Homeশীর্ষ সংবাদউন্মুক্ত একক ও দ্বৈত মহিলা ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সমাপনী খেলাধুলায় মেয়েরা পিছিয়ে...

উন্মুক্ত একক ও দ্বৈত মহিলা ব্যাডমিন্টন টুর্ণামেন্টের সমাপনী খেলাধুলায় মেয়েরা পিছিয়ে থাকবেনা —–মিসবাহ উদ্দিন সিরাজ

00বাংলাদেশ আওয়মীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বর্তমান প্রজন্মের মেয়েরা খেলাধুলায় পিছিয়ে থাকবেনা। খেলাধুলায় মহিলাদের অংশগ্রহনে আওয়ামীলীগ সরকারের আন্তরিকতার কমতি নাই। এর দ্বারাবাহিকতায় কয়েক বছরের ব্যবধানে বাংলাদেশের মেয়েরা দেশ-বিদেশে বিভিন্ন খেলায় তাদের অংশ গ্রহণ বৃদ্ধি পেয়েছে এবং সাফল এনে দিয়েছে। গতকাল ২৬ মে মঙ্গলবার বিকেল সিলেট জেলা স্টেডিয়ামের মোহম্মদ আলী জিমনেশিয়ামে সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতায় এবং সিলেট ব্যাডমিন্টন একাডেমীর সার্বিক সহযোগিতায় তৃণমূল পর্যায়ের প্রতিভাবান মহিলা ব্যাডমিন্টন ‘‘উন্মুক্ত একক ও দ্বৈত মহিলা ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০১৫” এর সমাপনী ও পুরস্কার বিরতনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এডভোকেট নাজিম উদ্দিন ও নাজনীন হোসেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা আব্বাস উদ্দিন। সমাপনী অনুষ্ঠানে সিলেট ব্যাডমিন্টন একাডেমীর পরিচালক শিব্বির আহমদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন টুর্ণামেন্ট কমিটির আহবায়ক ফারজানা আহমদ মিসবাহ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মোঃ আং সত্তার, বিজিত চৌধুরী, জুলকার নাইন হেলাল উদ্দিন, এনামুল হক মুক্তা, হাজী মিলাদ আহমদ, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হাসিনা মহিউদ্দিন, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য, রুমানা শারমিন, মিতারানী দাস, ক্ষমা রাণী দে, জ্যোৎ¯œা বেগম, নাছিমা আকতার রুমী প্রমুখ। ব্যাডমিন্টন একাডেমীর খেলা পরিচালনা করেন মুহাইমিনুল হক তপু। অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার বিতরন করা করা হয়। বিজ্ঞপ্তি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments