By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: মেলা ঘিরে সাজছে সিলেট
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

মেলা ঘিরে সাজছে সিলেট

Last updated: April 9, 2015 4:17 pm
11 years ago
3 Min Read
SHARE

DSC_4593-300x175সামনে সুরমা নদী। নদীর তীরে বসবে বৈশাখি মেলা। মেলাকে ঘিরে ব্যস্ত মৃৎ শিল্পিরা। সিলেটের এমসি বিশ্ববিদ্যালয়, শাহজালালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শ্রীহট্ট সংস্কৃতি কলেজেও চলছে বৈশাখি মেলার প্রস্তুতি। সব মিলিয়ে সিলেটে এবারের পয়লা বৈশাখে বর্সবরণ উৎসবের শেষ প্রস্তুতি চলছে।
সরেজমিনে ঘুরে জানা গেল, সুরমা নদীর তীরে স্টল বসানোর জন্য বাঁশ এনে রেখেছেন মেলার স্টল ব্যবসায়ীরা। সিটি করপোরেশনের অধীনে এখানে স্টল বরাদ্দ দিয়ে মেলা বসবে। মেলায় অংশ নিবে শতাধিক স্টল।
মেলাকে ঘিরে ব্যস্ত এখানকার মৃৎ শিল্পিরা। আগে থেকেই ৮ টি দোকান বসিয়েছেন তারা। দোকানে মাটির রঙিন হাড়ি-পাতিল, কলস, মাটির চুলা, ঘঁটি, মাটির ব্যাংক, বাঁশের তৈরি ছাতা, খুলই, টুকরি, কোলা ও হাতপাখার পসরা সাজানো।
মোহনলাল মিষ্টি মহলের ম্যানেজার এক শ টি ছোট ছোট কোলা কিনেছেন। পয়লা বৈশাখে তিনি মিষ্টির দোকানটাকে সাজাবেন। তিনি বলেন, বৈশাখে সবার মনে একটা আনন্দ থাকে। দোকানটা সাজিয়ে রেখে ক্রেতাদের মন রাঙাতে চাই।’
মৃৎ শিল্পের ব্যবসায়ী পরিমল জানালেন, তিনি এক লাখ টাকার মাটির জিনিস এনেছেন এবারের বৈশাখি মেলায় বিক্রি করতে। সিলেটের কুলাউড়ার বাটেরাবাজারের কুমারপাড়া থেকে এসব মাটির জিনিস তিনি সংগ্রহ করেছেন।
শারদা হলের মাঠে বসে আপন মনে নিরিবিলি মাটির পাত্রে রঙ তুলির আঁচড়ে আলপনা আঁকছিলেন চিত্রশিল্পি আকাশ। তিনি শুধু পয়লা বৈশাখ উপলক্ষে মৃৎশিল্পিদের মাটির জিনিসে নানা রঙের আলপনা এঁকে দিচ্ছেন। আকাশের মনটা আকাশের মতোই নীল, ‘ আমার পছন্দের রঙ নীল ও সাদা। তাই এখানে মাটির জিনিসে বেশিরভাগই আমি নীল ও সাদা রঙ দিয়ে আঁকছি। যদিও সামান্য টাকা পাবো, তবু বৈশাখের রঙ সবার হাতে পৌঁছে দিতে কিছুটা শখের বসে আঁকছি।’
এদিকে, সিলেট এমসি কলেজে চলছে বর্ষবরণের প্রস্তুতি। ক্যাম্পাসে একটি মঞ্চ বানিয়ে হবে নাচগান। তাই পয়লা বৈশাখ নিয়ে শিক্ষার্থীদের মনে আনন্দের তরঙ্গ বয়ে চলেছে।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল আহাদ সৈকত বলেন, ক্যাম্পাসে প্রতিবারই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই দিন শিক্ষক-শিক্ষার্থীরা মিলে আনন্দ করি। বাইরে থেকে সংস্কৃতি তরুণ-তরুণিরা আসেন অনুষ্ঠান উপভোগ করতে।
সিলেটে শাবি ক্যাম্পাসে বড় আয়োজন হয় বর্ষবরণের। এখানে শিক্ষার্থীরা ক্যাম্পাস সাজান বৈশাখি সাজে। এবারও সেই সাজসজ্জার প্রস্তুতি চলছে। এখানে শিক্ষার্থীদের সংগঠন চোখ ফিল্ম, টুরিস্ট ক্লাব ও শিকড় মিলে মেলার আয়োজন করছে।
চোখ ফিল্ম সোসাইটির সভাপতি দিপঙ্কর দে বলেন, শাবিতে আমরা কয়েকটি ছাত্র সংগঠন মিলে মেলার আয়োজন করেছি। সে অনুযায়ী স্টল বসানো ও ক্যাম্পাসের রাস্তাগুলোয় আলপনা আঁকার প্রস্তুতি চলছে।’

You Might Also Like

৫ মিনিটে পাওয়া যাবে জমির খতিয়ান
জকিগঞ্জে দারুল ক্বিরাতের শিক্ষার্থীদের মধ্যে নাজাত ফাউন্ডেশনের বৃত্তি বিতরণ
অঝোরে কাঁদলেন কাদের সিদ্দিকী
‘চাপের মুখে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন সুরঞ্জিত’
বিশ্বনাথে কবি সাইদুর রহমান সাঈদ নাগরিক সংবর্ধনা উদযাপন পরিষদ গঠন
Previous Article রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা এখনো সিদ্ধান্ত নেননি কামারুজ্জামান
Next Article কামারুজ্জামানের প্রাণভিক্ষার আবেদন নিয়ে জটিলতা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

দণি সুরমা সাহিত্য পরিষদের আসরে বক্তারা স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুকে চর্চার কোন বিকল্প নেই

10 years ago

জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে ৩০ জনের মৃতু্য

11 years ago

সুন্দরী প্রতিযোগিতার আসল ইতিহাস

12 years ago

বঙ্গবন্ধুর জীবন দর্শন ছিল এ দেশের গণমানুষের সুখ : অ্যাড. রনজিত

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?