By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: স্মার্টফোনের পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে হৃদপিণ্ড!
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
- Advertisement -
সর্বশেষ

স্মার্টফোনের পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে হৃদপিণ্ড!

Last updated: October 2, 2017 11:17 am
9 years ago
3 Min Read
SHARE

phoneস্মার্টফোনের নিরাপত্তায় বায়োমেট্রিক পাসওয়ার্ড পদ্ধতি হিসেবে আঙুলের ছাপ, চোখের মনি বা মুখচ্ছবির শনাক্তকারী প্রযুক্তি হিসেবে এবার যুক্ত হতে যাচ্ছে হৃদপিণ্ড শনাক্তকারী প্রযুক্তি। কারণ স্মার্টফোনের নিরাপত্তায় বিজ্ঞানীরা এবার উদ্ভাবন করল হার্ট স্ক্যানার। অর্থাৎ অদূর ভবিষ্যতে হৃদপিণ্ড শনাক্তকারী প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোন লক, আন-লক করা যাবে।

হার্টের মাধ্যমে ব্যবহারকারীকে চেনার এ প্রযুক্তিটি উদ্ভাবন করেছেন নিউ ইয়র্কের বাফোলো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, কম্পিউটারের নিরাপত্তা ব্যবস্থা ও বিমানবন্দরে স্ক্রিনিং কাজেও ব্যবহার করা সম্ভব হবে এ প্রযুক্তিটি।

জানা গেছে, এ সিস্টেমে হার্ট পরিমাপ করতে নিম্ন স্তরের ডপলার রাডার ব্যবহার করা হবে এবং সবসময় হার্টকে অবিরত পর্যবেক্ষণ করতে থাকবে যাতে আপনি ছাড়া অন্য কেউ আপনার কম্পিউটার ব্যবহার করতে না পারে।

বর্তমানে যেসব বায়োমেট্রিক সিস্টেম রয়েছে, যেমন রেটিনাল স্ক্যান বা ফিঙ্গারপ্রিন্ট, সেগুলোর তুলনায় এ প্রযুক্তিটি অনেক বেশি নিরাপদ এবং আধুনিক সুবিধা সম্পন্ন।

প্রথমত, এটি হচ্ছে প্যাসিভ, নন-কনক্ট্যাক্ট ডিভাইস। ফলে ব্যবহারকারী যখন লগ-ইন করবে, তখন বার বার নিজের পরিচয় শণাক্তের ভোগান্তি পোহাতে হবে না।

দ্বিতীয়ত, এটি ব্যবহারকারীকে ক্রমাগত নিরীক্ষণ করে। তার মানে, কম্পিউটার আপনি ব্যতীত অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তাই ব্যবহারকারী যখন কম্পিউটার থেকে দূরে রয়েছে তখন লগ-অফ করার দুশ্চিন্তা করা লাগবে না।

বিজ্ঞানীদের মতে, এ সিস্টেম প্রথমবার হার্টকে স্ক্যান করতে সময় নেবে ৮ সেকেন্ড এবং পরবর্তীতে মুহূর্তেই এটি ব্যবহারকারীকে শণাক্ত করতে পারবে। এ প্রযুক্তিটি হার্টের শেপ, সাইজ ও হৃদস্পন্দনের ধরন সংরক্ষণ করবে।

বাফোলো বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লায়েড সায়েন্সের সহকারী অধ্যাপক এবং নিরাপত্তা প্রযুক্তি বিভাগের প্রধান গবেষক ড. ওয়েনইয়াও জু বলেন, ‘‘আমরা প্রত্যেক কম্পিউটারের জন্য এটি ব্যবহার করতে চাই। কারণ প্রত্যেকেরই গোপনীয়তা প্রয়োজন। বারবার পাসওয়ার্ড দিয়ে লগ-ইন এবং লগ-আউট করাটা খুবই বিরক্তিকর।’

হার্ট-ভিত্তিক বায়োমেট্রিক সিস্টেম প্রায় এক দশক ধরে ব্যবহার হয়ে আসছে, তবে তা ইলেক্ট্রোড পরিমাপের জন্য ইলেক্ট্রোকার্ডিওগ্রাম সংকেতের কাজে। এবার প্রথমবারের মতো বিজ্ঞানীরা হার্টের জ্যামিতিক বৈশিষ্ট্যগুলো ব্যবহার করেছেন পরিচয় শণাক্তের কাজে।

- Advertisement -
Ad image

বিজ্ঞানীরা জানিয়েছেন, এ সিস্টেমটির সিগন্যাল ওয়াই-ফাইয়ের চেয়েও কম শক্তির, তাই স্বাস্থ্যের জন্য হুমকি হবে না। এর সিগন্যাল মাত্র ৫ মিলিওয়াটের, যা আমাদের স্মার্টফোন থেকে নির্গত রেডিয়েশনের এক শতাংশেরও কম।

ড. ওয়েনইয়াও জু বলেন, হার্ট স্ক্যানার সিস্টেমটি দ্রুত ডেভেলপ করবেন তারা এবং কম্পিউটারের কিবোর্ডের এক কর্ণারে স্থাপন করবেন।

অন্যদিকে বিমানবন্দরে পরিচয় শণাক্তের ক্ষেত্রে তিনি বলেন, ‘এর মাধ্যমে একটি ডিভাইস ৩০ মিটার দূর থেকে একজন ব্যক্তিকে নিরীক্ষণ করতে পারবে।’

- Advertisement -
Ad image

You Might Also Like

জয়বাংলা পরিষদের সাহিত্য আসর অনুষ্ঠিত
জাপা’র প্রবীণ নেতা আবুল কাশেম মন্টু গুরুতর অসুস্থ, দোয়া কামনা
ত্বক থেকে দূর করুন ‘ফাটা দাগ’ খুব সহজ ৩ টি উপায়ে!
আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনবে জাতিসংঘ
বিশ্বকাপের ১৫ জনের প্রোফাইল এক নজরে
Previous Article এক বছরেও স্মৃতিভ্রম কাটেনি সেই খাদিজার
Next Article পাঁচ মিনিটে সূর্যের ১৫০০ ছবি তুলবে নাসা!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

বাইস কাদির ।। কুয়াশা আঁধার

5 years ago

খুনিদের শনিবারের মধ্যে না ধরলে রোববার হরতাল

12 years ago

স্বামীসহ শ্বশুরবাড়ির ৭ জনকে পুড়িয়ে মারল গৃহবধূ!

11 years ago

মুসা আল হাফিজ সিলেট ও বাংলাদেশের নয়, পৃথিবীর সম্পদ —প্রফেসর ড. রিজাউল ইসলাম

7 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?