By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী আর নেই
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী আর নেই

Last updated: May 17, 2017 10:31 am
9 years ago
4 Min Read
SHARE
1494993183কূটনীতিক ও সাবেক পররাষ্ট্র সচিব ফারুক আহমদ চৌধুরী (৮৪) আর নেই। আজ বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে (ইন্না লিল্লাহি…রাজিউন)।
 আজ বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর রোডের বাইতুল আমান জামে মসজিদে ফারুক আহমেদ চৌধুরীর জানাজা হবে। এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর মরদেহ নেওয়া হবে। সেখানেও তাঁর জানাজা হওয়ার কথা।
 অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী কূটনীতিক ফারুক আহমদ চৌধুরী। স্বাধীনতার পর বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভাষা ও আচরণ কেমন হওয়া উচিত তা নির্ধারণে তার রয়েছে বিশেষ ভূমিকা। তিনি দেখেছেন ভারতবর্ষ থেকে পাকিস্তানের জন্ম, এর বিলয় এবং নতুন দেশ হিসেবে বাংলাদেশের উত্থান।
 ফারুক চৌধুরীর জন্ম সিলেট জেলার করিমগঞ্জে বা শ্রীহট্ট, ১৯৩৪ সালের ১৪ জানুয়ারি। করিমগঞ্জ তখন সিলেটের অন্তর্ভুক্ত হলেও এখন তা আসামভুক্ত। বাবা গিয়াসুদ্দিন আহমদ চৌধুরী ছিলেন সরকারি চাকুরে, মা রফিকুন্নেছা খাতুন চৌধুরী। ম্যাজিস্ট্রেট বাবার প্রথম সন্তান ফারুক চৌধুরী, এরপর আরও ৫ সন্তানের জন্ম হয় গিয়াসুদ্দিন চৌধুরী দম্পতির। যাঁদের প্রায় সবাই পরবর্তী সময়ে খ্যাতিমান-সফল। এর সঙ্গে নিজেদের মধ্যে ভালোবাসাটুকু আছে সবসময়। অপ্রত্যাশিত পিতৃবিয়োগ এবং পরবর্তী সময়ে মাতাকে হারানোর বেদনা এখনো বোধ করেন  গভীরভাবে। সেই হারিয়ে যাওয়া পরিবার নিয়ে শোনা যাক ফারুক চৌধুরীর নিজের মুখেই, ‘আমরা চার ভাই আর দুই বোন। আমার তিন ভাই—ইনাম, মাসুম আর ইফতেখার। দুই বোন—নাসিমা আর নীনা। আমাদের মাঝে মাসুম বেঁচে নেই। ওয়াশিংটনে, যেখানে তার দুই সন্তানের বাস, সেখানেই সে চিরনিদ্রায় শায়িত। পাকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে সে তার সরকারি কর্মজীবনের ইতি টেনেছিল। অবসরপ্রাপ্ত সচিব, বিএনপি সভাপতির উপদেষ্টা, ইনাম এখন দেশের রাজনীতিতে সক্রিয়। তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং সাবেক রাষ্ট্রদূত ইফতেখার এখন সিঙ্গাপুরে অধ্যাপনারত। শহীদ মুক্তিযোদ্ধা কর্নেল সৈয়দ আবদুল হাইয়ের বিধবা স্ত্রী নাসিমা স্থায়ীভাবে লন্ডনে বসবাস করছে। নীনা এবং তার স্বামী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ ওয়াশিংটনে আছেন।
 বাবা সরকারি চাকুরে, ফলে বদলি অবধারিত একটি ব্যাপার। এর সঙ্গে আরেকটি অবধারিত ব্যাপার ছিল, তা হলো স্কুল বদল। ফারুক চৌধুরী ১৯৪১ সালে ভর্তি হন সুনামগঞ্জ জুবেলি স্কুলে, এরপর ১৯৪৯ সাল পর্যন্ত, এই আট বছরে বদলাতে হয়েছে ৮টি স্কুল। তবে স্কুল বদল ঘটলেও পড়াশোনায় ব্যত্যয় ঘটেনি। মাধ্যমিক শেষ করে চলে এলেন ঢাকায়। ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ১৯৫২ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইংরেজি সাহিত্যে।
 চাকরিতে যোগ দিলেন ১৯৫৬ সালে, ফরেন সার্ভিস-এ। যোগ দেয়ার জন্য করাচি গমনের মাধ্যমে এই যে শুরু, তারপর তাঁকে নানা দেশে যেতে হয়েছে, পালন করেছেন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। চাকরিজীবন শেষ করেন পররাষ্ট্র সচিব হিসেবে। ছিলেন ভারত এবং পাকিস্তানে বাংলাদেশ প্রতিনিধি। ওআইসি এবং সার্ক প্রথম সম্মেলনের সমন্বয় ছাড়াও তিনি জাতিসংঘ এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। সরকারি চাকরি থেকে অবসরে যান ১৯৯২ সালে, এরপর তিনি বেসরকারি সংস্থা ব্র্যাকের সঙ্গে যুক্ত হন। আজ অবধি এ যুক্ততা অব্যাহত আছে।
চাকরিসূত্রে ঘুরেছেন যেমন নানা দেশ, তেমন দেখা হয়েছে নানা রাষ্ট্রনায়কের সঙ্গে, সান্নিধ্য পেয়েছেন খ্যাতিমান মানুষের। এর মধ্যে রযেছেন—ফিলিস্তিন রাষ্ট্রনায়ক ইয়াসির আরাফাত, ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী (১৯৮৭), চীনের প্রেসিডেন্ট ওয়েন জিয়াবাওয়ে (২০০৩), ভুটানের রাজা জিমে খেসার ওয়াংচুক, চীনের সর্বশেষ সম্রাট পু ই, বক্সার মোহাম্মদ আলী, আণবিক বিজ্ঞানী কাদির খান—এমন আরো অনেক নাম। তবে তাঁর কাছে বঙ্গবন্ধুর স্মৃতি বিশেষভাবে স্মরণীয়। একজন রাষ্ট্রনায়ক এবং দূরদর্শী কূটনীতিক বোধ ছিল তাঁর, যা নতুন একটি দেশকে বিশ্ব দরবারে গ্রহণীয় হতে সহায়তা করেছিল।

You Might Also Like

অনির্দিষ্টকালের জন্য শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ নির্বাচিত
এইচ এম আরশ আলী ।। পনোরো আগস্ট
দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে পাকাঘর পেল ৫ দরিদ্র পরিবার
চার সপ্তাহের আগাম জামিন পেলেন রুবেল
Previous Article মানবতা ও দেশের কল্যাণে সবাইকে নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তরিকতা ও সততার পথ অবলম্বন করতে হবে — নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম
Next Article ‘প্রবাসী কবিদের নির্বাচিত প্রেমের কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ইবাদত বন্দেগিতে মশগুল কামরান

12 years ago

সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি বহাল

11 years ago

কবি দিলওয়ারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা দৃশ্যমান দিলওয়ার আমাদের কাছে না থাকলেও তাঁর লেখনি আমাদেরকে আজীবন প্রেরণা দিয়ে যাবে

10 years ago

জয় বাংলা না বললে দেশে থাকতে পারবেন না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?