By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: বিএনপির শোকজের জবাবে তিন পাতার চিঠি দিলেন শফি চৌধুরী
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

বিএনপির শোকজের জবাবে তিন পাতার চিঠি দিলেন শফি চৌধুরী

Last updated: June 19, 2021 5:01 am
5 years ago
2 Min Read
SHARE

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় গত মঙ্গলবার রাতে সিলেট-৩ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরীকে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছিল কেন্দ্রীয় কমিটি। এতে তাঁকে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছিল। শুক্রবার (১৮ জুন) ওই নোটিশের জবাব দিয়েছেন শফি আহমদ চৌধুরী। তিনি বলেছেন, ‘জনতার চাপে’ তিনি নির্বাচন করছেন।

শুক্রবার সন্ধ্যায় শফি আহমদ চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমি দলের কেন্দ্রীয় দপ্তরে চিঠির জবাবে তিন পাতার একটি চিঠি দিয়েছি। নির্বাচন কেন করছি, রাজনৈতিক পরিস্থিতি- সবই বিস্তারিতভাবে বর্ণনা করেছি। আমি বিএনপির রাজনীতির একজন হিসেবে এই চিঠি দিয়েছি। এখন দল সিদ্ধান্ত নেবে। তবে আমি নির্বাচন করছি, আমার নির্বাচনী এলাকার জনতার চাপে। চিঠিতেও এ বিষয়টি বলেছি। এটাই আমার জীবনের শেষ নির্বাচন।’

গত ১১ মার্চ করোনায় সংক্রমিত হয়ে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। ১৫ মার্চ আসনটি শূন্য ঘোষণা করা হয়। মনোনয়নপত্র দাখিলের আগের দিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়পত্র দাখিল করেন সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী। মনোনয়নপত্র দাখিলের পর গত মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে তাঁকে চিঠি দিয়ে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়।

শফি আহমদ বিগত চারদলীয় জোট সরকার আমলে এ আসনের বিএনপিদলীয় সাংসদ ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে তিনি বিএনপিদলীয় প্রার্থী ছিলেন। ‘জনতার চাপে’ দলীয় সিদ্ধান্ত অমান্য করেছেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘দেখুন, আমি দল করি ঠিক আছে। কিন্তু নির্বাচন করছি এলাকাবাসীর স্বার্থে, জনগণের জন্য কিছু করার জন্য। এই আসনে ১৯৮৬ সালের সংসদ নির্বাচনে কিন্তু আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম নির্বাচন করেছিলাম এবং জয়ী হয়েছিলাম। এরপর বিএনপিতে যোগ দিয়েছিলাম। এখন আমার অবসরে থাকার সময়। বয়স ৮৩ বছর। এটাই আমার শেষ নির্বাচন।’

- Advertisement -
Ad image

শফি আহমদ আরও বলেন, ‘সার্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে এখন দেখছি, শুরুটা যেভাবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হয়েছিল, শেষটাও স্বতন্ত্র হিসেবেই। আমার নিজের চাওয়া-পাওয়ার কিছু নেই। নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে সর্বশেষ পর্যায়ে কিছু কাজ করার ইচ্ছা আছে। এই ইচ্ছাতেই প্রার্থী হয়েছি। আমি আমার রাজনৈতিক দলের সঙ্গেই আছি। আমার সঙ্গে বিএনপি-আওয়ামী লীগের সবাই আছেন। এটা ভালোবাসা থেকে হয়েছে।’

 

You Might Also Like

শাহজালাল মাজারে ৬৯৫ তম বার্ষিক ওরস ॥ নিশ্চিদ্র নিরাপত্তা
শ্রীলংকাকে বিধ্বস্ত করে সেমিতে বাংলাদেশ
বৃহস্পতিবার সিলেটের কৃতি সন্তান রিয়ার এডমিরাল এম এ খান’র ৩১ তম শাহাদাৎবার্ষিকী
রোববার এইচএসসির ফল প্রকাশ
মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Previous Article দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা শেখ হাসিনার মনোনিত প্রার্থীর পক্ষে কাজ করতে হবে: এড. লুৎফুর রহমান
Next Article তিন ওলির মাজার জিয়ারত করে দোয়া নিলেন শফি চৌধুরী

You Might Also Like

থার্টি ফার্স্ট: সন্ধ্যার পর উৎসব না করার ‘পরামর্শ’ প্রধানমন্ত্রীর

11 years ago

নবীগঞ্জে পল্লী বিদ্যুতের পরিচালক পদে বিজয়ী হলেন ফারুক

11 years ago

চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক সিলেটে আগমন

11 years ago

শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যেই ২১আগস্টের গ্রেনেড হামলা: এডভোকেট মোঃ লুৎফুর রহমান

5 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?