্রী বললেন এই বুড়ো বয়সে আমি আর পারছিনা। এর কিছুদিন পর স্ত্রী ও পুত্র সৈয়দ আব্দুল জব্বারকে সৈয়দপুরে রেখে বেরিয়ে পড়েন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নবীগঞ্জের জালালসাফ গ্রামে এক মুরীদের বাড়িতে আসেন। এর আগেও এখানে অনেক এসেছেন। এভাবে তিনি যেখানে গেছেন ঘটনাক্রমে কোন না কোন কেরামতি দেখিয়েছেন। এর কিছুদিন পর ১৮৫৬ সালে তিনি ইন্তেকাল করেন। ইন্তেকালের পর তিনির কথা মত শাখা বরাক নদীর তীরে জালালসাফ গ্রামে সমাহিত করা হয়। এর পর থেকে ৬ই মাঘ বার্ষিক ওরশে হাজার হাজার লোকের সমাগম ঘটে জালাল সাফ গ্রামে। আশেকান বক্তবৃন্দ এই মহান আধ্যাত্মিক সাধকের মাজারে এসে ভীড় জমান সওয়াব হাসিলের মানসে।

You Might Also Like

যেসব শর্তে এখন বাংলাদেশিরা বিয়ে করতে পারবেন সৌদি নারীদের
জাতিসংঘের সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী
দেশের প্রতি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোগান্তির অপর নাম সিলেট-লন্ডন ফ্লাইট
এয়ারপোর্ট থানার ওপেন হাউস ডে সম্পন্ন কমিউনিটি পুলিশিং কমিটি ও জনগনকে সাথে নিয়ে অপরাধীদের প্রতিরোধ গড়ে তুলি –পুলিশ কমিশনার
Previous Article অবৈধ সন্তানের মা হতে চলেছেন অপু বিশ্বাস !!
Next Article শ্রীমঙ্গলে স্ত্রীকে নির্যাতন করায় স্বামী আটক
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেট অঞ্চলে মরমী কবিরা জন্মগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন —-প্রফেসর ড. মো. আমিনুল হক ভুইয়া

10 years ago

বঙ্গবন্ধুর জীবন দর্শন ছিল এ দেশের গণমানুষের সুখ : অ্যাড. রনজিত

5 years ago

বেলুন দিয়ে ইন্দোনেশিয়ার ১৭ হাজার দ্বীপে ইন্টারনেট

11 years ago

১৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?