১৭ সেপ্টেম্বর ২০২১, শুক্রবার বিকেল ৪.০০ টায় সিলেটের বাসিয়া প্রকাশনী কার্যালয়ে খ্যাতিমান শিক্ষাবিদ কবি নৃপেন্দ্রলাল দাশকে বাঙলা সাহিত্যে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ৮ম ‘মাকুন্দা পদক’ প্রদান করা হবে। অনুষ্ঠানে অনেক বরেণ্য ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। উল্লেখ্য, এ উপলক্ষ্যে ‘ইলিশের দেশের কবি’ নামে একটি সম্মাননা স্মারক প্রকাশিত হবে। নান্দনিক এ উৎসবে উপস্থিত থাকার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছেন মাসিক মাকুন্দা সম্পাদক মো. খালেদ মিয়া।
খ্যাতিমান শিক্ষাবিদ কবি নৃপেন্দ্রলাল দাশকে ‘মাকুন্দা পদক’ প্রদান করা হবে আজ
RELATED ARTICLES




