লেখালেখিসর্বশেষ

শাহিদা হক শাপলা ।। পড়শি

আমি তোমার জন্য বসে থাকি
পলে পলে জমে থাকি
খুলে রাখি আরশি,
ছাদের উপর কোন্ মায়া, পড়শি?

আমি তোমাতেই রাখি নষ্ট সময়
তোমাতেই বাঁচি-মরি,
তোমারই মায়া খুঁজে খুঁজে
একলা আকাশ ধরি।

আমার সময় হারিয়েছে নিখোঁজ
আমি তোমাতেই তবু বিভোর,
তোমার দুইপাশ চারপাশ সবুজ হয়
আমার সবই ধূসর।

তবুও আমার একটাই ছাদ
গোটা আকাশের আরশি,
ছাদের উপর কোন্ মায়া পড়শি?

সম্পর্কিত নিবন্ধ

Back to top button