Homeবই পত্রশ্রীমঙ্গলে স্ত্রীকে নির্যাতন করায় স্বামী আটক

শ্রীমঙ্গলে স্ত্রীকে নির্যাতন করায় স্বামী আটক

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে এক গৃহবধূকে গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। আটক হাবিব মিয়া উপজেলার পাত্রীকুল গ্রামের বাসিন্দা।

সোমবার মধ্যরাতে উপজেলার ভুনবীর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ মাহাবুবুর রহমান জানান।

তিনি বলেন, পারিবারিক কলহের জেরে গত ১৪ জানুয়ারি গরম পানি দিয়ে গৃহবধূ মনোয়ারাকে ঝলসে দেন তার স্বামী হাবিব। এ ঘটনার দুইদিন পর মনোয়ারার ভাই মো. শাহীন মিয়া একটি মামলা করেন।

মনোয়ারার স্বামী ও শাশুড়িসহ চারজনকে ওই মামলায় আসামি করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও ওসি মাহাবুবুর জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments