Homeশীর্ষ সংবাদশোক দিবসে মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

শোক দিবসে মহানগর ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

002জাতীয় শোক দিবসে ফুল দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার সকালে মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গিকার করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনের সময় সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, সাংগঠনিক সম্পাদক সজল দাশ অনিকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রলীগ নেতারা বলেন, স্বাধীনতাকে ধ্বংস করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় মতায় আসার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের এবং মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধীদের বিচার করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করেছেন। সকল আঁধার দূর করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বে ছাত্রলীগ।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments