By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিঙ্গাপুর হতে চলেছে পশ্চিমবঙ্গ
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

সিঙ্গাপুর হতে চলেছে পশ্চিমবঙ্গ

Last updated: April 28, 2015 10:23 am
11 years ago
2 Min Read
SHARE

কলকাতা, ২৮ এপ্রিল- পৃথক এই যাত্রায় আর লন্ডন নয়৷এ বার সিঙ্গাপুর হতে চলেছে কলকাতা৷ তাও আবার শুধুমাত্র কলকাতা একাও নয়৷ এ বার সিঙ্গাপুর হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গই৷

কলকাতাকে লন্ডন বানানোর ‘প্রক্রিয়া’ প্রত্যক্ষ করছেন রাজ্যবাসী! আর, এ বার দেখা যাবে কলকাতা সহ এ রাজ্যকে সিঙ্গাপুর বানানোর ‘প্রক্রিয়া’ও৷ রাজ্য সরকারের তরফে এ বার এমনই দাবি করা হয়েছে৷তবে, কল্লোলিনী এই তিলোত্তমাকে যেভাবে লন্ডন বানানোর ‘স্বপ্ন’ দেখানো হয়েছে, কলকাতা সহ গোটা এ রাজ্যকে সিঙ্গাপুর বানানোর ‘স্বপ্ন’ অবশ্য পৃথক উপায়ের, ভিন্ন পথের৷

পৃথক ওই উপায়-পথের ‘স্বপ্ন’ অনুযায়ী, এ বার কলকাতা সহ এ রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারের পরিষেবা মিলবে সিঙ্গাপুরের ধাঁচে৷ আর, সেজন্য সিঙ্গাপুর সরকারের সঙ্গে শীঘ্রই একটি মউ সই করবে পশ্চিমবঙ্গ সরকার৷ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, কলকাতা সহ এ রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ)-এর মান সিঙ্গাপুরের ধাঁচে গড়ে তোলার বিষয়টি, সাম্প্রতিক গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট-এর ফল৷ ওই মউ-এর চূড়ান্ত রূপ দিতে, রাজ্য স্বাস্থ্য দফতরের আধিকারিকরা সিঙ্গাপুরে যাবেন৷ মউ-এর বিষয়টি নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যেই সিঙ্গাপুরের সংশ্লিষ্ট আধিকারিকরা কলকাতায় এসেছিলেন৷ শুধুমাত্র তাই নয়৷ কলকাতার বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁরা পরিদর্শনও করে গিয়েছেন বলে জানানো হয়েছে৷

রাজ্য স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, সিঙ্গাপুরের সঙ্গে পশ্চিমবঙ্গের ওই মউ অনুযায়ী, এ রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স মিলিয়ে, ১০০ জনকে সিঙ্গাপুরে পাঠানো হবে প্রশিক্ষণের জন্য৷ ওই ১০০ জনকে অবশ্য ধাপে ধাপে পাঠানো হবে সিঙ্গাপুরের অন্যতম সরকারি হাসপাতালে৷ তেমনই আবার, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিষয়ে ওই ১০০ জনের প্রশিক্ষণের জন্য, সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা চিকিৎসকরাও কলকাতায় আসবেন৷ এ রাজ্যের ওই ১০০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সের সঙ্গে নিজেদের অভিজ্ঞতাও বিনিময় করবেন সিঙ্গাপুরের ওই বিশেষজ্ঞরা৷

এ রাজ্যের ওই ১০০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সের প্রশিক্ষণের জন্য সময় ধরা হয়েছে তিন বছর৷অর্থাৎ, মউ সইয়ের পর, শুধুমাত্র তিন বছর সময় লেগে যাবে এ রাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সদের প্রশিক্ষণ সম্পন্ন হতে৷ আর, তার মধ্যে রয়েছে এ রাজ্যের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিসিইউ-এর পরিকাঠামো উন্নয়নের বিষয়টিও৷ সব মিলিয়ে, পশ্চিমবঙ্গকে এ ভাবে সিঙ্গাপুর বানানোর ‘স্বপ্ন’ প্রসঙ্গে প্রশ্ন দেখা দিয়েছে, খোদ এ রাজ্যেরই সরকারি চিকিৎসক মহলে৷

You Might Also Like

সিলেটের ইতিহাস ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ, যা বলে শেষ করা যাবে না —ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক
ভূয়া বাবা-মা সেজে তিন সন্তানের জন্য পাসপোর্টের আবেদন
টুঙ্গিপাড়ার খোকা থেকে ইতিহাসের মহানায়ক
কামালবাজারে প্রবীণ মুরব্বি হাজী আব্দুল কুদ্দুস এর ইন্তেকাল কাল সকাল সাড়ে ১০ টায় জানাজা
শাহিদা হক শাপলা ।। পড়শি
Previous Article আসামে বাংলাদেশি হিন্দুদের ভারতীয় নাগরিকত্বের আশ্বাস
Next Article চট্টগ্রামে ভোট কেন্দ্র ককটেল বিস্ফোরণ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

খালেদাকে গ্রেপ্তার করা হলে পরিণতি হবে ভয়াবহ: রফিকুল ইসলাম মিয়া

12 years ago

সিলেট অঞ্চলে মরমী কবিরা জন্মগ্রহণ করে আমাদেরকে ধন্য করেছেন —-প্রফেসর ড. মো. আমিনুল হক ভুইয়া

10 years ago

স্বাধীনতা দিবসে সিলেট শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

7 years ago

লিবিয়ায় মিসাইল হামলায় ৭ বাংলাদেশি নিহত

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?