By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মেসির গোলে লিগ জিতল বার্সা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
খেলাধুলা

মেসির গোলে লিগ জিতল বার্সা

Last updated: May 18, 2015 4:28 pm
11 years ago
3 Min Read
SHARE

ঠিক যেন গতবারের নাটক। চরিত্রগুলোও প্রায় একই। দল দুটোও। শুধু নাটকের শেষটা হলো অন্যভাবে। গতবার বার্সেলোনার মাঠে এসে লিগ শিরোপা জিতেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এবার অ্যাটলেটিকোর মাঠে এসে তাদের হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা। লিওনেল মেসির একমাত্র গোলে এক ম্যাচ বাকি থাকতেই ২৩তম লা লিগার মুকুট পরল কাতালান ক্লাবটি।
ক্রসবারে লেগেছে, নতুন কর্তোয়া হয়ে দেখা দেওয়া ওব্লাক দুর্দান্ত কিছু সেভও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত ৬৫ মিনিটে মেসিকে আর কেউ রুখতে পারেনি। বক্সের ভেতর জটলায় সামান্য জায়গাতেই নেইমারের সঙ্গে ওয়ান-টু খেলে মাপা শট। আর মেসির সেই গোলটাই ব্যবধান গড়ে দিল। এর চেয়ে ভালো সমাপ্তি আর হয় না। আজ লুইস সুয়ারেজকে বিশ্রামে রেখেছিলেন লুইস এনরিকে। লিগের শেষ ম্যাচটায় বিশ্রাম দিতে পারেন দলের সব তারকাকেই। বার্সার সামনেই যে ট্রেবল জেতার হাতছানি। ৩০ মে কোপা ডেল রের ফাইনাল। ৬ জুন সবচেয়ে বড় ট্রফি চ্যাম্পিয়নস লিগের জন্য লড়বে বার্সা।
মেসির গোলটা না হলে বার্সাকে লিগের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হতো। সমালোচনা-জর্জর রিয়াল মাদ্রিদ আজ একেবারে মরণকামড় বসিয়েছিল। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে এসপানিয়লকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। কিন্তু তাতে রোনালদোর গোল্ডেন বুট জেতাটাই কেবল নিশ্চিত হলো। গত দশ বছরে সপ্তম লিগ শিরোপা যে ততক্ষণে বার্সার ঘরে! নিশ্চিত হয়ে গেল, কোনো ট্রফি ছাড়াই মৌসুমটা শেষ করতে হচ্ছে রিয়ালকে। যে যন্ত্রণায় গতবার পুড়েছিল বার্সা।
একই সময়ে শুরু হওয়া দুটো ম্যাচের স্কোর লাইন ৫৮ মিনিট পর্যন্ত গোলশূন্য ছিল। হিসাবটা ছিল এমন, রিয়া​ল আজ যা করবে, বার্সাকেও তা-ই করতে হবে। এমনকি রিয়াল হেরে গেলে বার্সা হারলেও জিতত শিরোপা। কিন্তু ৫৯ মিনিটে রিয়ালকে প্রথমে এগিয়ে দেন রোনালদো। ৭৩ মিনিটে সমতায় ফেরে এসপানিয়ল। ওদিকে ততক্ষণে গোল করেছেন মেসিও। মেসির গোলের খবর রোনালদোর কানে পৌঁছেছিল কি না কে জানে, রীতিমতো বাঘের মতো জ্বলে উঠলেন রোনালদো। করলেন লা লিগার ২৬তম হ্যাটট্রিক। এবারের আসরে তাঁর গোল ৪৫টি, মেসির ৪১।
পিচিচি ট্রফি আর ইউরোপিয়ান গোল্ডেন বুট হাতছাড়া করায় মেসি নিশ্চয়ই এতটুকু মন খারাপ করবেন না। বরং তাঁর সামনে হাতছানি দিচ্ছে ক্যারিয়ারের চতুর্থ চ্যাম্পিয়নস লিগ শিরোপা, যেখানে ইউরোপ সেরার এই ট্রফি রোনালদো জিতেছেন দুবার। তা ছাড়া ইউরোপ সেরার এই টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুজনে এখন সমান-সমান (৭৭)। মেসি সুযোগ পাচ্ছেন রোনালদোকে টপকে যাওয়ার। পঞ্চম ব্যালন ডি’অরের দিকেও অনেকটাই এগিয়ে গেলেন মেসি।
তবে এনরিকে এরই মধ্যে সতর্ক করছেন, কাজ এখনো শেষ হয়নি। শিষ্যদের উদযাপনে গিয়ে বেশিক্ষণ মাতামাতিও করেননি। বরং ক্ষুধাটা জাগিয়ে রেখেছেন। বার্সার হয়ে প্রথম মৌসুমেই শিরোপাত্রয়ী জিতেছিলেন পেপ গার্দিওলা। মৌসুমের শুরু থেকে গত জানুয়ারি পর্যন্ত সমালোচনায় জর্জর এনরিকের সামনে এখন সেই কীর্তি পুনরাবৃত্তির হাতছানি!

You Might Also Like

যুব বিশ্বকাপে বাংলাদেশ তৃতীয়
রংপুরকে হারিয়ে সিলেটের জয়
প্রতি রাতে মেসির হোটেলে থাকার খরচই ২০ লাখ টাকা!
পাকিস্তানকে হটিয়ে ওয়ানডের ৮ নম্বরে বাংলাদেশ
টস হেরে মাশরাফিদের স্বপ্নভঙ্গ
Previous Article চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ চাইছে ত্রিপুরা
Next Article দলের ডেপুটি লিডার পদে লড়বেন রুশনারা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

নেইমার উন্নতি করলেও মেসিই সেরা: রিভালদো

10 years ago

পাকিস্তানের আবেগময় জয়

11 years ago

জুনে এশিয়া সফরে আসছে মেসির আর্জেন্টিনা

3 years ago

কে এই নতুন বিস্ময়?

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?