By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: এমসি কলেজে শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারিদের জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও সমাবেশ শিক্ষাঙ্গনে জঙ্গিবাদের কালোথাবা প্রতিহত করতে হবে : অধ্যক্ষ নিতাই চন্দ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

এমসি কলেজে শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারিদের জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও সমাবেশ শিক্ষাঙ্গনে জঙ্গিবাদের কালোথাবা প্রতিহত করতে হবে : অধ্যক্ষ নিতাই চন্দ

Last updated: July 26, 2016 11:06 am
10 years ago
3 Min Read
SHARE

a1‘শিক্ষা প্রতিষ্ঠানে সবাই মিলে একটি পরিবার। এখানে জ্ঞান, সুন্দর ও শান্তির চর্চা করতে হবে। জঙ্গিবাদ যেন আমাদের শিক্ষাঙ্গনকে আক্রান্ত করতে না পারে এজন্য সবাইকে সচেতন হতে হবে। শিক্ষাঙ্গনে জঙ্গিবাদের কালোথাবা প্রতিহত করতে হবে। আমাদের কোনো শিক্ষার্থীকে যেন দুস্কৃতিকারীরা প্রভাবিত করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অভিভাবকদেরও তাদের সন্তানদের প্রতি আরো মনোযোগ দিতে হবে।’ সিলেটের ঐতিহ্যবাহি মুরারিচাঁদ (এমসি) কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিদের যৌথ উদ্যোগে আয়োজিত জঙ্গিবাদ বিরোধী সমাবেশে এসব কথা বলেন কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ।

সোমবার দুপুরে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিদের অংশগ্রহণে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সম্মিলিত একটি র‌্যালি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়। কলেজ অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ ও উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জির নেতৃত্বে র‌্যালিটি টিলাগর পয়েন্ট ঘুরে আবারো কলেজ ক্যাম্পাসে গিয়ে সমাবেশে মিলিত হয়। র‌্যালি ও সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিদের সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী ব্যানার ও ফেস্টুন বহন করতে দেখা যায়।

র‌্যালি ও সমাবেশে কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাড়াও আরো উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে জঙ্গিবাদ বিরোধী বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক মো তোতিউর রহমান, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. সালেহ উদ্দিন, গণিত বিভাগের সহযোগি অধ্যাপক আনোয়ার হোসেন চৌধুরী, সহযোগি অধ্যাপক অরুণ চন্দ্র পাল, বাংলা বিভাগের অধ্যাপক আইরিন সুলতানা, পদার্থ বিভাগের অধ্যাপক মো. শহীদুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক সত্যেন্দ্র কুমার শীল, উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক মো নেছাওর মিয়া, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সুফিয়া খানম, পরিসংখ্যান বিভাগের সহযোগি অধ্যাপক শফিক নেওয়াজ তালুকদার, সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক মো. মহীউদ্দিন মিয়া, অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আব্দুল কুদ্দুছ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক শামীমা আক্তার চৌধুরী, ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক নূরে ফারহানা বেগম, উর্দু বিভাগের সহকারী অধ্যাপক মো, তৌফিক এজদানি চৌধুরী, ইসলামি শিক্ষা বিভাগের সহযোগি অধ্যাপক মুহাম্মদ মাহমুদুল হাসান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোহি অধ্যাপক পান্না রানী রায়, দর্শন বিভাগের সহযোগি অধ্যাপক আজাদ আতিকুর রহমানসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারিবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জঙ্গিরা আমাদের শিক্ষাঙ্গনে তাদের কালো থাবা বিস্তার করতে চাইছে। তাদের প্রতিহত করতে আমাদের সর্বদা সর্বোতভাবে সতর্ক থাকতে হবে। সচেতনতার সাথে সাথে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা বাড়াতে হবে।

- Advertisement -
Ad image

তারা বলেন, এমসি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিরা সম্মিলিতভাবে এই উদ্যোগ নিয়ে একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। আমাদের সবার অবস্থান সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

You Might Also Like

কাল খুলছে না যেসব স্কুল
করো’না চিকিৎসায় ওসমানী মেডিকেলে শয্যা বাড়লো ৭০টি, আইসিইইউ বেড়ে ১৮
সৌম্য রংপুরের, মুস্তাফিজ ঢাকার, তাসকিন চিটাগংয়ের
জামিন পেলেন তিন আইনজীবী
৫.৫ মিলিয়ন ডলারের প্রতারণা, আটক ৪ আফ্রিকান
Previous Article সাপ্তাহিক সংবাদপত্র পরিষদের নতুন নাম সিলেট বিভাগ সাংবাদিক ফোরাম
Next Article সাংবাদিক আবদুর রাহমানকে চিরবিদায়: দাপন সম্পন্ন
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

দাবি বাস্তবায়নের আশ্বাসে সিলেটে বাস ধর্মঘট স্থগিত

12 years ago

রেলমন্ত্রী ৫০০ বরযাত্রী নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছেন বউ আনতে

12 years ago

হৃদ রোগে আক্রান্ত হয়ে বাহরাইনে এক প্রবাসীর মৃত্যু

11 years ago

আদিবা মাইসা প্রকৌশলী হতে চায়.

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?