By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের আলোচনা সভা মানব কল্যাণের ব্রত নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে —- ড. মোহাম্মদ ফরাসউদ্দিন
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের আলোচনা সভা মানব কল্যাণের ব্রত নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে —- ড. মোহাম্মদ ফরাসউদ্দিন

Last updated: May 8, 2017 9:08 pm
9 years ago
3 Min Read
SHARE

02জাতীয় পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এবং ‘সর্বত্র সবার জন্য’ শ্লোগানকে ধারণ করে বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মতো ৮ মে বিশ^ রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী সিলেট কীন ব্রিজ থেকে শুরু হয়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটে আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সিলেট ইউনিট-এর চেয়ারম্যান এডভোকেট মো. লুৎফুর রহমান। গতকাল সোমবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর, জাতিসংঘ বাংলাদেশ সিভিল সার্ভিস কমিশনের সদস্য ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ ফরাস উদ্দিন বলেন, বিশ^ব্যাপী আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে রেডক্রস। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিসেন্ট সোসাইটি সর্বত্র সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। মানবতার কল্যাণে রেড ক্রিসেন্টের মতো অন্য কোনো প্রতিষ্ঠান নেই। সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কাজ করে তাদের স্বেচ্ছাসেবীরা যা অত্যন্ত প্রশংসার দাবীদার। আমাদের সবাইকে মানব কল্যাণের ব্রত নিয়ে নিজেদেরকে গড়ে তুলতে হবে। এর মাধ্যমে বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে রুপান্তর করার প্রচেষ্টা চালাতে হবে।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট-এর চেয়ারম্যান এডভোকেট মো. লুৎফুর রহমান বলেন, মানুষের সেবা করার মানসিকতা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন সেই সোনার বাংলা গড়ার জন্য নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে তৈরী করতে হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য সাইফুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট এম.এ. জি. ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।
অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল, সেক্রেটারী আব্দুর রহমান জামিল, কার্যনির্বাহী পরিষদের সদস্য ফেরদৌস চৌধুরী রুহেল, সোয়েব আহমদ, বাবু গৌতম চক্রবর্তী, সিলেট জেলা পরিষদের সদস্য এ জেড রওশন জেবিন, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের প্রথম যুব প্রধান আমিনুল ইসলাম, সাবেক যুবপ্রধান এনামুল হক সোহেল, বর্তমান যুবপ্রধান মিনহাজুল আবেদীন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের জীবন সদস্য মন্ট কুমার পাল, তাজ উদ্দিন খান আলম, ডা. আসমা বেগম, নুরুল ইসলাম সোহেল, আব্দুর রব সায়েম, অরুপ সেন বাপ্পি, কিশোর ভট্টাচার্য্য জনি, সাহেদ আহমদ সোমিন, তপন পাল, আনোয়ার আলী, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, আন্তর্জাতিক বার্তা সংস্থা সিলেট প্রতিনিধি রাজু আহমদ, ডেইলি স্টার ফটো সাংবাদিক আশরাফুল আলম নাসির, রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক ডা. সুধাময় মজুমদার, সহকারী পরিচালক মফিজুুল ইসলাম চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা পার্থ সারথী দাস প্রমুখ।
অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট  সিলেট ইউনিটের যুব সদস্য শামীম আহমদ এবং গীতা পাঠ করেন সদস্য জ্যোতিষ চক্রবর্তী।

You Might Also Like

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে আলোচনা সভা প্রকৃত মানুষ হওয়ার মাধ্যমে সোনার বাংলা গড়ে তুলতে ভূমিকা পালন করতে হবে —- প্রফেসর ড. মোঃ সালেহ উদ্দিন
২৫ গ্রামে ঈদ উদযাপন
সিলেট সফরের মধ্য দিয়ে রাজনীতির নতুন লক্ষে যাত্রা শুরু করছি…বিদিশা এরশাদ
তিস্তার পানি বিপৎসীমার ১০ সে.মি ওপরে
সিঙ্গাপুর হতে চলেছে পশ্চিমবঙ্গ
Previous Article খয়রুন নেছা স্মৃতি প্রাথমিক বৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
Next Article মানবতা ও দেশের কল্যাণে সবাইকে নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তরিকতা ও সততার পথ অবলম্বন করতে হবে — নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

জুলাই ১-৭ তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ

5 years ago

লিডিং ইউনিভার্সিটির ২য় সমাবর্তন ২০ অক্টোবর

12 years ago

মইন উদ্দিন মহিলা কলেজের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্টিত

8 years ago

দূত সম্মেলনে যোগ দেবেন আজ লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?