By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ‘প্রবাসী কবিদের নির্বাচিত প্রেমের কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
বিশ্বসর্বশেষ

‘প্রবাসী কবিদের নির্বাচিত প্রেমের কবিতা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

Last updated: May 18, 2017 1:04 am
9 years ago
3 Min Read
SHARE

ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বাঙালি কবিদের নির্বাচিত কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে কবিতাগ্রন্থ ‘প্রবাসী কবিদের নির্বাচিত প্রেমের কবিতা’। গত ১৬ মে মঙ্গলবার হোয়াইট চ্যাপেল রোডের মক্কাগ্রীল রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো গ্রন্থটির মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান। এম মোসাইদ খান ও মোহাম্মদ নওয়াব আলী সম্পাদিত কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে সিলেটের বাসিয়া প্রকাশনী থেকে। কবি ও কাব্যমোদিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি আতাউর রহমান মিলাদ, কবি ময়নূর রহমান বাবুল, কবি আহমেদ ময়েজ, কবি মজিবুল হক মণি, কবি আবু মকসুদ, কবি কাজল রশীদ, কবি আসমা মতিন, কবি সাগর রহমান, কবি আনিমদিম জাকারিয়া, কবি ইকবাল বাহার সুহেল, কবি জামিল সুলতান, কবি এ কে এম আব্দুল্লাহ, কবি নুরুস সুফিয়ান চৌধুরী, কবি মুহাম্মদ মুহিদ, কবি মোহাম্মদ ইকবাল, কবি শামীম আহমদ, কবি এম মোসাইদ খান, কবি মামুনুল হক সাজু এবং কবি শাহ সোহেল আমিন প্রমুখ। অভ্যাগতদের স্বাগত বক্তৃতা ছাড়াও কবিরা তাদের প্রকাশিত কাব্য পাঠ করে শোনান। অনুষ্ঠান জুড়েই উপস্থিত অতিথিগণ বাংলা কবিতার বিভিন্ন বিষয় ও প্রবাসী কবিদের কাব্যচর্চা নিয়ে মনোজ্ঞ আলোচনা করেন।
কবি আহমেদ ময়েজ তার স্বাগত বক্তৃতায় গ্রন্থটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বলেন, এ গ্রন্থের সম্পাদকদ্বয় শুধু কবিতা নয় বরং কবিদেরকেও যেভাবে উপস্থাপিত করেছেন, তা বিশেষ ধন্যবাদ পাবার যোগ্য। কবিদের রচনা ও তাদের পরিচিত সহ প্রকাশ করার ব্যাপারে অনেক সংকলন গ্রন্থেই দৈন্যতা দেখা যায়, যা এ সম্পাদকদ্বয় করেননি। এটা একটা বিশেষ কৃতিত্বের দাবীদার।
কবি আতাউর রহমান মিলাদ কাব্যগ্রন্থটির বিভিন্ন প্রশংসনীয় দিক উল্লেখ করে বলেন, প্রকাশিত গ্রন্থটি প্রবাসী কবিদের কাব্য ক্ষমতার একটা অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি এ ধরণের আরো বেশি বেশি কাজ হবার দরকার বলে মন্তব্য করেন।
কবি মজিবুল হক মণি তার বক্তৃতায় গ্রন্থটির সম্পাদকদ্বয়কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, এতগুলো চমৎকার কবিতাকে এক সংকলনের মধ্যে এনে, চমৎকারভাবে উপস্থাপন করার যে কষ্ট ও পরিশ্রম এ সম্পাদকরা স্বীকার করেছেন, তা একটা অনুকরণীয় আদর্শ হয়ে থাকবে।
কবি আবু মকসুদ বলেন, এ গ্রন্থটি প্রবাসী কবিদের কাব্যচর্চার ধারাক্রমে একটি অনন্য সংযোজন হিসেবে বিবেচিত হবে। একই সংগে তিনি উল্লেখ করেন, প্রবাসে, বিশেষত: বিলেতে সাহিত্য চর্চার যে ধারা অব্যাহত আছে, তা যে দিন দিন বেগবান হচ্ছে, এ ধরনের সংকলন তারই একটা উদাহরণ।
এছাড়াও অন্যান্য সুধীজন গ্রন্থটির ব্যাপারে বিশেষ সন্তুষ্টি প্রকাশ করে বক্তৃতা দেন। কাব্যগ্রন্থটির সম্পাদক এম মোসাইদ খান তাঁর বক্তব্যে উপস্থিত অতিথিদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও তিনি সংকলনের সকল কবিদের প্রতি তাদের সহযোগীতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সংগে তিনি গ্রন্থটির অন্য সম্পাদক মোহাম্মদ নওয়াব আলীর বিশেষ অবদানের কথা উল্লেখ করে তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

You Might Also Like

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বুধবার
দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন
ইলিয়াস ইস্যুতে সিলেট বিএনপিতে ফের বিভক্তি
হিজড়ারা কি শুধু বিরক্তই করে?
অটিজম শিশু আগামী বার্তা শীর্ষক আলোচনা ও ভয়েস অফ আমেরিকা বাংলা সার্ভিসের ৫৭ বছর পূর্তি পালিত
Previous Article পররাষ্ট্র সচিব ফারুক চৌধুরী আর নেই
Next Article কব্জিতে এই রেখা আছে? জেনে নিন কী হতে চলেছে আপনার জীবনে?
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ওসমানী বিমানবন্দরে সোয়া কেজি স্বর্ণসহ আটক ১

12 years ago

দীর্ঘ ৩৭ বছর পর মিললো মায়ের আদর

11 years ago

বাসিয়া পত্রিকা অফিসে জাতীয় সাংবাদিক সংস্থা’র নেতৃবৃন্দের মতবিনিময়

10 years ago

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আসর ও জরুরি সভা শুক্রবার

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?