By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: দলের ডেপুটি লিডার পদে লড়বেন রুশনারা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

দলের ডেপুটি লিডার পদে লড়বেন রুশনারা

Last updated: May 18, 2015 4:33 pm
11 years ago
2 Min Read
SHARE

লন্ডন, ১৮ মে- বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী লেবার পার্টির ডেপুটি লিডার পদে প্রার্থী হচ্ছেন। রুশনারার গণমাধ্যম উপদেষ্টা সৈয়দ মনসুর উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

যুক্তরাজ্যে ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের ফলে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ দল আরও পাঁচ বছরের জন্য দেশ শাসন করার ক্ষমতা পায়। সব হিসাব-নিকাশ উল্টে সবাইকে চমক দিয়ে দেশটির সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় দলটি। পরাজয় মেনে নিয়ে দলীয় পদ থেকে পদত্যাগ করেন বিরোধী লেবার দলের নেতা এড মিলিব্যান্ড। তাঁর পদত্যাগের পর দলের ডেপুটি লিডার হ্যারিয়েট হারম্যান ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিও পদত্যাগের ঘোষণা দেন। ফলে এ পদে লড়তে যাচ্ছেন রুশনারা আলী। সেপ্টেম্বরে এ নির্বাচন হবে।

দলীয় সূত্রে জানা গেছে, লেবার পার্টির লিডার বা ডেপুটি লিডার হতে হলে ৩৫ জন এমপির সমর্থন লাগে। রুশনারা আলী মৌখিকভাবে এ সংখ্যক এমপির সমর্থন পেয়েছেন বলে দাবি করেছেন।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে পূর্ব লন্ডনের ‘বেথনাল গ্রিন অ্যান্ড বো’ আসনে লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রুশনারা আলী বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। তিনি ৩২ হাজার ৩৮৭ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী ম্যাথিও স্মিথ পান আট হাজার ৭০ ভোট।

গতবারের নির্বাচনে (২০১০ সাল) বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের একই আসনে লেবার পার্টির এমপি নির্বাচিত হন রুশনারা। অক্সফোর্ড-পড়ুয়া উদীয়মান রাজনীতিক রুশনারার এই বিজয়ের মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশিদের অভিষেক ঘটে।

রুশনারা সিলেটি কন্যা। জন্ম বিশ্বনাথে। ১৯৭৫ সালে জন্ম নেওয়া রুশনারা প্রথমবার যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হয়ে আন্তর্জাতিক উন্নয়ন ও শিক্ষা-বিষয়ক ছায়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি পার্লামেন্টারি ট্রেজারি সিলেক্ট কমিটির সদস্য হিসেবে মেয়াদ পূর্ণ করেন

You Might Also Like

তথ্য সচিব মরতুজা আহমদ- সন্ত্রাস ও জঙ্গি তৎপরতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
দণি সুরমা সাহিত্য পরিষদের কার্যকরী কমিটি গঠন
দক্ষিণ সুরমা উপজেলায় একটি ‘English Language Club’ গঠনের উদ্যোগ
হাকালুকি হাওরে ট্যুরিস্টদের বিনোদনের নতুন তীর্থস্থান
২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ২৩৯ জনের মৃত্যু
Previous Article মেসির গোলে লিগ জিতল বার্সা
Next Article ৫.৫ মিলিয়ন ডলারের প্রতারণা, আটক ৪ আফ্রিকান
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

মালয়েশিয়ায় টাকা চুরি করে ২ বাংলাদেশি চম্পট দিয়েছে

11 years ago

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৩ দফা দাবিতে মানববন্ধন।

5 years ago

সিলেটে শীঘ্রই স্কলার্সহোম সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হবে —প্রফেসর ড. কবীর চৌধুরী

9 years ago

সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি বহাল

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?