Homeখেলাধুলারংপুরকে হারিয়ে সিলেটের জয়

রংপুরকে হারিয়ে সিলেটের জয়

bplরংপুর রাইডার্সকে হারিয়ে জয়ের দেখা পেয়েছে সিলেট সিক্সার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৮তম ম্যাচে ২৭ রানে জয় পায় সিলেট। অপরদিকে টানা তৃতীয় ম্যাচের হারের মুখ দেখলো রংপুর।

বুধবার (১৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যেখানে প্রথমে ব্যাট করা সিলেট ১৮৭ রানের বড় সংগ্রহ পায়। জবাবে ৬ উইকেটে ১৬০ করে রংপুর।

সিলেটের ওপেনিংয়ে নামেন লিটন দাস এবং সাব্বির রহমান। এই আসরে নিজেকে এখনও সেভাবে মেলে ধরতে না পারা সাব্বির ২০ বলে একটি চার আর একটি ছক্কায় করেন ২০ রান। আরেক ওপেনার লিটন দাস রানআউট হওয়ার আগে করেন ৭০ রান। ব্যাটে ঝড় তোলা এই ওপেনার ৪৩ বলে ৯টি চার আর একটি ছক্কা হাঁকান। ওপেনিং জুটিতে লিটন-সাব্বির ৮.৩ ওভারে তুলে নেন ৭১ রান।

নিকোলাস পুরানের ব্যাট থেকে আসে ১৬ বলে ২৬ রান। তিন নম্বরে নামা দলপতি ডেভিড ওয়ার্নারও ব্যাটে ঝড় তোলেন। ৩৬ বলে ৬টি চার আর দুটি ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ ওভারে পর পর দুই বলে বিদায় নেন আফিফ হোসেন (৬) এবং জাকের আলি (০)।

রংপুর দলপতি মাশরাফি ৩ ওভারে ৪৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। সোহাগ গাজী ৪ ওভারে ৩৮ রান দিয়ে উইকেট পাননি। ৩ ওভারে ২২ রান দিয়ে একটি উইকেট পান বেনি হাওয়েল। ক্রিস গেইল ৩ ওভারে ৩৫ রান দিয়ে উইকেট পাননি। ফরহাদ রেজা ২ ওভারে ৯ রান দিয়ে উেইকেট পাননি। নাহিদুল ইসলাম ১ ওভারে ৭ রান খরচ করে থাকেন উইকেটশূন্য। শফিউল ইসলাম ৪ ওভারে ৩১ রান দিয়ে তিনটি উইকেট পান।

১৮৮ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে রংপুর দ্বিতীয় ওভারেই দুই উইকেট হারায়। মেহেদি হাসান রান ফিরিয়ে দেন ওপেনার মেহেদি মারুফ (৩) এবং তিন নম্বরে নামা অ্যালেক্স হেলসকে (০)। আরেক ওপেনার ক্রিস গেইলকে (৭) বিদায় করেন সোহেল তানভীর। দলীয় ১১ রানের মাথায় তিন উইকেট হারায় রংপুর। এরপর জুটি গড়েন রিলে রুশো এবং মোহাম্মদ মিঠুন। দলীয় ১০০ রানের মাথায় বিদায় নেন রুশো। তার আগে মাত্র ৩২ বলে তিনটি চার আর চারটি ছক্কায় তিনি করেন ৫৮ রান।

রানের চাকা ঘোরাতে থাকা মোহাম্মদ মিঠুন ২৯ বলে পাঁচটি বাউন্ডারিতে করেন ৩৫ রান। বেনি হাওয়েল ১১ বলে করেন ১৩ রান। দলপতি মাশরাফি ২৭ বলে চারটি বাউন্ডারিতে ৩৩ রান করে অপরাজিত থাকেন। নাহিদুল ইসলাম অপরাজিত থাকেন ৫ রান নিয়ে।

সিলেটের পেসার তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৪ রানে নেন দুটি উইকেট। নেপালি স্পিনার সন্দীপ লামিচান ৪ ওভারে মাত্র ১৮ রান খরচ করে তুলে নেন একটি উইকেট। মেহেদি হাসান রানা ৪ ওভারে ৪০ রান দিয়ে পান দুটি উইকেট। অলোক কাপালি ৩ ওভারে ২৩ রান দিয়ে কোনো উইকেট পাননি। আফিফ হোসেন ১ ওভারেই দিয়েছেন ২২ রান, ছিলেন উইকেটশূন্য। পাকিস্তানি পেসার সোহেল তানভীর ৪ ওভারে ৪০ রান দিয়ে নেন একটি উইকেট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments