By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: সিলেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে ঈদ-উল-আজহা উদযাপিত,শাহী ঈদগাহে লাখো মানুষের নামাজ আদায়
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad imageAd image
সর্বশেষ

সিলেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মধ্য দিয়ে ঈদ-উল-আজহা উদযাপিত,শাহী ঈদগাহে লাখো মানুষের নামাজ আদায়

Last updated: October 8, 2014 12:31 pm
12 years ago
3 Min Read
SHARE

2e20141006173532সারা দেশের ন্যায় সিলেটেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা।
একই সঙ্গে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় এ দিন ধর্মপ্রাণ মুসলমানরা পশু কোরবানি করছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত কয়েক দিন ধরেই দেশে উৎসবের পরিবেশ বিরাজ করছে। মুসলমানরা কোরবানির পশুসহ অন্যান্য কেনাকাটার মাধ্যমে ঈদ উৎসব উদযাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেন।

এদিকে,আজ সোমবার সকাল থেকে মুসল্লীরা দল বেধে সিলেটের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শাহী ঈদগাহের ময়দানে জড়ো হতে শুরু করেন। সকাল সাড়ে ৮টায় সাম্য এবং ভ্রাতৃত্বের এই জয়গান গেয়ে সিলেটের বৃহত্তম ঈদগাহ ময়দানে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায় করলেন লক্ষাধিক মুসল্লীরা।

অনুষ্ঠিত হওয়া এই ঈদ জা’মাতে ঈদগাহ ময়দানে ছিল না তিল ধারণের ঠাঁই। ঈদগাহ ময়দান ও এর আশপাশে এলাকায় রাস্তায় মুসল্লীদের ঈদের জামাত আদায় করতে দেখা গেছে।

এবার শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অনুপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশের বাইরে থাকায় তিনি অন্যান্যবারের মতো এবছর সিলেট শাহী ঈদগাহে ঈদের নামাজ পড়তে পারেননি। তবে তার একটি শুভেচ্ছা বক্তব্য ঈদের নামাজের আগে পড়ে শোনানো হয়। এছাড়া নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

- Advertisement -
Ad image

শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায়কারীদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরী, আওয়ামী লীগে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও সিলেট জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

এদিকে, হযরত শাহজালাল মাজার মসজিদের ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়। এতে লাখ জনতার উপস্থিতি লক্ষ্য করা যায়।

সিলেট শাহী ঈদগাহে এবছর ঈদের জামাতে অনুপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দেশের বাইরে থাকায় তিনি অন্যান্যবারের মতো এবছর সিলেট শাহী ঈদগাহে ঈদের নামাজ পড়তে পারেননি। তবে তার একটি শুভেচ্ছা বক্তব্য ঈদের নামাজের আগে পড়ে শোনানো হয়। এছাড়া নামাজের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায়কারীদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরী, আওয়ামী লীগে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ ও সিলেট জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

এদিকে ঈদের জা’মাতকে কেন্দ্র করে শাহী ঈদগাহ জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সদস্যদের সাথে সাথে গোয়েন্দারাও তৎপর ছিলেন ঈদগাহকে কেন্দ্র করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ মুসল্লীদের সাথে মিশে গিয়ে কাজ করেছেন গোয়েন্দারা।

- Advertisement -
Ad image

You Might Also Like

এপিজে আবদুল কালাম আর নেই
মহিমান্বিত রাত পবিত্র শবে বরাত
সাজানো মামলায় জামিন পেলেন সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদ
কবি ও প্রভাষক খালেদ উদ-দীনকে মাকুন্দা পদক প্রদান
জাতীয় শোক দিবস উপলক্ষে যুব শ্রমিকলীগের র‌্যালী ও সমাবেশ
Previous Article ভাষা সৈনিক আবদুল মতিন ‍আর নেই
Next Article আনন্দে আনন্দে ঈদ বিকাল মাসিক বাসিয়ার ঈদ মোলাকাত
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

9 years ago

স্মার্টফোনের পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে হৃদপিণ্ড!

9 years ago

নবীগঞ্জে পৌর বিএনপির সভাপতি ছাবির আহমেদ চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত

11 years ago

কর্কশিট ধরে ৪৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন ১২ জেলে

3 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : [email protected]

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?