Homeবই পত্রএকটা বুথে একজনই ভোটার। জানেন?

একটা বুথে একজনই ভোটার। জানেন?

কথায় বলে, পর্বতকেও অনেক সময় মহম্মদের কাছে যেতে হয়। এ-ও যেন তা-ই। একজন ভোটারের জন্যই একটি বুথ। তা-ও জঙ্গলের মাঝখানে।
রাজ্যে ভোট চলছে। না, বঙ্গে এমন ভাগ্যবান ভোটার নেই। আছেন তিনি গুজরাতে। নাম ভরতদাস মহারাজ দর্শনদাস। গত লোকসভা নির্বাচনেও তাঁর একার জন্য একটা বুথ করতে হয়েছে নির্বাচন কমিশনকে।
একজন নাগরিককে ভোটদানের সুযোগ দিতে শহর থেকে ৩৫ কিমি দূরের সেই বুথে যান ৬ জন ভোটকর্মী ও ৩ জন বনকর্মী। দক্ষিণ-পশ্চিম গুজরাতে ১৪১২ বর্গ কিমি এলাকার গির অভয়ারণ্য। ভারতের একমাত্র অভয়ারণ্য যেখানে সিংহ থাকে। সেই অরণ্যের মাঝামাঝি জায়গায় সরস্বতী দাস বাপুর আশ্রম। স্থানীয়রা বলেন, পাণ্ডবেরা বনবাসের সময়ে এখানে বাণেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন।
গত লোকসভা ভোটে।
সেই আখড়ার আশ্রমিক এই ভরতদাস মহারাজ দর্শনদাস। আর কেউ নেই একাই থাকেন তিনি। গুজরাতের জুনাগড় লোকসভা কেন্দ্রের ভোটার। শুধু গুজরাতে নয়, গোটা দেশে তিনিই একমাত্র নাগরিক, যাঁর একার জন্য হয় বুথ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments