By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
বাসিয়াবাসিয়াবাসিয়া
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Reading: নতুন সংকটে জামায়াত-শিবির
Share
Notification Show More
Font ResizerAa
বাসিয়াবাসিয়া
Font ResizerAa
  • সর্বশেষ
  • স্থানীয় সংবাদ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • সারাদেশ
  • খেলাধুলা
  • প্রযুক্তি
  • ভিডিও
  • অনান্য
    • শিল্প ও সাহিত্য
    • বিনোদন
    • ছবি গ্যালারি
    • স্বাস্থ্যবিধি
    • জীবন যাপন
    • বই পত্র
    • ব্যক্তিত্ব
    • লেখালেখি
    • শিক্ষা
    • সফল ব্যক্তিত্ব
    • সংগঠন সংবাদ
  • বাসিয়া পরিবার
  • বিশ্ব
    • আমেরিকা
    • ইউরোপ
    • এশিয়া
    • মধ্যপাচ্য
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Ad image
সর্বশেষ

নতুন সংকটে জামায়াত-শিবির

Last updated: March 19, 2015 10:44 am
12 years ago
3 Min Read
SHARE

a8f9a98adfbbda3e7ede0077b1dabddeঢাকা, ১৬ মার্চ- জামায়াত নেতারা কেউ কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। মোবাইলে যোগাযোগ করলে ট্রেকিং আতঙ্ক। স্বশরীরে আরো বিপদ। আটক, গ্রেফতার ও গুমের শঙ্কা। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এমনটাই জানালেন।

দলীয় সূত্রে জানা যায়, এতে আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে অসুবিধা হচ্ছে। দলীয় কর্মীদের কাছে নির্দেশনা পৌঁছানো যাচ্ছে না। বিশেষ করে তাৎক্ষণিক কোনো নির্দেশনা। সরকার কৌশল বদলায়। সেই অনুযায়ী বিরোধীদল আন্দোলনের রণণীতি তৈরি করে-এটাই স্বাভাবিক। কিন্তু জামায়াত তা করতে পারছে না।

জামায়াতের একজন নেতা জানালেন, এখন আর কোনো কিছুই সহজভাবে করা যাচ্ছে না। ভাইবারেও বিশ্বাস নেই। উদাহরণ মান্না। ভাইবার থাকলেও ট্রেকিংয়ের জন্য সরকার প্রযুক্তি এনেছে। যার ফলে যোগাযোগ রাখা রিস্কি হয়ে গেছে।

এরপর যোগাযোগে একেবারে বাদ হয়ে গেছে তা ভাবলে ভুল হবে। জামায়াত-শিবির বিএনপি নয়। এইখানে সুযোগ সন্ধানী নেতাকর্মী নেই। ক্যাডারভিত্তিক সংগঠন হলে যা হয়। কোনো না কোনোভাবে দলটি যোগাযোগের একটি চেইন তৈরি করে ফেলে, বললেন ওই নেতা।

জানা যায়, ফেসবুকে গ্রুপ পেজ তৈরি করে এখন নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে চলেছে জামায়াত-শিবির।

জামায়াতের একজন নেতা জানালেন, “তাদের দীর্ঘমেয়াদী কর্মসূচির দিক-নির্দেশনা রয়েছে। মাঠের কর্মীরা তা জানে।”

তিনি আরো বলেন, “আমাদের আর হারানোর কিছু নেই। কর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। নেতারাও কেউ বাড়িতে থাকতে পারছেন না। ছাত্রদের শিক্ষাজীবন হুমকির মুখে। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটায় আত্মীয়-স্বজন আর পরিবার। এই অবস্থায় পেছনে ফেরার আর সুযোগ নেই।”

শরিক বিএনপিকে নিয়ে জামায়াত আগে থেকেই হতাশ। এখন এই হতাশা আরো বেড়েছে। বিএনপি কী করবে, কতদূর করতে পারবে-এই নিয়ে জামায়াতের দ্বিধা-দ্বন্দ্ব গাঢ় হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, জামায়াত এখন তার মতোই এগুচ্ছে। ‘বেশি বিপ্লবী’ হওয়ার মানসিকতা থেকেও সরে এসেছে দলটি। অস্তিত্বের লড়াইয়ে পড়ে গেছে জামায়াত। এখন কী করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা যায় সেটিকেই গুরুত্ব দিচ্ছে জামায়াত-শিবির।

- Advertisement -
Ad image

আবার আন্দোলন থেকে পিছিয়ে আসারও সুযোগ নেই তাদের-এমনটাই বললেন জামায়াতে ওই নেতা। হাজার হাজার কর্মী জেলে, অসংখ্য নিখোঁজ, ক্রসফায়ারের প্রাণ গেছে অনেক কর্মীর। সংখ্যাটি বিএনপির থেকেও বেশি।

ওই নেতা জানালেন, জামায়াতের এই বিষয়গুলো মাথায় রেখে এগুতে হচ্ছে। কাজেই হুট করে চুপচাপ হয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।

একটি বিষয়ে জামায়াতের সংকট দিন দিন প্রকট হচ্ছে। সেটি হলো আন্তর্জাতিক মহলের চাপ। এই চাপকে জামায়াত গ্রাহ্যের মধ্যে নিতে বাধ্য হচ্ছে। মিত্রহীন এই দলটির এখন ভরসা আওয়ামী বিরোধী জনতা। আর এটিকে কাজে লাগিয়েই টিকে থাকতে চায় জামায়াত।

- Advertisement -
Ad image

এর জন্য দলটি ভিন্ন কৌশলে- সেবামূলক কর্মসূচির মাধ্যমে জনগণের কাছে যেতে চায়। তাদের এই চেষ্টা মূলত টিকে থাকার লড়াইয়ের একটি পথ। সেউ পথেই এগুতে চায় জামায়াত।

You Might Also Like

পীর ইকবাল বিবিদইল বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি নির্বাচিত
পাঁচ হাজার বিএনপি নেতা কর্মীর ঈদ কাটবে জেলে
মাসিক ২৫ টাকা কিস্তিতে স্মার্টফোন
বাঘের থাবায় ক্যাঙ্গারু কুপোকাত
স্লোগান দিলে চলবে না, বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে জানতে হবে – বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ
Previous Article বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভা শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হত না -ডা. এম কে এম হাফিজ
Next Article কেমুসাসের ৮ম বইমেলা আজ শুরু
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

You Might Also Like

সিলেট প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশ সিলেটে সমাজকল্যাণমন্ত্রীর অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত

12 years ago

আফলাতুন নেছা-পীরবকস পাঠাগারের পরিচালনা কমিটি গঠন

6 years ago

উরুগুয়েকে বিদায় করে সেমিফাইনালে কলম্বিয়া

5 years ago

ঈদ উপলে ‘নোলকের’ গরীব-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

12 years ago
about us

সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ নওয়াব আলী
প্রধান উপদেষ্টা: আব্দুল বারী
প্রধান সম্পাদক : মতিয়ার চৌধুরী
শিল্প নির্দেশক: সুভাস চন্দ্র নাথ
সামসুদ্দীন হাউস, স্টেশন রোড, সিলেট। ফোন: ০১৭১১৪৮৪৬৬৮ ইমেইল : bashia71@gmail.com

Find Us on Socials

© Bashia24.com. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?