By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: করিম উৎসবে মেতেছিল কবি নজরুল অডিটোরিয়াম
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
বই পত্রসর্বশেষ

করিম উৎসবে মেতেছিল কবি নজরুল অডিটোরিয়াম

Last updated: February 16, 2016 5:25 pm
11 years ago
3 Min Read
SHARE

‘বন্দে মায়া লাগাইছে’, ‘গাড়ি চলেনা চলেনা চলেনারে’ ‘তুমি বিনে আকুল পরাণ থাকতে চায়না ঘরেতে’ ইত্যাদি অসংখ্য জনপ্রিয় গানের অমর স্রষ্টা বাউল শাহ্ আব্দুল করিমের শততম জন্মদিন ছিল রবিবার। এ উপলক্ষে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় শাহ্ আব্দুল করিম জন্ম শতবর্ষপূর্তী উৎসব।

শাহ্ আব্দুল করিম জন্মশতবর্ষ উৎসব উদযাপন পর্ষদ ও প্রথম আলোর সার্বিক সহযোগিতায় আয়োজিত উৎসব শুরু হয় বিকেল পৌনে ৫টায়। অডিটোরিয়ামের ‘মুক্ত প্রাঙ্গণে’ আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, কবি ও প্রাবন্ধিক ডঃ তপোধীর ভট্টাচার্য উদ্বোধন ঘোষণার আগে বাউল করিমের ‘আগে কি সুন্দর দিন কাটাইতাম’ গানের সাথে নৃত্য পরিবেশন করেন বিপুল শর্মার নেতৃত্বে ছন্দ নৃত্যালয়ের এক দল শিল্পী।

এরপর উৎসব আয়োজক পর্ষদের আহ্বায়ক কবি শুভেন্দু ইমামের সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডঃ তপোধির ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর সিলেট প্রতিনিধি ও আয়োজক কমিটির সদস্য সচিব সুমন কুমার দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যন্সেলার ডঃ সালেহ উদ্দীন আহমদ, কথা সাহিত্যিক-মিসেস স্বপ্না ভট্টাচার্য, কবি-কথা সাহিত্যিক কলামিস্ট এবং দৈনিক প্রথম আলোর সহযোগি সম্পাদক আনিসুল হক, করিম তনয় শাহ্ নূর জালাল, কবি তুষার কর প্রমুখ।

বক্তারা বাউল করিমের সৃষ্টি নিয়ে ব্যাপক আলোচনা করেন। তারা করিমের সৃষ্টিকে বুঝতে হলে গভীর দূরদৃষ্টির সাথে পড়া, শোনা এবং বিচার বিশ্লেষনের উপর জোর দেন।

সভাপতির বক্তব্যে শুভেন্দু ইমাম বলেন, অসাম্প্রদায়িক মানবতাবাদী এ বাউলের গান এখন যে বাংলাদেশ এবং ভারতীয় উপমহাদেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে ইউরোপ-আমেরিকায়। শুধু বাংলা ভাষায়ই নয়, ইংরেজী এবং ইতালিয়ান ভাষায়ও ভাষান্তর হয়েছে করিমের ওইসব রতœ।

আলোচনা সভা শেষে প্রায় এক ঘন্টা ওপার বাংলার সঙ্গীত গবেষক এবং প্রখ্যাত কন্ঠশিল্পী মৌসুমী ভৌমিক বাউল করিমের গান এবং গায়কী নিয়ে তার গবেষনার ফলাফল হলভর্তি দর্শকদের সামনে উপস্থাপন করেন।

তিনি বলেন, একই শিল্পীর গান অবস্থান এবং গায়ক ভেদে পরিবর্তন হতে পারে। প্রমাণ হিসাবে বাউল করিমের গাওয়া একই গান বিভিন্ন শিল্পীর গায়কীতে কিভাবে পরিবর্তিত হচ্ছে তার রেকর্ড বাজিয়ে শোনান তিনি। মৌসুমী নিজে অবশ্য যন্ত্রছাড়া দু’তিনটি গানের আংশিক গেয়ে শোনান। তবে যারা তার গান শুনতে গিয়েছিলেন তাদের রীতিমত হতাশ হয়ে ফিরতে হয়েছে তার কণ্ঠে উতলা সুর উঠেনি বলে।

মৌসুমীর পর বাউল করিমের ভক্ত শিষ্যদের পরিবেশনায় জমে উঠে উৎসব। অনুষ্ঠানের শুরুতেই কানায় কানায় ভরে উঠেছিল নজরুল অডিটোরিয়াম। এমনকি ভেতরে জায়গা না পেয়ে বাইরে দাঁড়িয়ে অনেককে হা-পিত্যেশ করতে দেখা গেছে।

রাত সাড়ে ৯টা পর্যন্ত যারা গান পরিবেশন করেন তারা হলেন- ফজলুল কবির তুহিন, সৌরভ সোহেল, হিমাংশু গোস্বামী, অংশুমান দত্ত অঞ্জন, লিংকন দাস, বিজন রায়, শামীম আহমদ, লাভলি দে, ধরনী দাস, সিরাজ উদ্দীন এবং শাহ নুর জালাল ও ১০ জন করিম শিষ্য।

- Advertisement -
Ad image

এর আগে বেলা ২টায় অডিটোরিয়ামে বাউল করিমের জীবনের বিভিন্ন সময়ে তোলা অর্ধশতাধিক আলোকচিত্র নিয়ে এক আলোক চিত্র প্রদর্শনী শুরু হয়।

এছাড়া দুটি স্টলে বাউল করিমকে নিয়ে রচিত বই এবং আনিসুল হক ও হুমায়ুন আহমদের বই বিক্রির ব্যবস্থা রাখা হয়েছিল।

You Might Also Like

ইনসুলিন নেওয়ার দিন শেষ, মাসে ২টি ইঞ্জেকশনেই নিয়ন্ত্রণে থাকবে সুগার
বাবর-পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, তারেকসহ ১৯ জনের যাবজ্জীবন
কারাগারে থেকে বিয়ে করলেন তাহেরপুত্র বিপ্লব
বাসিয়া প্রকাশনীতে আমেরিকার মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লেখক সাংবাদিক বিশ্বজিৎ সাহা
কুকুর নিয়ে যে তথ্য আপনি জানতেন না
Previous Article বাজেয়াপ্ত করা হলো নেইমারের সম্পত্তি!
Next Article যৌন হয়রানির ঘটনায় এসআই রতনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ছয় গ্রেডে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ল

8 years ago

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

5 years ago

আসমা মতিন : কবিতা চর্চায় নিবেদিত প্রাণ

9 years ago

গোটাটিকর ব্রাদার্স কাবের উদ্যোগে বৃরোপণ কর্মসূচির উদ্বোধন

11 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?