Homeবই পত্রপ্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রেমিকার আত্মহত্যা

প্রেমিকের মৃত্যুর খবর শুনে প্রেমিকার আত্মহত্যা

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রেমিকের মৃত্যুর খবর শুনেই প্রেমিকা আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে কিছু সময়ের ব্যবধানে এই দুই ঘটনা ঘটে। নিহত প্রেমিকের নাম তূর্য হোসেন। সে নগরীর সাবেক কাউন্সিলর জেহের হোসেনের ছেলে ও ডাসমারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। অন্যদিকে ওই প্রেমিকার নাম কেয়া খাতুন। সেও ওই স্কুলের একই শ্রেণির ছাত্রী ও ডাসমারি এলাকার আবদুল মান্নানের মেয়ে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল দুপুর পৌনে ১টার দিকে তূর্য মোটরসাইকেলযোগে বিনোদপুর বাজার থেকে বাড়িতে ফিরছিল। এ সময় মণ্ডলের মোড় এলাকায় ইটবাহী একটি ট্রলির সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে গুরুতর আহতাবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে তূর্যের মৃত্যুর খবর শুনেই তার সহপাঠী কেয়া খাতুন নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে পথেই মারা যায় সে।

এ ব্যাপারে নগরীর মতিহার থানার ওসি হুমায়ন কবির বলেন, দুটি ঘটনার বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পৃথক ঘটনায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খড়খড়ি বাইপাস এলাকায় গতকাল দুপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম আবদুল আজিজ (৫০)।

রাজশাহীর বোয়ালিয়া থানার ওসি শাহাদত হোসেন খান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খরখড়ি পেট্রল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে বের হচ্ছিলেন আবদুল আজিজ। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments