Homeশীর্ষ সংবাদদীর্ঘদিন পরে দক্ষিণ সুরমা উপজেলা ব্র্যাক বিজনেস এডভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত

দীর্ঘদিন পরে দক্ষিণ সুরমা উপজেলা ব্র্যাক বিজনেস এডভাইজারি কমিটির সভা অনুষ্ঠিত

আজ ১৬ সেপ্টেম্বর সকালে দুপুরে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বিজনেস এডভাইজারি কমিটি দক্ষিণ সুরমা উপজেলা শাখার এক সভা দক্ষিণ সুরমার তেলীবাজারস্থ ব্র্যাক অফিসে অনুষ্ঠিত হয়। এডভাইজারি কমিটির সভাপতি লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবালকে সভাপতিত্বে ও ব্র্যাক ফিল্ড অর্গানাইজার আনহার আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মাসিক বাসিয়া পত্রিকার সম্পাদক গীতিকার মোহাম্মদ নওয়াব আলী, সদস্য মো. আব্দুল হান্নান, সদস্য মালেকা বেগম, সদস্য আফতারুন বেগম, সদস্য বাবুল মিয়া, ফোরাম আলমাছ আলী, শাহ আকলাছ আলী, সদস্য আব্দুল ওয়াহিদ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার সুমি বেগম প্রমুখ।
উলে­খ্য ইউরোপ ফেরত নাগরিকদের সেবা এবং অবৈধভাবে বিদেশগমন ঠেকাতে বিজনেস এডভাইজার কমিটি দক্ষিণ সুরমা উপজেলায় কাজ করছে এবং এর আওতায় অনেকে উপকৃত হয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments