By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: কমলগঞ্জে সৈয়দ মাসুমের বিলেতে কমলগঞ্জের শতজন ও সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থদ্বয়ের মোড়ক উম্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

কমলগঞ্জে সৈয়দ মাসুমের বিলেতে কমলগঞ্জের শতজন ও সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থদ্বয়ের মোড়ক উম্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান

Last updated: February 28, 2021 12:26 am
6 years ago
3 Min Read
SHARE

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকাল ১১টায় লেখক-কবি সৈয়দ মাসুমের ‘বিলেতে কমলগঞ্জের শতজন’, বিধ্বস্ত প্রাচীর’ ও ‘অরক্ষিতার আর্তনাদ’ গ্রন্থত্রয়ের মোড়ক উম্মোচন ও প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিস্ট শিক্ষাবিদ. সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড, মো. আব্দুস শহীদ এমপি। গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ভাষা বিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক পরিচালক লেখক -গবেষক ড. সেলু বাসিত। প্রধান আলোচক ছিলেন কবি, শিক্ষাবিদ, গবেষক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শোয়াইব জিবরান।
উৎসব অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক লেখক-গবেষক আহমেদ সিরাজের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুলতানা জেসমিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়াারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, উপজেলা পরিষেদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কামরুজ্জামান মিয়া, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন, বালাগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক, কবি অবিনাশ আচার্য্য, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি এড. নুরুল ইসলাম শেফুল, সুজা মেমোরিয়াল কলেজের প্রভাষক, কবি শাহাজান মানিক, কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউকে এর উপদেষ্টা আলহাজ্ব এম, এ, ছালাম, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী (রাসেল) প্রমুখ।স্বাগত বক্তব্য রাখেন উৎসব অনুষ্ঠান আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক সৈয়দ মাহবুব।

গেষ্ট অব অনার বলেন, ব্রিটিশ আমলে ইংরেজ সিভিলিয়ান কর্মকর্তারা বাংলা ও ভারতবর্ষ নিয়ে প্রাচ্যতাত্বিক ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন-আজ অভিবাসী বাঙালী তাদের আত্মপরিচয় এবং শেকড়ের সন্ধানী সাহিত্য, সংস্কৃতি ও জীবনচর্চ্চাকে উপজিব্য করছেন। সৈয়ম মাসুমের বিলেতে কমলগঞ্জের শতজন পুস্তকে সে আত্মঅনুসন্ধানের এক ব্যতিক্রমী পুস্তক। যা থেকে মানুষের শ্রেণি চারিত্র্য, পেশাগত আত্ম প্রচেষ্টার বিবরণ উদঘাটিত হয়েছে। বিশেষতর ঔপনিবেশিক মানসিকতা ও মনন বি-ঔপনিবেশিককরণের এক প্রত্যয় রয়েছে সেখানে।

অনুষ্ঠানের সভাপতি বলেন, সৈয়দ মাসুম বিলেতে পেশাগত ব্যস্ততার মাঝে এতগুলো মানুষের কৃতকর্ম নিয়ে গ্রন্থ রচনা করে কমলগঞ্জের অবস্থান উচ্চকিত করেছেন। কমলগঞ্জের এই শতজনের বাইরেও হাজারের বেশি লোকজন আছেন, যাদের সবাই আমাদের জানা বুঝার পাঠের অংশ হওয়ার সুযোগ তৈরী হয়েছে। সৈয়দ মাসুদের এই গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে বিলেতে আমাদের স্বদেশকে নতুনভাবে পাওয়ার সুযোগ হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিদের সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট, কমলগঞ্জ এর পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়।

পরে বিলেত প্রবাসী কমিউনিটি নেতা যুক্তরাজস্থ্য কমলগঞ্জ সমিতির সভাপতি ফারুক আহমদ, বাংলা একাডেমি কর্তৃক প্রবাসী লেখক হিসেবে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ইসহাক কাজল ও প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মতিন তরফদার এর মৃত্যুতে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিটি দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কবি, লেখক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ছিলপন সৈয়দ মাসুম ওয়েলফেয়ার ট্রাস্ট, কমলগঞ্জ।

You Might Also Like

হাসিনা-ওবায়দুলকে ফখরুলের অভিনন্দন
খয়রুন নেছা স্মৃতি প্রাথমিক মেধাবৃত্তি অনুষ্ঠিত
ছড়াকার অধ্যাপক বদরুল আলম খানের শোকসভা ১৬ নভেম্বর
আন্দোলন ‘অযৌক্তিক’, পে স্কেলে নড়চড় নয়: অর্থমন্ত্রী
জাতিসংঘের সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী
Previous Article সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ মতছির আলী সাহেবের মৃত্যুতে নাগরীক শোক সভা ও দোয়া মাহফিল।
Next Article দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

You Might Also Like

ঐক্যের ডাক দিলেন সিলেট জেলা বিএনপি সভাপতি শামীম

11 years ago

লালাবাজার ইউপি কার্যালয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

12 years ago

আয়শা মুমিন ।। শুদ্ধ প্রেমের ঋণ

5 years ago

শোক দিবসে মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?