By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: ইলিয়াস ইস্যুতে সিলেট বিএনপিতে ফের বিভক্তি
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারী
    • স্বস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
বই পত্রসর্বশেষ

ইলিয়াস ইস্যুতে সিলেট বিএনপিতে ফের বিভক্তি

Editor
Last updated: February 27, 2016 6:44 pm
Editor
10 years ago
Share
SHARE

দীর্ঘদিন পর চলতি মাসের শুরুতে সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে সিলেট বিএনপিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছিল। উৎসবের আমেজে অনুষ্ঠিত সম্মেলনে নতুন নেতৃত্বও নির্বাচিত হয়।

নেতাকর্মীদের মনে আশার সঞ্চার হয়েছিল, পাঁচ জানুয়ারি পরবর্তী আন্দোলনে হামলা-মামলায় বিপর্যস্ত হয়ে পড়া সিলেট বিএনপি এবার বোধহয় ঘুরে দাঁড়াবে। নতুন নেতৃত্ব দলকে ঐক্যের সুঁতোয় বেঁধে এগিয়ে নেবে ভবিষ্যত সাফল্যের পথে, এমনটাই ভেবেছিলেন সাধারণ নেতাকর্মীরা।

কিন্তু তাদের আশায় গুড়েবালি! বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ‘নিখোঁজ’ ইলিয়াস আলী ইস্যুতে সিলেট বিএনপিতে বিভক্তি ফের প্রকট হয়ে পড়েছে।

গত ১৭ ফেব্র“য়ারি ইলিয়াসকে ফিরে পাওয়ার দাবিতে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই মাহফিলেই সিলেট বিএনপির বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে। ওইদিন ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে জেলা কিংবা মহানগর বিএনপির কেউই উপস্থিত ছিলেন না।

অন্যদিকে একইদিন জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যাননি ইলিয়াসপন্থী কেউ। এদিকে সম্মেলনের পরে গত মঙ্গলবার সিলেট জেলা বিএনপির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিলেট জেলা বিএনপির সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটির সভাপতি ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর বিষয়ে কোন বক্তব্য কিংবা কর্মসূচী ছিল না। এ নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন ইলিয়সাপন্থী নেতাকর্মীরা। পরদিন বুধবার সভা করে এ ব্যাপারে তীব্র ক্ষোভ প্রকাশ করে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের নেতারা।

তারা বলেন- ‘আওয়ামী স্বৈরাচারী সরকার যেভাবে ইলিয়াস আলীর ব্যাপারটি এড়িয়ে চলছে ঠিক তেমনি সিলেট জেলা বিএনপিও সিলেটের সিংহ পুরুষ ইলিয়াস আলীর নাম মুখে নিতে কার্পণ্য করছে। এ যেন সরকারি প্রেসক্রিপশন অনুযায়ী পরিচালিত সিলেট বিএনপি!’।

সভায় বক্তরা ‘ইলিয়াস আলীর নাম মুছে ফেলার ষড়যন্ত্র বরদাশত করা হবে না’ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সিলেট বিএনপিতে ইলিয়াস আলীর অবদানকে যারা অস্বীকার করতে চাইবে, তারা চরম অকৃতজ্ঞ হিসেবে বিবেচিত হবে।’

ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের এমন কঠোর বক্তব্যের প্রেক্ষিতে পরদিন তড়িগড়ি করে গণমাধ্যমে বিৃবতি পাঠিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ অবিলম্বে ইলিয়াসকে জনতার মাঝে ফিরিয়ে দিতে সরকারের প্রতি দাবি জানান। ইলিয়াসকে নিয়ে ‘ব্যক্তিগত ফায়দা হাসিল করা’ থেকে বিরত থাকার জন্যও তারা আহবান জানান।

মঙ্গলবারের সভা নিয়ে গণমাধ্যমে প্রেরিত সংবাদে ‘অনিচ্ছাকৃত ভুলে’ ইলিয়াসকে ফিরিয়ে দেয়ার দাবির বিষয়টি ‘বাদ পড়ে যায়’ বলেও তারা উল্লেখ করেন। এমতাবস্থায় ইলিয়াস ইস্যুতে সিলেট বিএনপিতে আবারো বিভক্তি প্রকট হয়ে ওঠবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

You Might Also Like

গুপ্তরগাঁও হাফিজিয়া মাদ্রাসার সাপ্তাহিক দারুল কেরাতের পুরস্কার বিতরণ কোরআন মানুষকে ভেতর থেকে পরিশুদ্ধ করে
প্যারিসে বন্ধু মহলের সাধারণ সভা অনুষ্ঠিত
রাজন হত্যা : স্বামীর বিচার চান লিপি,প্রত্যক্ষদর্শীদের জবানবন্দী
দেশব্যাপী কঠোর বিধিনিষেধ শুরু
কাতারের প্রেসিডেন্ট মসজিদে বাংলাদেশি খতিব
Share This Article
Facebook Email Print
Previous Article ওসমানীনগরে সহপাঠির হাতে এসএসসি পরীক্ষার্থী খুন
Next Article সিলেট-আখাউড়া রেলপথে শতাধিক ব্রিজ ঝুঁকিপূর্ণ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

about us

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Find Us on Socials

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?