By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: শাহজালাল মাজারে ৬৯৫ তম বার্ষিক ওরস ॥ নিশ্চিদ্র নিরাপত্তা
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

শাহজালাল মাজারে ৬৯৫ তম বার্ষিক ওরস ॥ নিশ্চিদ্র নিরাপত্তা

Last updated: September 16, 2014 12:26 pm
12 years ago
3 Min Read
SHARE

0-05সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজারে দুইদিনব্যপী ৬৯৫ তম বার্ষিক ওরস মোবারক সোমবার শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে ওরসে অংশ নিতে হাজার হাজার ভক্ত ও আশেকানের ঢল নেমেছে মাজার প্রাঙ্গণে। এই ওরস মোবারক শেষ হবে মঙ্গলবার ভোরে আখেরি মোনাজাতের মাধ্যমে। সোমবার সকালে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বার্ষিক এ ওরসের কার্যক্রম শুরু হয়। রাতে ওরসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে জিগির-আসকার, মিলাদ মাহফিল, দোয়া ও শিরণী বিতরণ।
দু’দিনব্যাপী ওরস উপলক্ষে দরগা শরিফ সেজেছে উৎসবের সাঁজে। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজার হাজার ভক্ত-আশেকানরা ভিড় করছেন মাজারে। সব বয়সের মানুষের পদভারে মুখরিত মাজার এলাকা ছাড়াও পুরো সিলেট নগরী। ওরস উপলক্ষে দেশের বিভিন্ন স’ান থেকে আসা ভক্তরা কয়েকদিন থেকেই ভিড় করছেন মাজার এলাকায়।
ভক্ত-আশেকানদের কাছে দরগাহ শরীফকে আকর্ষণীয় করে তুলতে প্রাঙ্গন ও আশপাশ এলাকা সাঁজিয়ে তোলা হয়েছে। জোরদার করা হয়েছে দরগাহ এলাকার নিরাপত্তা ব্যবস্থা। মাজার কমিটি ও মহানগর পুলিশ যৌথভাবে মাজারের নিরাপত্তা নিশ্চিত করছে।
মাজার কমিটির পক্ষ থেকে ১৬টি সিসি ক্যামেরাসহ মোট ২০টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো মাজার এলাকা পর্যবেক্ষণ করছে মহানগর পুলিশ। দরগাহর প্রধান ফটকের দোতলায় স্থাপিত কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
দরগা এলাকার বিভিন্ন ফটকে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোষাকের পুলিশও মোতায়েন রয়েছে। এছাড়া মাজার কর্তৃপক্ষ থেকে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবককে নিরাপত্তা ও ভক্ত আশেকানদের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে।
তাৎক্ষণিক চিকিৎসা সেবার জন্য থাকবে একটি মেডিকেল টিম। পাশাপাশি দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগের দুটি টিম সার্বক্ষণিক উপসি’ত থাকবে। মাজারের ওরস নিয়ন্ত্রণ কক্ষ থেকে সবকিছু পরিচালিত হবে। দরগাহ বাজার কমিটির পক্ষ থেকেও বসানো হয়েছে অভিযোগ কেন্দ্র।
হযরত শাহজালাল (র.) মাজার অফিস সূত্র জানায়, মাজারের ভক্তদের থাকার জন্য বেশ কিছু প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। তাদের খাওয়ার জন্য মাজার থেকে শিরণী বিতরণ করা হবে।

মাজার এলাকা ঘুরে দেখা গেছে, এখন ভক্ত-আশেকানরা এসে ভিড় করছেন। কিন’ মাজার আশপাশ হোটেলে এখন কোনো সিট খালি নেই। মাজার সংলগ্ন প্রায় অর্ধ-শতাধিক হোটেল সিট বুকিং শেষ। এছাড়াও নগরীর আশপাশ হোটেলগুলোতে বুকিং শেষ হয়ে গেছে। পাশ্ববর্তী আলীয়া মাদ্রাসা মাঠে প্যন্ডেল টানিয়ে অস’ায়ী আবাসন করা হয়েছে।
সোমবার গভীর রাত পর্যন্ত জিকির ও এবাদত বন্দেগীর মাধ্যমে ভক্তরা সময় অতিবাহিত করবেন। মঙ্গলবার দিনগত রাত ৩ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে দু’দিনব্যাপী ওরস শেষ হবে। মোনাজাতের পরপরই সকালে ভক্তদের মাঝে বিতরণ করা হবে শিরণী।
ওরসকে ঘিরে মাজার প্রাঙ্গণে বসেছে বাউলদের আসর। ভক্তিমূলক ও শাহজালালের শানে বাউল সাধকরা হৃদয় উজার করে নিবেদন করবেন তাদের গান।
উলেৱখ্য, প্রতি বছর আরবী মাসের ১৯ ও ২০ জিলক্বদ হযরত শাহজালাল (র.) মাজারে দু’দিনব্যাপী এ ওরস অনুষ্ঠিত হয়। প্রায় ৭ শ বছর ধরে এ ওরস চলে আসছে।

You Might Also Like

মালয়েশিয়ায় আট বছরে সাড়ে তিন হাজার বাংলাদেশির মৃত্যু
আবদুল কালামের ১০টি উক্তি, যা আপনার জীবনধারা পালটে দেবে
জমে উঠেছে কাজিরবাজার পশুর হাট
মহানগর যুবলীগের ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন
বাংলাদেশকে অপমান করে বিজ্ঞাপন বানালো ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা!
Previous Article পূর্ব বিরোধের জের : সিলেট নগরীর খুলিয়াপাড়ায় আবারো ছাত্রদল কর্মী খুন
Next Article বুম্বাদার সঙ্গে ‘পরিচয়’ করলেন বাংলার নিপুণ
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

ইমরান সরকারের পরিচয় জানতে চান সুপ্রিম কোর্ট

11 years ago

কবি দিলওয়ারের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা দৃশ্যমান দিলওয়ার আমাদের কাছে না থাকলেও তাঁর লেখনি আমাদেরকে আজীবন প্রেরণা দিয়ে যাবে

10 years ago

নতুন নামে আত্মপ্রকাশ করছে জামায়াত!

11 years ago

বিয়েতে খরচ ৫০০ কোটি; ১০ বছরেই বিচ্ছেদ!

10 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?