By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: এক বছরেও স্মৃতিভ্রম কাটেনি সেই খাদিজার
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

এক বছরেও স্মৃতিভ্রম কাটেনি সেই খাদিজার

Last updated: October 2, 2017 11:01 am
9 years ago
2 Min Read
SHARE

kadejaসিলেট, ০২ অক্টোবর- স্মৃতিশক্তি এখনো ফেরেনি পুরোপুরি, মাথার ব্যথা সারানোর একটি ট্যাবলেট নিয়মিত খেতে হয় তাকে। স্মৃতিভ্রমের কারণে প্রায়শই ভুলে যান তিনি। আর এতে বাড়ে ব্যথা, প্রচণ্ড যন্ত্রণা হয় তার। ব্যথায় কুঁকড়ে যেতে হয়। এছাড়া শরীরের বাম অংশ বিশেষ করে হাত ও পায়ের যন্ত্রণা এখনো ভোগায়। পুরোপুরি সুস্থ হতে আরো সময় লাগবে তার। শীঘ্রই প্রয়োজন আরেকটি অস্ত্রোপচার।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলমের নৃশংস হামলায় মৃত্যুঞ্জয়ী খাদিজা বেগম নার্গিসের বর্তমান অবস্থা এমনই। প্রায় একবছর আগে হামলার শিকার খাদিজা মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন। এখনো স্বপ্ন দেখেন সুস্থ হবেন, স্বপ্নের পেশা ব্যাংকার হিসেবে নিজের ক্যারিয়ার গড়বেন। আর এ কারণে সুস্থ হওয়ার চেষ্টায় নিয়মিত ব্যায়াম করছেন। পাশাপাশি প্রয়োজনে থেরাপি নিচ্ছেন।

তিনি বলেন নিজের বর্তমান শারীরিক অবস্থা, নিজের স্বপ্নে অবিচল থাকা আর আগামীর প্রত্যয় বিষয়ে।

২০১৬ সালের ৩ অক্টোবরে এমসি কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে গিয়েছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিস। পরীক্ষা দিয়ে বের হওয়ার পর পথে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা বদরুল আলম।

রক্তাক্ত খাদিজাকে উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ও পরে তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। মৃত্যুর মুখে চলে যাওয়া খাদিজা চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন। হামলার পর ৪ অক্টোবর যখন খাদিজাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়, তখন চিকিৎসকেরা বলেছিলেন তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) বা জ্ঞানের মাত্রা ছিল মাত্র ৬; যেখানে ১৫ থাকতে হয়। তার মাথার খুলির হাড় (স্কাল বোন) থেঁতলানো এবং গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। এ অবস্থা থেকে খাদিজাকে বাঁচিয়ে তোলা চিকিৎসকদের জন্য বিরাট চ্যালেঞ্জ ছিল। মোটামুটি সুস্থ হওয়ার পর স্কয়ার হাসপাতাল থেকে তাকে সাভারে সিআরপিতে পাঠানো হয়েছিল।

You Might Also Like

দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন
১১ বছরেও বিচার হয়নি আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যার
সৎপুর মাদ্রাসায় স্মৃতি স্মারকের মোড়ক উন্মোচন আল্লামা ছালিক আহমদ ছিলেন এক ব্যতিক্রমী ব্যক্তিসত্তা ———মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
প্রধানমন্ত্রীর আগমনে মধুর বিড়ম্বনায় সিলেটের ব্যবসায়ীরা…
সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাইদ আহমদের মুক্তির দাবিতে ফ্রান্সে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
Previous Article ফাঁকা মাঠে গোল দিলেন মেসি
Next Article স্মার্টফোনের পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে হৃদপিণ্ড!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রেমিকার আত্মহত্যা

11 years ago

সফলভাবে শেষ হল দুইদিনব্যাপী ১১তম বাংলাদেশ বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৩, লন্ডন

3 years ago

বাসিয়া সম্পাদকের বড় ভাই হাজী তোয়াব আলীর ইন্তেকাল

7 years ago

বৃহত্তর লামাপাড়াবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আলোচনা সভা ও মুবারক র‌্যালী মিলাদুন্নবী পালন মহানবীকে ভালোবাসার নিদর্শন ……………..মাওলানা কমর উদ্দিন ফুলতলী

8 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?