By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেট-আখাউড়া রেলপথে শতাধিক ব্রিজ ঝুঁকিপূর্ণ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
বই পত্রসর্বশেষ

সিলেট-আখাউড়া রেলপথে শতাধিক ব্রিজ ঝুঁকিপূর্ণ

Last updated: February 27, 2016 6:45 pm
11 years ago
2 Min Read
SHARE

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের সিলেট ডিভিশনে সিলেট-আখাউড়া রেললাইনের শতাধিক রেলব্রিজ অধিক ঝুঁকিপূর্ণ। আর এসব ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে প্রতিদিন ট্রেন ঝুঁকি নিয়ে চলাচল করে।

রেলপথের পাহাড়ি ছড়া ও নদীর উপর প্রায় ৬০-৭০ বছর পূর্বে নির্মিত এসব ব্রিজ দীর্ঘদিন ধরে পুনঃনির্মাণ না করায় এই ঝুঁকির কারণ বলে জানিয়েছে রেলওয়ের দায়িত্বশীল সূত্র। যার ফলে এ রেল পথে হাজারো মানুষকে প্রতিদিন চলাচল করতে হয় প্রাণের ঝুঁকি নিয়ে।

সর্বশেষ বৃহস্পতিবার ভোর রাত আড়াইটার দিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে এ রোডের মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেলসেতুর নিচের মাটি সরে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

রেলওয়ে প্রকৌশল বিভাগ সূত্র জানায়, সিলেট-কুলাউড়া-আখাউড়া সেকশনে রেললাইনে তিন ফিট থেকে ৩০০ ফিট দীর্ঘ ব্রিজও রয়েছে। এ সেকশনের ১৭৭ কিলোমিটার দীর্ঘ রেলপথে ২৫০টির বেশি ছোট-বড় ব্রিজ রয়েছে। এখন থেকে ৬০-৭০ বছর আগে নির্মিত এসব ব্রিজ একবারও পুনঃনির্মিত হয়নি। ফলে পাহাড়ি ছড়া ও নদীতে বালু উত্তোলন ও ঢলের কারণে মাটি দেবে গিয়ে এখন অনেক ব্রিজই অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আর এ কারণে এই রেল রুটের ব্রিজে এখন ঘন ঘন ত্রুটি-বিচ্যুতি দেখা দেয়।

রেলওয়ে সূত্র আরও জানায়, এই সেকশনে সর্বশেষ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাত আড়াইটার দিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেলসেতুর নিচের মাটি সরে যায়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

ঘটনাস্থল থেকে কুলাউড়া স্টেশনের প্রকৌশলী পীযূষ কান্তি দে জানান, “বুধবারের ভারি বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে মাটি সরে গিয়ে প্রায় ২০ ফিট উচ্চতার গার্ডার ১৪ ফিটে নেমে এসেছে। মেরামতের কাজ চলছে।”

বাংলাদেশ রেলওয়ে সিলেট ডিভিশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, সিলেট-আখাউড়া সেকশনে রেলের ছোট-বড় শতাধিক ব্রিজ ঝুঁকিপূর্ণ রয়েছে। আমরা প্রায় সময় এসব ঝুঁকিপূর্ণ ব্রিজ পুনঃনির্মাণের প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। কিন্তু অপ্রতুল বরাদ্দের কারণে সবগুলো একসাথে পুনঃনির্মাণ করা সম্ভব হচ্ছে না।

You Might Also Like

বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল বাড়িটি সিলেটে
চারটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ
চোখে চোখ রেখে “মাতাল” হয়ে যাবার বৈজ্ঞানিক প্রমাণ!
কবি দিলওয়ারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা দৃশ্যমান দিলওয়ার আমাদের কাছে না থাকলেও তাঁর লেখনি আমাদেরকে আজীবন প্রেরণা দিয়ে যাবে
সিলেটে বিশ্বকাপ: থাকছে চার স্তরের নিরাপত্তা
Previous Article ইলিয়াস ইস্যুতে সিলেট বিএনপিতে ফের বিভক্তি
Next Article চাকরির জন্য সিলেটে এসে গড়াগড়ি!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসর অনুষ্ঠিত

11 years ago

এম আর মনজু ।। ছড়ার ছড়া

5 years ago

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাইদ আহমদের মুক্তির দাবিতে ফ্রান্সে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

12 years ago

ফের সিলেটের মেয়র হলেন বিএনপির আরিফুল

8 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?